শেখ রশীদ আহমেদ
আন্তর্জাতিক

ভারতের চেঁচামেচি অপমানজনক পরাজয়ের প্রমাণ

আন্তর্জাতিক ডেস্ক: আফগানিস্তান থেকে ভারতীয় নাগরিক সরিয়ে নেয়া এবং কনস্যুলেট অফিসগুলো বন্ধ করে দেয়ায় প্রমাণ হয় সেখানে ভারতের লজ্জাজনক পরাজয় হয়েছে বলে মন্তব্য করেছেন পাকিস্তানের স্বরাষ্ট্রমন্ত্রী শেখ রশীদ আহমেদ। তিনি আরো বলেন, আফগানিস্তান পরিস্থিতিতে ভারত যে চেঁচামেচি করছে তা তাদের কর্মকাণ্ডের স্বাভাবিক ফল।

শেখ রশীদ আহমেদ অভিযোগ করেন, আফগানিস্তানে ভারতীয় কনস্যুলেট অফিসগুলো পাকিস্তানের বিরুদ্ধে কাজ করছিল। তেহরিক-ই-তালেবানের মাধ্যমে ভারতের এসব কনস্যুলেট অফিস পাকিস্তানের ভেতরের সন্ত্রাসী কার্যক্রম পরিচালনায় জড়িত ছিল। এছাড়া, এসব কনস্যুলেট অফিস চীন-পাকিস্তান ইকোনমিক করিডোর বা সিপিইসি’র বিরুদ্ধে ষড়যন্ত্রে লিপ্ত ছিল।

পাক স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, আফগানিস্তানের ভেতরে পাকিস্তান কোনো রাজনৈতিক লক্ষ্য অর্জনের প্রক্রিয়ায় জড়িত ছিল না। তালেবানের হাতে পুরো আফগানিস্তানের নিয়ন্ত্রণ চলে যাওয়ার পর দেশটিতে কোনো রক্তপাত না ঘটায় শেখ রশিদ আহমেদ সন্তোষ প্রকাশ করেন।

তিনি দিয়ে বলেন, আফগানিস্তানের টেকসই শান্তি প্রতিষ্ঠা জরুরি। এটি আঞ্চলিক এবং আন্তর্জাতিক বিশ্বের জন্য গুরুত্বপূর্ণ। তিনি আরো বলেন, আফগানিস্তানের শান্তি মানেই পাকিস্তানের এবং ইসলামাবাদ সবসময় আফগানিস্তানে শান্তি প্রতিষ্ঠার পক্ষে কাজ করেছে। চীন-পাকিস্তান ইকোনমিক করিডর নিয়ে বাইরের কেউ ষড়যন্ত্র করে সফল হতে পারবে না এবং চীন ও পাকিস্তানের মধ্যকার সম্পর্কে কেউ বাধা সৃষ্টি করতে পারবে না বলেও মন্তব্য করেন শেখ রশীদ আহমেদ।

সান নিউজ/এমএম

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

১৯২৭ -২০২৭: গৌরীপুর পৌরসভা

ব্রিটিশ আমলে ১৯২৭ সালের পহেলা জানুয়ারি প্রতিষ্ঠিত ময...

মুন্সীগঞ্জ সদরে ৫০০ ইয়াবাসহ মাদক কারবারি গ্রেপ্তার

মুন্সীগঞ্জে মাদকের বিরুদ্ধে চলমান অভিযানের অংশ হিসেবে ৫০০ পিস ইয়াবাসহ মো. দেল...

মশক নিয়ন্ত্রণের জন্য আসছে ‘১০০-তে ১০০’ কর্মসূচি

আগামীকাল থেকে মশক নিয়ন্ত্রণ কার্যক্রম জোরদার করতে ‘১০০-তে ১০০’ কর...

মাটিরাঙায় বিনামূল্যে স্তন ও জরায়ুর মুখ ক্যানসারের পরীক্ষা কার্যক্রম অনুষ্ঠিত 

খাগড়াছড়ির মাটিরাঙায় অসহায় নিম্মবিত্ত মানুষের দোরগোড়ায় চিকিৎসা সেবা পৌঁছে দি...

ভালুকায় দেশীয় মাছ রক্ষায় বিশেষ অভিযান: বিপুল পরিমাণ কারেন্ট জাল জব্দ ও ধ্বংস

ময়মনসিংহের ভালুকা উপজেলার রাজৈ ইউনিয়নে দেশীয় প্রজাতির মাছ রক্ষায় পরিচালিত...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা