আন্তর্জাতিক

কাবুলে চাঁদাবাজি করছে মার্কিন সেনারা!

আন্তর্জাতিক ডেস্ক: কাবুল বিমানবন্দরে বিদেশগামী আফগানদের কাছ থেকে যুক্তরাষ্ট্রের সেনারা চাঁদা নিচ্ছে বলে অভিযোগ উঠেছে।

ইরানের সংবাদমাধ্যম নূর নিউজের খবরে বলা হয়েছে, আফগানিস্তানে আটকে পড়া আমেরিকার নাগরিকদের দেশে ফিরিয়ে নিতে বর্তমান কাবুল বিমানবন্দরে মার্কিন মেরিন সেনাদের মোতায়েন করা হয়েছে। কিন্তু তারা আফগান নাগরিকদের বিমানে উঠানোর জন্য একেকজনের কাছ থেকে ৫০০ থেকে ২,০০০ ডলার পর্যন্ত হাতিয়ে নিচ্ছেন।

গত ১৫ আগস্ট বিদ্রোহী গোষ্ঠী কাবুল দখল করে। এরপর হাজার হাজার আফগান নাগরিক দেশ ছাড়তে বিমানবন্দরে হুমড়ি খেয়ে পড়ে। এই সুযোগে তাদের কাছ থেকে অর্থ হাতিয়ে নিচ্ছেন যুক্তরাষ্ট্রের সেনারা।

দেশ ত্যাগ করা আফগান নাগরিকদের বরাতে নূর নিউজ জানিয়েছে, যারা চাঁদা দিতে পারছে না যুক্তরাষ্ট্রের সেনারা তাদের কোনোভাবেই বিমানবন্দরে ঢুকতে দিচ্ছে না। তবে খবরে আমেরিকান সেনাদের কোনো বক্তব্য উল্লেখ করা হয়নি।

যুক্তরাজ্যের গণমাধ্যম গার্ডিয়ানের খবরে বলা হয়েছে, কাবুল বিমানবন্দরে এখন ভিড় কিছুটা কমেছে। প্রতিদিন অন্তত ১৫ বিমান বিমানবন্দরে প্রবেশ করছে এবং ছেড়ে গেছে।

যুক্তরাষ্ট্রের গণমাধ্যম সিএনএনের খবরে বলা হয়েছে, সর্বশেষ ২৪ ঘণ্টায় আফগানিস্তান থেকে ১৯ হাজার মানুষকে যুক্তরাষ্ট্রে নেয়া হয়েছে। সেখানে যুক্তরাষ্ট্রের আর ৫ হাজার মতো নাগরিক রয়েছে। প্রতি ৪৫ মিনিট পর পর একটি বিমান ছেড়ে যাচ্ছে। আগামী ৩১ আগস্টের মধ্যে আফগানিস্তান থেকে সকল মার্কিন সেনা প্রত্যাহারের ডেডলাইন রয়েছে।

সান নিউজ/এফএআর

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

১৯২৭ -২০২৭: গৌরীপুর পৌরসভা

ব্রিটিশ আমলে ১৯২৭ সালের পহেলা জানুয়ারি প্রতিষ্ঠিত ময...

মুন্সীগঞ্জ সদরে ৫০০ ইয়াবাসহ মাদক কারবারি গ্রেপ্তার

মুন্সীগঞ্জে মাদকের বিরুদ্ধে চলমান অভিযানের অংশ হিসেবে ৫০০ পিস ইয়াবাসহ মো. দেল...

মশক নিয়ন্ত্রণের জন্য আসছে ‘১০০-তে ১০০’ কর্মসূচি

আগামীকাল থেকে মশক নিয়ন্ত্রণ কার্যক্রম জোরদার করতে ‘১০০-তে ১০০’ কর...

মাটিরাঙায় বিনামূল্যে স্তন ও জরায়ুর মুখ ক্যানসারের পরীক্ষা কার্যক্রম অনুষ্ঠিত 

খাগড়াছড়ির মাটিরাঙায় অসহায় নিম্মবিত্ত মানুষের দোরগোড়ায় চিকিৎসা সেবা পৌঁছে দি...

ভালুকায় দেশীয় মাছ রক্ষায় বিশেষ অভিযান: বিপুল পরিমাণ কারেন্ট জাল জব্দ ও ধ্বংস

ময়মনসিংহের ভালুকা উপজেলার রাজৈ ইউনিয়নে দেশীয় প্রজাতির মাছ রক্ষায় পরিচালিত...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা