আন্তর্জাতিক

আফগানের ধাক্কা নেদারল্যান্ডে

আন্তর্জাতিক ডেস্ক: আফগানিস্তান থেকে লোকজন সরিয়ে নেওয়ার সময় সৃষ্ট বিশৃঙ্খল পরিস্থিতির কারণে পদত্যাগ করেছেন নেদারল্যান্ডসের পররাষ্ট্রমন্ত্রী সিগ্রিড কাগ। দেশটির আইনপ্রণেতাদের সমালোচনার মুখে বৃহস্পতিবার (১৪ সেপ্টেম্বর) তিনি পদত্যাগ করেন। খবর এএফপির।

এদিকে ব্রিটিশ গণমাধ্যম বিবিসির খবরে বলা হয়েছে, আফগানিস্তান থেকে মার্কিন ও পশ্চিমা বাহিনীর সেনা প্রত্যাহার করা হয় আগস্টের শেষে। এর আগে সেখানে অবস্থারত বিভিন্ন দেশের কূটনৈতিক ও আন্তর্জাতিক বিভিন্ন সংস্থার কর্মীদের সরিয়ে নেওয়া হয়। সেই সঙ্গে যেসব আফগান পশ্চিমা বাহিনী ও বিভিন্ন সংস্থার হয়ে কাজ করেছেন, তাঁদেরও সরিয়ে নেওয়া হয়। কিন্তু তড়িঘড়ি করে এ কাজ করতে গিয়ে কাবুল বিমানবন্দরে বিশৃঙ্খল পরিস্থিতির সৃষ্টি হয়। এ ছাড়া নিষিদ্ধ জঙ্গি সংগঠন ইসলামিক স্টেটের বোমা হামলায় ১৭০ জনের বেশি মানুষ সেখানে প্রাণ হারায়। এ জন্য যুক্তরাষ্ট্রসহ বিভিন্ন দেশ সমালোচনার মুখেও পড়ে। তবে কেউ এসব ব্যর্থতার দায় নেয়নি। এই প্রথম কোনো দেশের মন্ত্রী সেই দায় নিয়ে পদত্যাগ করতে বাধ্য হলেন।

নেদারল্যান্ডসের পররাষ্ট্রমন্ত্রী সিগ্রিড কাগের পদত্যাগের আগে বিষয়টি নিয়ে পার্লামেন্টে আলোচনা হয়। এ আলোচনায় দেশটির আইনপ্রণেতারা অভিযোগ করেন, তাঁদের সরকার আফগানিস্তান থেকে নাগরিকদের সরিয়ে নিতে ধীরগতিতে পদক্ষেপ নিয়েছে এবং ঝুঁকিপূর্ণ অবস্থার মধ্যে অনেক আফগানকে ফেলে এসেছে। এই আফগানদের কাবুল থেকে বের করে আনা উচিত ছিলো। এ–সংক্রান্ত একটি প্রস্তাবও পাস করেছেন আইনপ্রণেতারা।

আইনপ্রণেতাদের সিদ্ধান্ত মেনে নিয়েছেন কাগ। তিনি স্বীকার করেছেন, নাগরিকদের সরিয়ে নিতে ধীরে হেঁটেছে সরকার। এ ছাড়া তালেবানের উত্থান নিয়ে সতর্কবার্তা আসার পর সরকারেও একধরনের বিশৃঙ্খল পরিস্থিতির সৃষ্টি হয়েছিলো।

আগস্টের শেষ দুই সপ্তাহে প্রায় দুই হাজার মানুষকে আফগানিস্তান থেকে সরিয়ে নেয় নেদারল্যান্ডস। কিন্তু ডাচ বাহিনীর সঙ্গে যেসব আফগান কাজ করেছেন, তাঁদের সবাইকে সরিয়ে নেওয়া সম্ভব হয়নি। কাগ বলেন, ভুল ধারণার ভিত্তিতে পদক্ষেপ নিয়েছিলো সরকার।

সান নিউজ/এফএআর

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

পদবঞ্চনার অভিযোগে বিএনপি কার্যালয়ের সামনে মানববন্ধন

দীর্ঘদিন দলের জন্য কাজ করেও সাংগঠনিক পদ-পদবী থেকে বঞ্চিত হওয়ার অভিযোগ তুলে র...

বোয়ালমারীতে  মহিলা কলেজের গভার্নিং বডির সভাপতি হলেন ইউএনও 

ফরিদপুরের বোয়ালমারী উপজেলার কাজী সিরাজুল ইসলাম মহিলা কলেজের পুনর্গঠিত অ্যাডহক...

মোংলায় গাঁজাসহ ব্যবসায়ী আটক, ১ বছরের জেল ও অর্থদন্ড 

মোংলায় মাদকবিরোধী অভিযানে ৭শ ৮০ গ্রাম গাঁজাসহ ওমর ফারুক খাঁন (৩৫) নামে এক যু...

ইন্ডিয়ানায় প্রবাসী বাঙালির উৎসব

যুক্তরাষ্ট্রের ইন্ডিয়ানা অঙ্গরাজ্যের নোবলসভিল দুই দিনের জন্য যেন রূপ নিয়েছি...

চা শিল্পের উন্নয়নে সরকারের সহযোগিতা: প্রধানমন্ত্রী

বাংলাদেশের চা শিল্পের বিকাশ, উৎপাদন সক্ষমতা বৃদ্ধি এবং দীর্ঘদিনের বিভিন্ন সমস...

সব সমুদ্রবন্দরে সতর্কতা জারি

বঙ্গোপসাগরে সৃষ্ট একটি নিম্নচাপ উত্তর-পশ্চিম বঙ্গোপসাগরের কাছে ভারতের পশ্চি...

আবারও আন্দোলনের হুঁশিয়ারি ‘ককরোচ পার্টির’

ককরোচ জনতা পার্টি (সিজেপি)’ র টানা ৩৭ দিনের আন্দোলন থেমেছে মাত্র গতকাল।...

‘পথের পাঁচালী’ দেখে মুগ্ধ নোলান

হলিউডের অস্কারজয়ী নির্মাতা ক্রিস্টোফার নোলান ভারতীয় চলচ্চিত্র অপু ট্রিলজি&rsq...

উলিপুরে পরিবেশ-দুর্যোগ সচেতনতায় কর্মসূচি

কুড়িগ্রামের উলিপুর পৌরসভায় বর্জ্য ব্যবস্থাপনার উন্নয়ন, পলিথিনের ব্যবহার কমানো...

‘ইত্যাদি’তে পুতুলের স্বপ্নজয়ের গল্প

‘ক্লোজআপ ওয়ান তোমাকেই খুঁজছে বাংলাদেশ’ প্রতিযোগিতা দিয়ে দ...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা