২১৯ শিশু ইউক্রেন যুদ্ধে নিহত
আন্তর্জাতিক

২১৯ শিশু ইউক্রেন যুদ্ধে নিহত

আন্তর্জাতিক ডেস্ক : চলমান রাশিয়া-ইউক্রেন যুদ্ধে ২১৯ শিশু নিহত হয়েছে। পূর্ব ইউরোপের এই দেশটিতে গত ২৪ ফেব্রুয়ারি রুশ আগ্রাসন শুরুর পর থেকে এসব শিশু প্রাণ হারায়।

আরও পড়ুন : ভিডিও-বার্তায় প্রধানমন্ত্রীর ঈদ শুভেচ্ছা

সোমবার (২ মে) ইউক্রেনীয় কর্তৃপক্ষের বরাত দিয়ে এক প্রতিবেদনে এই তথ্য জানিয়েছে কাতারভিত্তিক সংবাদমাধ্যম আলজাজিরা।

গত ২৪ ফেব্রুয়ারি থেকে রাশিয়া পূর্ণ মাত্রায় আক্রমণ শুরু করার পর থেকে ইউক্রেনে প্রায় ২১৯ জন শিশু নিহত হয়েছে এবং আরও ৪০৫ জন আহত হয়েছে বলে জানিয়েছে ইউক্রেনের প্রসিকিউটর জেনারেল অফিস।

আরও পড়ুন : বিশ্ববাসীকে রাষ্ট্রপতির শুভেচ্ছা

কার্যালয়টি টেলিগ্রামে দেওয়া এক পোস্টে আরও জানিয়েছে, চলমান যুদ্ধে সবচেয়ে বেশি সংখ্যক শিশু হতাহত হয়েছে ইউক্রেনের পূর্বাঞ্চলীয় দোনেতস্ক অঞ্চলে। সেখানে রুশ হামলায় হতাহত শিশুর সংখ্যা ১৩৯ জন। এরপরে কিয়েভে ১১৫ জন, খারকিভে ৯৫ জন এবং চেরনিহিভে হতাহত হয়েছে ৬৮ জন।

রোববার (১ মে) ইউক্রেনের পূর্বাঞ্চলীয় দোনেতস্ক ও খারকিভ অঞ্চলে রুশ সামরিক বাহিনীর হামলায় ৮ বেসামরিক নাগরিক নিহত হয়েছেন। অঞ্চল দু’টির গভর্নরের বরাত দিয়ে সোমবার এই তথ্য জানিয়েছে বার্তাসংস্থা এএফপি।

আরও পড়ুন : হকার্স মার্কেটে ভয়াবহ আগুন

এদিনের রুশ হামলায় প্রাণ হারানো ৮ জনের মধ্যে দোনেতস্কে নিহত হয়েছেন ৪ জন। ওই অঞ্চলের লাইমান শহরে রুশ হামলায় তারা নিহত হন।

টেলিগ্রামে দেওয়া এক পোস্টে দোনেতস্কের গভর্নর পাভলো কিরিলেনকো বলেন, ‘রোববার দোনেতস্ক অঞ্চলে রাশিয়ার হামলায় চার বেসামরিক লোক নিহত হয়েছেন। নিহতদের সবাই লাইমান শহরের। এ ঘটনায় আহত হয়েছেন আরও ১১ জন।’

তিনি আরও বলেন, লাইমানের কাছের একটি শহরে আহত আরেক ব্যক্তি পরে মারা যান।

আরও পড়ুন : মাদকবিরোধী অভিযানে গ্রেফতার ২৮

খারকিভের আঞ্চলিক গভর্নর ওলেগ সিনেগুবভ টেলিগ্রামে দেওয়া এক পোস্টে বলেছেন, ইউক্রেনের দ্বিতীয় বৃহত্তম শহর খারকিভ এবং এর আশপাশের আবাসিক এলাকায় রাশিয়ার সামরিক বাহিনীর হামলায় আরও তিনজন নিহত হয়েছেন।

তার ভাষায়, ‘গোলাবর্ষণের কারণে দুর্ভাগ্যবশত ৩ জন নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরও ৮ বেসামরিক ব্যক্তি।’

সান নিউজ/এইচএন

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

১৯২৭ -২০২৭: গৌরীপুর পৌরসভা

ব্রিটিশ আমলে ১৯২৭ সালের পহেলা জানুয়ারি প্রতিষ্ঠিত ময...

মুন্সীগঞ্জ সদরে ৫০০ ইয়াবাসহ মাদক কারবারি গ্রেপ্তার

মুন্সীগঞ্জে মাদকের বিরুদ্ধে চলমান অভিযানের অংশ হিসেবে ৫০০ পিস ইয়াবাসহ মো. দেল...

মশক নিয়ন্ত্রণের জন্য আসছে ‘১০০-তে ১০০’ কর্মসূচি

আগামীকাল থেকে মশক নিয়ন্ত্রণ কার্যক্রম জোরদার করতে ‘১০০-তে ১০০’ কর...

মাটিরাঙায় বিনামূল্যে স্তন ও জরায়ুর মুখ ক্যানসারের পরীক্ষা কার্যক্রম অনুষ্ঠিত 

খাগড়াছড়ির মাটিরাঙায় অসহায় নিম্মবিত্ত মানুষের দোরগোড়ায় চিকিৎসা সেবা পৌঁছে দি...

মাটিরাঙায় বিনামূল্যে স্তন ও জরায়ুর মুখ ক্যানসারের পরীক্ষা কার্যক্রম অনুষ্ঠিত 

খাগড়াছড়ির মাটিরাঙায় অসহায় নিম্মবিত্ত মানুষের দোরগোড়ায় চিকিৎসা সেবা পৌঁছে দি...

মুন্সীগঞ্জ সদরে ৫০০ ইয়াবাসহ মাদক কারবারি গ্রেপ্তার

মুন্সীগঞ্জে মাদকের বিরুদ্ধে চলমান অভিযানের অংশ হিসেবে ৫০০ পিস ইয়াবাসহ মো. দেল...

মশক নিয়ন্ত্রণের জন্য আসছে ‘১০০-তে ১০০’ কর্মসূচি

আগামীকাল থেকে মশক নিয়ন্ত্রণ কার্যক্রম জোরদার করতে ‘১০০-তে ১০০’ কর...

১৯২৭ -২০২৭: গৌরীপুর পৌরসভা

ব্রিটিশ আমলে ১৯২৭ সালের পহেলা জানুয়ারি প্রতিষ্ঠিত ময...

ভালুকায় দেশীয় মাছ রক্ষায় বিশেষ অভিযান: বিপুল পরিমাণ কারেন্ট জাল জব্দ ও ধ্বংস

ময়মনসিংহের ভালুকা উপজেলার রাজৈ ইউনিয়নে দেশীয় প্রজাতির মাছ রক্ষায় পরিচালিত...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা