ভারতের নতুন সেনাপ্রধান মনোজ পাণ্ডে
আন্তর্জাতিক

ভারতের নতুন সেনাপ্রধান মনোজ পাণ্ডে

আন্তর্জাতিক ডেস্ক : ভারতের সেনাপ্রধান হিসেবে লেফটেন্যান্ট জেনারেল মনোজ পাণ্ডেকে নিয়োগ দিয়ে নতুন দৃষ্টান্ত স্থাপন করেছে পরাশক্তিধর দেশটি। ইন্ডিয়াতে প্রথম ইঞ্জিনিয়ার সেনাপ্রধান হিসেবে ইতিহাসে জায়গা করে নিয়েছেন মনোজ পান্ডে।

আরও পড়ুন : অতিরিক্ত ভাড়া নিলে কঠোর ব্যবস্থার হুঁশিয়ারি

পিটিআই ও হিন্দুস্তান টাইমসের সংবাদে বলা হয়, দীর্ঘ ৩৯ বছর ধরে সেনাবাহিনীতে কর্মরত জেনারেল পাণ্ডে। ইস্টার্ন কমান্ড, আন্দামান সহ একাধিক কমান্ডে গুরুত্বপূর্ণ পদে দায়িত্ব পালন করেছেন তিনি।

১৯৮২ সালে সেনার ইঞ্জিনিয়ারিং রেজিমেন্ট বম্বে স্যাপারসে যোগ দিয়েছিলেন মনোজ পাণ্ডে। এরপর বিভিন্ন সময়ে দেশের পশ্চিম সীমান্তে, জম্ম-কাশ্মীর সীমান্তে মোতায়েন থেকেছেন তিনি।

জম্মু ও কাশ্মীরের পুলওয়ামা সেক্টরে অপারেশন পরাক্রমের সময় নিয়ন্ত্রণ রেখা বরাবর মোতায়েন থাকা ১১৭ ইঞ্জিনিয়ার রেজিমেন্টের নেতৃত্বে ছিলেন জেনারেল পাণ্ডে।

আরও পড়ুন : রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রীর শোক

সেনার মাউন্টেন ডিভিশনেও ছিলেন দেশের নতুন সেনাপ্রধান। তিনি পশ্চিম লাদাখের দায়িত্ব পালন করেছেন। পাশাপাশি দেশের পূর্ব সীমান্তে বিভিন্ন বিদ্রোহ নির্মূল অভিযানের নেতৃত্বও দিয়েছেন তিনি।

মনোজ পাণ্ডে সেনার ইস্টার্ন কমান্ডের হেডকোয়াটারে ব্রিগেডিয়র জেনেরাল স্টাফ (অপারেশন) পদে থেকে দায়িত্ব পালন করেছেন।

এছাড়াও জেনারেল মনোজ পাণ্ডে সেনা সদর দফতরের মিলিটারি অপারেশন ডিরেক্টরেটের অতিরিক্ত ডিরেক্টর জেনারেলের পদ, সেনার সাউদার্ন কমান্ড হেডকোয়াটারের প্রধানের মতো পদ সামলেছেন।

আরও পড়ুন : ক্ষমতা ছাড়তে প্রস্তুত লঙ্কান প্রধানমন্ত্রী

আন্তর্জাতিক স্তরেও শান্তি প্রক্রিয়ার অংশ নিয়েছেন জেনারেল মনোজ পাণ্ডে। জাতিসংঘের শান্তিরক্ষা বাহিনীর হয়ে ইথিওপিয়া ও এরিট্রেয়া মিশনে কাজ করেছেন তিনি। দুই ক্ষেত্রে মুখ্য ইঞ্জিনিয়র পদে ছিলেন জেনারেল পাণ্ডে।

আরও পড়ুন : আফগানিস্তানে মসজিদে বিস্ফোরণ, নিহত ৫০

প্রসঙ্গত, ২০২০ সালের জুন মাস থেকে ২০২১ সালের মে মাস পর্যন্ত আন্দামান নিকোবর দ্বীপপুঞ্জে সেনার কমান্ডে কমান্ডার-ইন-চিফ পদে ছিলেন জেনারেল পাণ্ডে৷ এরপর ইস্টার্ন কমান্ডের কমান্ডিং-ইন-চিফ পদে ছিলেন ২০২১ সালের জুন মাস থেকে ২০২২ সালের জানুয়ারি মাস পর্যন্ত৷ চলতি বছরের ফেব্রুয়ারিতে ভাইস চিফ অফ আর্মি স্টাফ পদে বসেন মনোজ পাণ্ডে।

সান নিউজ/এইচএন

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

১৯২৭ -২০২৭: গৌরীপুর পৌরসভা

ব্রিটিশ আমলে ১৯২৭ সালের পহেলা জানুয়ারি প্রতিষ্ঠিত ময...

মুন্সীগঞ্জ সদরে ৫০০ ইয়াবাসহ মাদক কারবারি গ্রেপ্তার

মুন্সীগঞ্জে মাদকের বিরুদ্ধে চলমান অভিযানের অংশ হিসেবে ৫০০ পিস ইয়াবাসহ মো. দেল...

মশক নিয়ন্ত্রণের জন্য আসছে ‘১০০-তে ১০০’ কর্মসূচি

আগামীকাল থেকে মশক নিয়ন্ত্রণ কার্যক্রম জোরদার করতে ‘১০০-তে ১০০’ কর...

মাটিরাঙায় বিনামূল্যে স্তন ও জরায়ুর মুখ ক্যানসারের পরীক্ষা কার্যক্রম অনুষ্ঠিত 

খাগড়াছড়ির মাটিরাঙায় অসহায় নিম্মবিত্ত মানুষের দোরগোড়ায় চিকিৎসা সেবা পৌঁছে দি...

মাটিরাঙায় বিনামূল্যে স্তন ও জরায়ুর মুখ ক্যানসারের পরীক্ষা কার্যক্রম অনুষ্ঠিত 

খাগড়াছড়ির মাটিরাঙায় অসহায় নিম্মবিত্ত মানুষের দোরগোড়ায় চিকিৎসা সেবা পৌঁছে দি...

মুন্সীগঞ্জ সদরে ৫০০ ইয়াবাসহ মাদক কারবারি গ্রেপ্তার

মুন্সীগঞ্জে মাদকের বিরুদ্ধে চলমান অভিযানের অংশ হিসেবে ৫০০ পিস ইয়াবাসহ মো. দেল...

মশক নিয়ন্ত্রণের জন্য আসছে ‘১০০-তে ১০০’ কর্মসূচি

আগামীকাল থেকে মশক নিয়ন্ত্রণ কার্যক্রম জোরদার করতে ‘১০০-তে ১০০’ কর...

১৯২৭ -২০২৭: গৌরীপুর পৌরসভা

ব্রিটিশ আমলে ১৯২৭ সালের পহেলা জানুয়ারি প্রতিষ্ঠিত ময...

ভালুকায় দেশীয় মাছ রক্ষায় বিশেষ অভিযান: বিপুল পরিমাণ কারেন্ট জাল জব্দ ও ধ্বংস

ময়মনসিংহের ভালুকা উপজেলার রাজৈ ইউনিয়নে দেশীয় প্রজাতির মাছ রক্ষায় পরিচালিত...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা