আন্তর্জাতিক
রকেট ছুড়ে 

ইসরায়েলি বিমান হামলার জবাব দিচ্ছে হিজবুল্লাহ

আন্তর্জাতিক ডেস্ক: রকেট ছুড়ে ইসরায়েলি বিমান হামলার জবাব দিচ্ছে ইরান সমর্থিত লেবাননের গোষ্ঠী হিজবুল্লাহ।

শুক্রবার দুই দেশের বিতর্কিত শিবা ফার্মস এলাকায় ইসরায়েলি অবস্থানে রকেট ছোড়া হয়েছে বলে জানিয়েছে গোষ্ঠীটি।

ইসরায়েলি সেনাবাহিনী জানিয়েছে, দক্ষিণ লেবানন থেকে অন্তত দশটি রকেট ছোড়া হয়েছে। এর জবাবে রকেট ছোড়ার স্থানগুলোতে হামলা চালানো হচ্ছে বলে জানিয়েছে তারা। ব্রিটিশ বার্তা সংস্থা রয়টার্সের প্রতিবেদন থেকে এসব তথ্য জানা গেছে।

গত কয়েক দিনে ইসরায়েল ও হিজবুল্লাহর মধ্যে পাল্টাপাল্টি হামলার ঘটনা বেড়েছে। বৃহস্পতিবার লেবাননের দক্ষিণাঞ্চলে হামলা শুরু করে ইসরায়েলের যুদ্ধবিমান।

ইসরায়েলের দাবি,প্রতিবেশী দেশটি থেকে টানা দ্বিতীয় দিনের মতো রকেট হামলার প্রতিক্রিয়ায় এই অভিযান শুরু করা হয়েছে। যেসব স্থান থেকে রকেট হামলা হয়েছে এবং সন্ত্রাসীদের অবকাঠামো রয়েছে, সেসব স্থানে বিমান হামলা চালানো হচ্ছে বলে দাবি করেছে ইসরায়েল।

শুক্রবার হিজবুল্লাহর এক বিবৃতিতে জানানো হয়, ইসরায়েলি বিমান হামলার জবাবে রকেট ছোড়া হলে সেগুলো খোলা মাঠে বিস্ফোরিত হয়েছে। এতে হতাহতের কোনও তথ্য জানায়নি গোষ্ঠীটি।

উল্লেখ্য, ২০০৬ সালে ইরান সমর্থিত হিজবুল্লাহর বিরুদ্ধে যুদ্ধ করেছে ইসরায়েল। লেবাননের দক্ষিণাঞ্চলে আধিপত্য রয়েছে হিজবুল্লাহর।

সাননিউজ/এএসএম

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

৩ নভেম্বরের মহাসমাবেশ সফল করতে রংপুরে মাদ্রাসা শিক্ষকদের প্রস্তুতি সভা

সারাদেশের স্বতন্ত্র ইবতেদায়ী মাদ্রাসা জাতীয়করণের দাবিতে আগামী ৩ নভেম্বর ঢাক...

স্কুলের গাছ কেটে বিক্রির অভিযোগ শিক্ষকের বিরুদ্ধে

কর্তৃপক্ষের অনুমতি ছাড়াই স্কুলের ৪টি গাছ কেটে ফেলা...

অটিজম-ডাউন সিনড্রোম চিকিৎসায় সাড়া ফেলেছেন ডা. মুছা

একটি শিশু যখন কথা বলতে পারে না, নিজের পায়ে হাঁটতে...

মুন্সীগঞ্জে ৩ কেজি গাঁজাসহ নারী গ্রেপ্তার

মুন্সীগঞ্জের পদ্মা সেতু উত্তর থানার খানবাড়ি বাসস্ট...

সেনা মোতায়েন করে বিক্ষোভ শান্তিপূর্ণ রাখতে সফল ইতালি

ইতালির মিলান, রোম ও তুরিনসহ দেশটির বিভিন্ন শহরে শনিবার হাজার হাজার তরুণ-তরুণী...

উলিপুরে হাডুডু খেলাকে ঘিরে উৎসবের আমেজ

বিস্তীর্ণ মাঠজুড়ে কানায় কানায় দর্শকের ভিড়, খেলোয়াড়...

লক্ষ্মীপুর হাসপাতালে স্বেচ্ছাসেবক দল নেতাকে পেটালেন ছাত্রদল নেতা

লক্ষ্মীপুর সদর হাসপাতালের জরুরি বিভাগের ভেতরে ঢুকে...

নিষিদ্ধ ছাত্রলীগের ঝটিকা মিছিল, গ্রেপ্তার ৮

নোয়াখালীর বেগমগঞ্জে নিষিদ্ধ ছাত্রলীগের ঝটিকা মিছিল...

কলার মোচা বিক্রি করেই ২০ বছর পার মজিবরের

বয়স ৬৫ পেরিয়েছে। শরীরে বয়সের ছাপ স্পষ্ট। কিন্তু থে...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা