আন্তর্জাতিক

প্লেনে জন্ম নেওয়া সেই শিশুর নাম ‘রিচ’

আন্তর্জাতিক ডেস্ক: আফগানিস্তান থেকে মার্কিন নাগরিক ও যুক্তরাষ্ট্রের সহযোগী আফগানদের সরিয়ে আনতে যুক্তরাষ্ট্রের পরিচালনা করা সামরিক প্লেনে জন্ম নেওয়া কন্যা শিশুটির নাম রাখা হয়েছে ‘রিচ’। -সূত্র : সিএনএন

যুক্তরাষ্ট্রের ইউরোপিয়ান কমান্ডের জেনারেল টড উলটার বিষয়টি নিশ্চিত করে বলেছেন, সি-১৭ ক্যাটাগরির জরুরি প্লেনকে সাধারণত অন্যান্য প্লেন ও কন্ট্রোল টাওয়ারের সঙ্গে যোগাযোগের জন্য ‘রিচ’ নামে ডাকা হয়। শিশুটির বাবা-মায়ের পছন্দেই মূলত এমন নাম রাখা হয়েছে।

আফগানিস্তানে উপদ্রুত মার্কিন নাগরিক ও সহযোগী আফগানদের যুক্তরাষ্ট্রে সরিয়ে আনা বিষয়ক কর্তৃপক্ষ ইউএস এয়ার মোবিলিটি কমান্ড এক টুইটে জানিয়েছিল, কাবুল থেকে যুক্তরাষ্ট্রগামী ফ্লাইটটি বিমানবন্দর ত্যাগের কয়েক ঘণ্টা পরই প্রসব বেদনা ওঠে এক আফগান নারীর।

সমুদ্রপৃষ্ঠ থেকে ২৮ হাজার মিটার ওপরে অবস্থান করায় প্লেনটিতে অক্সিজেনের কিছু ঘাটতি দেখা দিয়েছিল। দ্রুত পাইলট প্লেনটি কিছুটা নিচে নামিয়ে আনার পর তা সমাধান হয়।

প্লেনটি আকাশে থাকা অবস্থায় সন্তানের জন্ম দেন ওই নারী। সেখানে তাৎক্ষণিকভাবে কোনো মেডিকেল সহযোগিতা দেওয়ার ব্যবস্থা না থাকায় জার্মানির রামস্টেইন বিমান ঘাঁটিতে জরুরি অবতরণে বাধ্য হয় মার্কিন সামিরক বাহিনীর প্লেনটির পাইলট।

সান নিউজ/এমএম

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

মাটিরাঙায় বিনামূল্যে স্তন ও জরায়ুর মুখ ক্যানসারের পরীক্ষা কার্যক্রম অনুষ্ঠিত 

খাগড়াছড়ির মাটিরাঙায় অসহায় নিম্মবিত্ত মানুষের দোরগোড়ায় চিকিৎসা সেবা পৌঁছে দি...

মুন্সীগঞ্জ সদরে ৫০০ ইয়াবাসহ মাদক কারবারি গ্রেপ্তার

মুন্সীগঞ্জে মাদকের বিরুদ্ধে চলমান অভিযানের অংশ হিসেবে ৫০০ পিস ইয়াবাসহ মো. দেল...

মশক নিয়ন্ত্রণের জন্য আসছে ‘১০০-তে ১০০’ কর্মসূচি

আগামীকাল থেকে মশক নিয়ন্ত্রণ কার্যক্রম জোরদার করতে ‘১০০-তে ১০০’ কর...

১৯২৭ -২০২৭: গৌরীপুর পৌরসভা

ব্রিটিশ আমলে ১৯২৭ সালের পহেলা জানুয়ারি প্রতিষ্ঠিত ময...

ভালুকায় দেশীয় মাছ রক্ষায় বিশেষ অভিযান: বিপুল পরিমাণ কারেন্ট জাল জব্দ ও ধ্বংস

ময়মনসিংহের ভালুকা উপজেলার রাজৈ ইউনিয়নে দেশীয় প্রজাতির মাছ রক্ষায় পরিচালিত...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা