সংগৃহীত ছবি
স্বাস্থ্য

মানুষের চিকিৎসাসেবা নিশ্চিত করব

নিজস্ব প্রতিবেদক : প্রান্তিক মানুষের চিকিৎসাসেবা নিশ্চিত করাই আমার কাজ। এতে আমার যা যা করা দরকার তা সব করব বলে জানিয়েছেন স্বাস্থ্যমন্ত্রী ডা. সামন্ত লাল সেন।

আরও পড়ুন : চীন সফর নিয়ে সংবাদ সম্মেলন কাল

শনিবার (১৩ জুলাই) দুপুরে ঠাকুরগাঁওয়ের পীরগঞ্জ উপজেলায় পীরগঞ্জ ডায়াবেটিস অ্যান্ড জেনারেল হাসপাতাল উদ্বোধন শেষে তিনি এসব কথা বলেন।

তিনি বলেন, আমি সারাদেশ ঘুরে বেড়াচ্ছি। এর আগেও আমি চট্টগ্রাম বিভাগে গিয়েছি। রাজশাহীতে যাব, খুলনা যাব বিভিন্ন জায়গায় ঘুরে বেড়াব। আমি সমস্যাটি জানি। কারণ আমি নিজেও একজন ডাক্তার। আমি বিষয়গুলো সম্পর্কে জানি। আমি উপজেলা থেকে উঠে এসেছি। আমি নিজেও যেহেতু একজন ডাক্তার এই সমস্যাগুলো আমি জানি। মন্ত্রী হওয়ার আগেও বিষয়গুলো আমার জানা ছিল। তবে এই পরিবর্তনগুলো রাতারাতি করা সম্ভব না।

আরও পড়ুন : সেতুমন্ত্রীর সাথে শিক্ষকদের বৈঠক

এ সময় ঠাকুরগাঁও-৩ আসনের সংসদ সদস্য হাফিজ উদ্দীন আহমেদ, জেলা প্রশাসক মাহবুবুর রহমান, সিভিল সার্জন ডা. নূর নেওয়াজ, অতিরিক্ত পুলিশ সুপার আসাদুজ্জামান প্রমুখ উপস্থিত ছিলেন।

জেলা গণপূর্ত বিভাগের তত্ত্বাবধানে হাসপাতালটি নির্মাণে ১০ কোটি ২৫ লাখ ৪৬ হাজার টাকা ব্যয় হয়েছে।

সান নিউজ/এমআর

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

৩ নভেম্বরের মহাসমাবেশ সফল করতে রংপুরে মাদ্রাসা শিক্ষকদের প্রস্তুতি সভা

সারাদেশের স্বতন্ত্র ইবতেদায়ী মাদ্রাসা জাতীয়করণের দাবিতে আগামী ৩ নভেম্বর ঢাক...

স্কুলের গাছ কেটে বিক্রির অভিযোগ শিক্ষকের বিরুদ্ধে

কর্তৃপক্ষের অনুমতি ছাড়াই স্কুলের ৪টি গাছ কেটে ফেলা...

অটিজম-ডাউন সিনড্রোম চিকিৎসায় সাড়া ফেলেছেন ডা. মুছা

একটি শিশু যখন কথা বলতে পারে না, নিজের পায়ে হাঁটতে...

মুন্সীগঞ্জে ৩ কেজি গাঁজাসহ নারী গ্রেপ্তার

মুন্সীগঞ্জের পদ্মা সেতু উত্তর থানার খানবাড়ি বাসস্ট...

সেনা মোতায়েন করে বিক্ষোভ শান্তিপূর্ণ রাখতে সফল ইতালি

ইতালির মিলান, রোম ও তুরিনসহ দেশটির বিভিন্ন শহরে শনিবার হাজার হাজার তরুণ-তরুণী...

উলিপুরে হাডুডু খেলাকে ঘিরে উৎসবের আমেজ

বিস্তীর্ণ মাঠজুড়ে কানায় কানায় দর্শকের ভিড়, খেলোয়াড়...

লক্ষ্মীপুর হাসপাতালে স্বেচ্ছাসেবক দল নেতাকে পেটালেন ছাত্রদল নেতা

লক্ষ্মীপুর সদর হাসপাতালের জরুরি বিভাগের ভেতরে ঢুকে...

নিষিদ্ধ ছাত্রলীগের ঝটিকা মিছিল, গ্রেপ্তার ৮

নোয়াখালীর বেগমগঞ্জে নিষিদ্ধ ছাত্রলীগের ঝটিকা মিছিল...

কলার মোচা বিক্রি করেই ২০ বছর পার মজিবরের

বয়স ৬৫ পেরিয়েছে। শরীরে বয়সের ছাপ স্পষ্ট। কিন্তু থে...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা