আন্তর্জাতিক

লেবাননে তেল ট্যাংকারের বহর ঘিরে ভিড়

আন্তর্জাতিক ডেস্ক: অবশেষে ইরান থেকে পাঠানো জ্বালানি তেল লেবাননে পৌঁছেছে। বৃহস্পতিবার (১৬ সেপ্টেম্বর) সিরিয়ার সমুদ্রবন্দর থেকে ট্যাংকারে করে স্থলপথে এসব তেল লেবাননে নেয়া হয়।

ইরানের ইংরেজি ভাষার স্যাটেলাইট টেলিভিশন চ্যানেল প্রেস টিভি এক প্রতিবেদনে জানিয়েছে, লেবাননের গণমাধ্যমও জানিয়েছে, ইরানের তেল বহনকারী ট্যাংকারের বহর লেবাননের উত্তর-পূর্বাঞ্চলীয় বালবেক-হারমেল প্রদেশের হাওয়াশ আল-সাইয়েদ আলী এলাকা দিয়ে লেবাননে প্রবেশ করে।

এর আগে গতরাতে হিজবুল্লাহ মহাসচিব সাইয়্যেদ হাসান নাসরুল্লাহ জনগণের প্রতি তেল বহনকারী ট্যাংকার বহরের কাছে ভিড় না করার আহ্বান জানিয়েছিলেন। তিনি বলেছিলেন, লোকজনের নিরাপত্তা এবং ট্যাংকার বহরের স্বাভাবিক চলাচলে যাতে বিঘ্ন সৃষ্টি হয় এজন্য ভিড় এড়াতে হবে।

এর আগেই হিজবুল্লাহর উপমহাসচিব শেখ নাঈম কাসেম বলেছিলেন, মার্কিন নিষেধাজ্ঞার মুখে ইরান থেকে তেল পাঠানোর ঘটনা রাজনৈতিক, সামাজিক ও নৈতিক দিক দিয়ে ইরান এবং হিজবুল্লাহর জন্য বিশাল অর্জন।

আগস্ট মাসের মাঝামাঝি দিকে ইরান থেকে তেলবাহী জাহাজ লেবাননের উদ্দেশ্যে রওয়ানা হয়। হিজবুল্লাহ মহাসচিব হাসান নাসরুল্লাহ তেলবাহী জাহাজকে সমুদ্রে লেবাননের ভূখণ্ড বলে ঘোষণা করেছিলেন। তিনি এ বক্তব্যের মধ্যদিয়ে মূলত ইসরাইল ও আমেরিকাকে সতর্কবার্তা দিয়েছিলেন।

সান নিউজ/এমকেএইচ

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

১৯২৭ -২০২৭: গৌরীপুর পৌরসভা

ব্রিটিশ আমলে ১৯২৭ সালের পহেলা জানুয়ারি প্রতিষ্ঠিত ময...

মুন্সীগঞ্জ সদরে ৫০০ ইয়াবাসহ মাদক কারবারি গ্রেপ্তার

মুন্সীগঞ্জে মাদকের বিরুদ্ধে চলমান অভিযানের অংশ হিসেবে ৫০০ পিস ইয়াবাসহ মো. দেল...

মশক নিয়ন্ত্রণের জন্য আসছে ‘১০০-তে ১০০’ কর্মসূচি

আগামীকাল থেকে মশক নিয়ন্ত্রণ কার্যক্রম জোরদার করতে ‘১০০-তে ১০০’ কর...

মাটিরাঙায় বিনামূল্যে স্তন ও জরায়ুর মুখ ক্যানসারের পরীক্ষা কার্যক্রম অনুষ্ঠিত 

খাগড়াছড়ির মাটিরাঙায় অসহায় নিম্মবিত্ত মানুষের দোরগোড়ায় চিকিৎসা সেবা পৌঁছে দি...

ভালুকায় দেশীয় মাছ রক্ষায় বিশেষ অভিযান: বিপুল পরিমাণ কারেন্ট জাল জব্দ ও ধ্বংস

ময়মনসিংহের ভালুকা উপজেলার রাজৈ ইউনিয়নে দেশীয় প্রজাতির মাছ রক্ষায় পরিচালিত...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা