আন্তর্জাতিক

আফগানিস্তানের সঙ্গে আলোচনা প্রয়োজন: মার্কেল

আন্তর্জাতিক ডেস্ক: আফগানিস্তানের চলমান পরিস্থিতিকে ‘তিক্ত বাস্তবতা’ বলে অভিহিত করেছেন জার্মান চ্যান্সেলর অ্যাঙ্গেলা মার্কেল। একইসঙ্গে তিনি বলেছেন, দেশটিতে গত ২০ বছরের অর্জন ধরে রাখতে তাদের সঙ্গে আলোচনায় বসা প্রয়োজন।

তিনি বুধবার জার্মান পার্লামেন্টে দেয়া বক্তব্যে বলেন, গত ২০ বছরে আফগানিস্তানে যে পরিবর্তন এসেছে তা যথাসম্ভব ধরে রাখার জন্য আমাদের চেষ্টা করা উচিত। আর তা করতে আন্তর্জাতিক সমাজের উচিত তাদের সঙ্গে সংলাপে বসা।

আগামী ৩১ আগস্ট আফগানিস্তান থেকে বিদেশি সেনা প্রত্যাহারের সময়সীমা শেষ হয়ে যাওয়ার পরও তিনি আফগানিস্তানের জনগণকে সহযোগিতা করার প্রতিশ্রুতি ব্যক্ত করেন। মার্কেল বলেন, ওই তারিখ পর্যন্ত আফগানিস্তান থেকে আমাদের আফগান সহকর্মীদের বের করে আনার জন্য জন্য নিরবচ্ছিন্নভাবে কাজ করে যেতে হবে।

জার্মান চ্যান্সেলরও অন্যান্য দেশের নেতাদের মতো স্বীকার করেন, পশ্চিমা দেশগুলো আফগানিস্তানে ক্ষমতা দখলকারীদের অগ্রাভিযানকে অবহেলা করেছিল।

তাদের হুঁশিয়ারি উচ্চারণ করে বলেছে, আফগানিস্তান থেকে বিদেশি সেনা প্রত্যাহার এবং কাবুল বিমানবন্দরে তাদের অবস্থানের মেয়াদ বাড়ানো হবে না। আগামী ৩১ আগস্ট এই সময়সীমা শেষ হওয়ার কথা রয়েছে যদিও আমেরিকা বুধবার দাবি করেছে, যোদ্ধারা ওই সময়সীমা অতিক্রান্ত হওয়র পরও মার্কিন সেনাদের কিছু বলবে না বলে প্রতিশ্রুতি দিয়েছে।

সান নিউজ/এমএম

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

১৯২৭ -২০২৭: গৌরীপুর পৌরসভা

ব্রিটিশ আমলে ১৯২৭ সালের পহেলা জানুয়ারি প্রতিষ্ঠিত ময...

মুন্সীগঞ্জ সদরে ৫০০ ইয়াবাসহ মাদক কারবারি গ্রেপ্তার

মুন্সীগঞ্জে মাদকের বিরুদ্ধে চলমান অভিযানের অংশ হিসেবে ৫০০ পিস ইয়াবাসহ মো. দেল...

মশক নিয়ন্ত্রণের জন্য আসছে ‘১০০-তে ১০০’ কর্মসূচি

আগামীকাল থেকে মশক নিয়ন্ত্রণ কার্যক্রম জোরদার করতে ‘১০০-তে ১০০’ কর...

মাটিরাঙায় বিনামূল্যে স্তন ও জরায়ুর মুখ ক্যানসারের পরীক্ষা কার্যক্রম অনুষ্ঠিত 

খাগড়াছড়ির মাটিরাঙায় অসহায় নিম্মবিত্ত মানুষের দোরগোড়ায় চিকিৎসা সেবা পৌঁছে দি...

ভালুকায় দেশীয় মাছ রক্ষায় বিশেষ অভিযান: বিপুল পরিমাণ কারেন্ট জাল জব্দ ও ধ্বংস

ময়মনসিংহের ভালুকা উপজেলার রাজৈ ইউনিয়নে দেশীয় প্রজাতির মাছ রক্ষায় পরিচালিত...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা