আন্তর্জাতিক

মোদির জন্মদিনে ভারতে টিকা উৎসব

নিজস্ব প্রতিবেদক: ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির ৭১ তম জন্মদিন আজ। মোদির জন্মদিনকে কেন্দ্র করে ভারতজুড়ে করোনারোধী টিকাদানের মহোৎসব শুরু করেছে তার দল ক্ষমতাসীন ভারতীয় জনতা পার্টি (বিজেপি)।

এনডিটিভির খবরে বলা হয়, মোদির জন্মদিন ও ‘জনসেবায় ২০ বছর’ পূর্তি উপলক্ষে ২০ দিনব্যাপী সেবা ও সমর্পণ অভিযান শুরু করেছে বিজেপি।

ভারতের কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রী মানসুখ মান্দাভিয়া এ প্রসঙ্গে জানান, চলুন টিকা নেই। যারা এখনো নেননি, তারা টিকা নিয়ে প্রধানমন্ত্রীকে জন্মদিনের উপহার দেওয়ার চেষ্টা করি।

গত ২১ জুন, একদিনে সর্বোচ্চ টিকাদানের নতুন রেকর্ড গড়েছিল ভারত। সেদিন ৮৮ লাখ ৯ হাজার টিকা দেওয়া হয়েছিলো দেশটিতে। গত ২৭ আগস্ট সেটি ভেঙে নতুন রেকর্ড গড়ে তারা। ওই দিন বিশ্বে প্রথমবার কোনো দেশে একদিনে ১ কোটির বেশি টিকা দেওয়ার রেকর্ড গড়ে। বিজেপির লক্ষ্য, মোদির জন্মদিনে সেই রেকর্ডও ছাপিয়ে যাওয়া।

এরই মধ্যে বিশাল এ কর্মসূচির সব প্রস্তুতি সম্পন্ন করেছে বিজেপি। দৈনিক টিকাদানের হার দ্বিগুণ করতে সরকারি কর্মকর্তাদের নির্দেশ দেওয়া হয়েছে। নামানো হয়েছে বিপুল সংখ্যক স্বেচ্ছাসেবী।

সাননিউজ/ জেআই

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

যাঁরা অপপ্রচার চালিয়েছে তাঁরাই পাওয়ার জন্য বসে আছে- এমপি খোকন 

মাদারীপুর-৩ আসনের সংসদ সদস্য ও কেন্দ্রীয় বিএনপির সহ গণশিক্ষা বিষয়ক সম্পাদক আন...

ব্রাজিলের ভারত সফর নিয়ে নতুন খবর

বিশ্ব ফুটবলের অন্যতম পরাশক্তি ব্রাজিল জাতীয় দলকে এবার দেখা যেতে পারে ভারতের ম...

মুন্সীগঞ্জে ভাঙনকবলিত এলাকায় ত্রাণ বিতরণ 

পদ্মা নদীর অব্যাহত ভাঙনে ঘরবাড়ি, আবাদি জমি ও জীবিকা হারিয়ে দিশেহারা হয়ে পড়েছে...

বাংলাদেশের উত্থাপিত প্রস্তাব গ্রহণ জাতিসংঘের

সহনশীলতা, সংহতি ও শান্তিপূর্ণ সহাবস্থানের প্রতি বৈশ্বিক অঙ্গীকার পুনর্ব্যক্ত...

সেমিকন্ডাক্টর শিল্প নিয়ে আশাবাদী প্রধানমন্ত্রী

সব বাধা অতিক্রম করে স্বনির্ভর, সমৃদ্ধ ও প্রযুক্তিনির্ভর বাংলাদেশ গড়তে চায় সরক...

জিয়ার স্বনির্ভর আন্দোলন তারেক রহমানের নেতৃত্বে এগিয়ে যাচ্ছে: এ্যানি

পানিসম্পদ মন্ত্রী ও বিএনপির যুগ্ম মহাসচিব শহীদ উদ্দীন চৌধুরী এ্যানি বলেছেন, শ...

১১ দলীয় জোটকে বিদায় খেলাফত মজলিসের

১১ দলীয় জোট থেকে আনুষ্ঠানিকভাবে সরে দাঁড়ানোর ঘোষণা দিয়েছে খেলাফত মজলিস। শনিবা...

ঝালকাঠিতে গৃহবধূ হত্যা মামলার আসামি গ্রেপ্তার 

ঝালকাঠি শহরের টিএনটি রোড এলাকায় চুরির উদ্দেশ্যে বাসায় ঢুকে গৃহবধূ মলিনা রায...

বৃহত্তর ঢাকা সাংবাদিক ফোরামের নির্বাচন

এনটিভি’র নূরুদ্দিন আহমেদ সভাপতি ও আরটিভি’র মোহাম্মদ মোমিন হোসেন ব...

হাম উপসর্গে আরও মৃত্যু ৬ শিশুর, মোট মৃত্যু ৮১৬

দেশে গত ২৪ ঘণ্টায় হামের উপসর্গ নিয়ে আরও ছয় শিশুর মৃত্যু হয়েছে, একই সময়ে...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা