বাহরাইন
আন্তর্জাতিক

ইসরায়েলের সঙ্গে সম্পর্ক প্রতিষ্ঠা অপরাধ

আন্তর্জাতিক ডেস্ক: ইসরায়েলের সঙ্গে সম্পর্ক প্রতিষ্ঠা অপরাধ বলে মন্তব্য করেছে বাহরাইনের প্রধান বিরোধী জোট আল-ওয়েফাক ন্যাশনাল ইসলামিক সোসাইটি। সংগঠনটির মতে, ইসরায়েলের সঙ্গে বাহরাইনের রাজতান্ত্রিক সরকার যে সম্পর্ক প্রতিষ্ঠা করেছে তা সেদেশের জনগণের ইচ্ছার প্রতিফলন নয়।

এক বিবৃতিতে ওয়েফাক আরও বলেছে, ইসরায়েলের সঙ্গে কূটনৈতিক সম্পর্ক প্রতিষ্ঠাকে বাহারাইনের সমস্ত ধর্ম-বর্ণ ও পেশার মানুষ প্রত্যাখ্যান করেছে।

বিবৃতিতে বলা হয়, ইসরায়েলের সঙ্গে সম্পর্ক স্বাভাবিক করার চুক্তি বাহরাইনের ইতিহাস এবং ইসলামী পরিচয়ের সঙ্গে মারাত্মকভাবে সাংঘর্ষিক। এটি অবৈধ পদক্ষেপ এবং বাহারাইনে জনগণ একে অপরাধ হিসেবে গণ্য করে।

আল-ওয়েফাকের বিবৃতিতে স্পষ্ট করে বলা হয়েছে, বাহরাইনি জনগণ ফিলিস্তিনিদেরকে সমর্থন করে এবং তাদের বৈধ দাবির প্রতি একাত্মতা পোষণ করে। ফলে জনগণের ইচ্ছার বাইরে আলে খলিফার সরকার যে সম্পর্ক প্রতিষ্ঠা করেছে তার কোনও মূল্য নেই, বরং বাহরাইনের জনগণ ফিলিস্তিনি ভাইদের প্রতি সমর্থন অব্যাহত রাখবে। ইসরায়েলের সঙ্গে সামরিক, নিরাপত্তা ও গোয়েন্দা সহযোগিতা বিষয়ে বাহরাইন যে চুক্তি করেছে তাতে দেশের নিরাপত্তা ও স্থিতিশীলতা ঝুঁকির মুখে পড়বে বলেও আল-ওয়েফাক তাদের বিবৃতিতে জানিয়েছে।

গত বছরের ১৫ সেপ্টেম্বর বাহারাইন ও ইসরায়েল আনুষ্ঠানিকভাবে সম্পর্ক স্বাভাবিক করার চুক্তি সই করে। এই উদ্যোগের বার্ষিকী উপলক্ষে সংগঠনটি বিবৃতি দিল। সূত্র: প্রেসটিভি

সান নিউজ/এনকে

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

১৯২৭ -২০২৭: গৌরীপুর পৌরসভা

ব্রিটিশ আমলে ১৯২৭ সালের পহেলা জানুয়ারি প্রতিষ্ঠিত ময...

মুন্সীগঞ্জ সদরে ৫০০ ইয়াবাসহ মাদক কারবারি গ্রেপ্তার

মুন্সীগঞ্জে মাদকের বিরুদ্ধে চলমান অভিযানের অংশ হিসেবে ৫০০ পিস ইয়াবাসহ মো. দেল...

মশক নিয়ন্ত্রণের জন্য আসছে ‘১০০-তে ১০০’ কর্মসূচি

আগামীকাল থেকে মশক নিয়ন্ত্রণ কার্যক্রম জোরদার করতে ‘১০০-তে ১০০’ কর...

মাটিরাঙায় বিনামূল্যে স্তন ও জরায়ুর মুখ ক্যানসারের পরীক্ষা কার্যক্রম অনুষ্ঠিত 

খাগড়াছড়ির মাটিরাঙায় অসহায় নিম্মবিত্ত মানুষের দোরগোড়ায় চিকিৎসা সেবা পৌঁছে দি...

ভালুকায় দেশীয় মাছ রক্ষায় বিশেষ অভিযান: বিপুল পরিমাণ কারেন্ট জাল জব্দ ও ধ্বংস

ময়মনসিংহের ভালুকা উপজেলার রাজৈ ইউনিয়নে দেশীয় প্রজাতির মাছ রক্ষায় পরিচালিত...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা