আন্তর্জাতিক

রুশ নাগরিক সরিয়ে নিচ্ছে মস্কো

আন্তর্জাতিক ডেস্ক: আফগানিস্তানের কাবুল আন্তর্জাতিক বিমানবন্দরে সহিংস গোলযোগ এবং রাজধানীতে ছড়িয়ে পড়া উদ্বেগ-উৎকণ্ঠার মধ্যে দেশটি থেকে রাশিয়া তাদের নাগরিকদের সরিয়ে নেয়ার কাজ শুরু করেছে। এজন্য মস্কো চারটি সামরিক পরিবহন বিমান পাঠিয়েছে কাবুলে।

এসব বিমানে রুশ নাগরিকের পাশাপাশি বেলারুশ, কিরগিজিস্তান, তাজিকিস্তান, উজবেকিস্তান এবং ইউক্রেনের নাগরিকদের সরিয়ে নেয়া হবে। ইরানের প্রেস টিভি বলছে, রাশিয়ার চারটি বিমানে পাঁচশোর বেশি লোককে পরিবহন করা হবে।

গত ১৫ আগস্ট তালে’বান গেরিলা গোষ্ঠী আফগানিস্তানের রাজধানী কাবুলের নিয়ন্ত্রণ গ্রহণ করে এবং এর মধ্যদিয়ে পুরো দেশের ওপর তাদের নিয়ন্ত্রণ প্রতিষ্ঠা হয়। এরপর এই প্রথম রাশিয়া প্রকাশ্যে তার নাগরিকদের সরিয়ে নেয়ার কথা ঘোষণা করল।

তালে’বানের হাতে আফগানিস্তানের নিয়ন্ত্রণ চলে যাওয়ার পর রাশিয়া অনেকটা সতর্কতামূলক অবস্থান গ্রহণ করেছে। মস্কো আগে থেকেই তালে’বানকে সন্ত্রাসী সংগঠন হিসেবে বিবেচনা করে। তবে মার্কিন আগ্রাসনের ২০ বছর পরে তালেবান আফগানিস্তানের নিয়ন্ত্রণ নেয়ায় রাশিয়াসহ আঞ্চলিক অনেক দেশ আফগানিস্তানে শান্তি প্রতিষ্ঠার ওপর বিশেষ গুরুত্ব দিচ্ছে। এসব দেশ তালেবানকে সহযোগিতার কথাও বলছে।

সান নিউজ/এমএম

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

১৯২৭ -২০২৭: গৌরীপুর পৌরসভা

ব্রিটিশ আমলে ১৯২৭ সালের পহেলা জানুয়ারি প্রতিষ্ঠিত ময...

মুন্সীগঞ্জ সদরে ৫০০ ইয়াবাসহ মাদক কারবারি গ্রেপ্তার

মুন্সীগঞ্জে মাদকের বিরুদ্ধে চলমান অভিযানের অংশ হিসেবে ৫০০ পিস ইয়াবাসহ মো. দেল...

মশক নিয়ন্ত্রণের জন্য আসছে ‘১০০-তে ১০০’ কর্মসূচি

আগামীকাল থেকে মশক নিয়ন্ত্রণ কার্যক্রম জোরদার করতে ‘১০০-তে ১০০’ কর...

মাটিরাঙায় বিনামূল্যে স্তন ও জরায়ুর মুখ ক্যানসারের পরীক্ষা কার্যক্রম অনুষ্ঠিত 

খাগড়াছড়ির মাটিরাঙায় অসহায় নিম্মবিত্ত মানুষের দোরগোড়ায় চিকিৎসা সেবা পৌঁছে দি...

ভালুকায় দেশীয় মাছ রক্ষায় বিশেষ অভিযান: বিপুল পরিমাণ কারেন্ট জাল জব্দ ও ধ্বংস

ময়মনসিংহের ভালুকা উপজেলার রাজৈ ইউনিয়নে দেশীয় প্রজাতির মাছ রক্ষায় পরিচালিত...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা