আন্তর্জাতিক

আফগান স্বরাষ্ট্রমন্ত্রী ও জাতিসংঘ দূতের বৈঠক

আন্তর্জাতিক ডেস্ক: জাতিসংঘের দূত ডেবোরাহ লায়ন্স আফগানিস্তানের স্বরাষ্ট্রমন্ত্রী সিরাজুদ্দিন হাক্কানির সঙ্গে বৈঠক করেছেন। এই হাক্কানি যুক্তরাষ্ট্রের সন্ত্রাসীর তালিকায় থাকা মোস্ট ওয়ান্টেড এবং হাক্কানি নেটওয়ার্কের প্রধান।

বৃহস্পতিবার (১৬ সেপ্টেম্বর) তালেবানের মুখপাত্র সুহাইল শাহিন টুইটারে এক বিবৃতিতে এ তথ্য জানান।

বিবৃতিতে বলা হয়, তালেবান সরকারের স্বরাষ্ট্রমন্ত্রী এবং আফগানিস্তানে জাতিসংঘ মিশনের প্রধান ডেবোরাহ লায়ন্সের মধ্যে বৈঠক হয়েছে। বৈঠকে মানবিক সহায়তা নিয়ে আলোচনা হয়।

আরও বলা হয়, হাক্কানি জোর দিয়ে বলেছেন- আফগানিস্তানে কোনরকম বাধা ছাড়াই কাজ করতে পারবেন জাতিসংঘের কর্মীরা। একইসঙ্গে আফগান নাগরিকদের সহায়তা প্রদান কাজে অংশ নিতে পারবে।

দীর্ঘস্থায়ী দারিদ্র্য এবং খরার মুখোমুখি হওয়া দেশ আফগানিস্তান। কিন্তু তালেবান ক্ষমতায় আসার পর মানবিক সহায়তা বাধাগ্রস্ত হয়। এতে পরিস্থিতি আরও খারাপের দিকে গেছে। দেশের সরকারি এবং দাতব্য সংস্থার কর্মীরাসহ হাজার হাজার মানুষ চলে গেছে এবং অর্থনৈতিক বেশিরভাগ কর্মকাণ্ড ভেঙে পড়ছে।

সাননিউজ/এমআর

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

উদ্বোধনে ৪৪ কোটি ব্যয়, হাজার কোটি টাকার অনিয়ম

হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের থার্ড টার্মিনাল প্রকল্পে বিপুল পরিমাণ...

যাঁরা অপপ্রচার চালিয়েছে তাঁরাই পাওয়ার জন্য বসে আছে- এমপি খোকন 

মাদারীপুর-৩ আসনের সংসদ সদস্য ও কেন্দ্রীয় বিএনপির সহ গণশিক্ষা বিষয়ক সম্পাদক আন...

ব্রাজিলের ভারত সফর নিয়ে নতুন খবর

বিশ্ব ফুটবলের অন্যতম পরাশক্তি ব্রাজিল জাতীয় দলকে এবার দেখা যেতে পারে ভারতের ম...

মুন্সীগঞ্জে ভাঙনকবলিত এলাকায় ত্রাণ বিতরণ 

পদ্মা নদীর অব্যাহত ভাঙনে ঘরবাড়ি, আবাদি জমি ও জীবিকা হারিয়ে দিশেহারা হয়ে পড়েছে...

বাংলাদেশের উত্থাপিত প্রস্তাব গ্রহণ জাতিসংঘের

সহনশীলতা, সংহতি ও শান্তিপূর্ণ সহাবস্থানের প্রতি বৈশ্বিক অঙ্গীকার পুনর্ব্যক্ত...

সিরিয়ায় দুই বাসের সংঘর্ষ, নিহত ৩৫

সিরিয়ার দেইর আজ জোর-দামেস্ক মহাসড়কে দুটি বাসের মুখোমুখি সংঘর্ষে অন্তত ৩৫ জন ন...

দাপটের সঙ্গে টি-টোয়েন্টি সিরিজ জিতল ভারত

আয়ারল্যান্ড ও ইংল্যান্ডের বিপক্ষে টানা দুটি টি-টোয়েন্টি সিরিজ হারায় তীব্র সমা...

পোকার বিতর্কের পর জোড়া গোলে নেইমার

বিশ্বকাপে প্রত্যাশিত সুযোগ না পাওয়া, শেষ ষোলোতে নরওয়ের কাছে ব্রাজিলের বিদায় এ...

জিয়ার স্বনির্ভর আন্দোলন তারেক রহমানের নেতৃত্বে এগিয়ে যাচ্ছে: এ্যানি

পানিসম্পদ মন্ত্রী ও বিএনপির যুগ্ম মহাসচিব শহীদ উদ্দীন চৌধুরী এ্যানি বলেছেন, শ...

১১ দলীয় জোটকে বিদায় খেলাফত মজলিসের

১১ দলীয় জোট থেকে আনুষ্ঠানিকভাবে সরে দাঁড়ানোর ঘোষণা দিয়েছে খেলাফত মজলিস। শনিবা...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা