আন্তর্জাতিক

বন্যার পর দাবানলে পুড়ছে ইউরোপ

আন্তর্জাতিক ডেস্ক: বন্যার রেশ কাটতে না কাটতেই দাবানলে গ্রাস করছে ইউরোপকে। রেকর্ড বৃষ্টিপাতের পর গত মাসে ইউরোপের পশ্চিমাঞ্চলে ভয়াবহ বন্যায় জার্মানি, বেলজিয়াম, লুক্সেমবার্গ, নেদারল্যান্ডস, সুইজারল্যান্ডে প্রাণ হারান অন্তত শ’ দুয়েক মানুষ। এখন দাউদাউ করে জ্বলছে তুরস্ক, গ্রিস, ইতালি, নর্থ ম্যাসিডোনিয়া, অ্যালবেনিয়ার মতো দেশগুলো।

ইউরোপীয় ইউনিয়নের কোপার্নিকাস ক্লাইমেট চেঞ্জ সার্ভিস জানিয়েছে, গত জুলাই ছিল ইউরোপের ইতিহাসে দ্বিতীয় সর্বোচ্চ উষ্ণ মাস। এই তাপপ্রবাহ চলবে আগস্টেও। সেই সঙ্গে দাবানলে পুড়তে পারে দেশগুলো।

জার্মান সংবাদমাধ্যম ডয়েচে ভেলের খবর অনুসারে, তুরস্ক ও গ্রিসে ইতোমধ্যে ভয়ংকর রূপ নিয়েছে দাবানল। ইতালিতেও ছড়িয়ে পড়েছে আগুন। সিসিলিসহ দেশটির অন্তত তিনটি অঞ্চলে দাবানলের ধ্বংসযজ্ঞ চলছে।

গ্রিসে প্রায় এক সপ্তাহ ধরে প্রচণ্ড তাপদাহ চলছে। ১৯৮৭ সালের পর সেখানে এত গরম আর কখনো পড়েনি। তাপমাত্রার পারদ ৪৫ ডিগ্রি সেলসিয়াস ছুঁয়েছে। এই অবস্থা চলবে অন্তত আগামী রোববার পর্যন্ত।

গত বুধবার থেকে গ্রিসে ১০০টির বেশি জায়গায় দাবানল চলছে। এথেন্সের শহরতলিতে দাবানল পৌঁছে গেছে। অলিম্পিয়ার স্মৃতিস্তম্ভের কাছেও আগুন চলে গেছিল। তবে আঞ্চলিক গভর্নর জানিয়েছেন, অলিম্পিয়াকে আপাতত আগুনের হাত থেকে বাঁচানো গেছে। তবে বিপদ পুরোপুরি কাটেনি। গ্রিক প্রতিরক্ষামন্ত্রী জানিয়েছেন, পরিস্থিতি সামাল দিতে সেনা ও বিমানবাহিনী নামাবেন তারা।

ভয়াবহ দাবানলের কবলে পড়েছিল তুরস্কের একটি তাপবিদ্যুৎ কেন্দ্র। প্রায় ১১ ঘণ্টা আপ্রাণ চেষ্টার পর সেই আগুন নিয়ন্ত্রণে আনা সম্ভব হয়েছে। তুর্কি প্রেসিডেন্ট এরদোয়ান জানিয়েছেন, আগুনে তাপবিদ্যুৎ কেন্দ্রের প্রধান ইউনিটের কোনো ক্ষয়ক্ষতি হয়নি। তবে অন্য জায়গাগুলোর দাবানল এখনো নিয়ন্ত্রণে আসেনি। প্রচণ্ড গরম, আর্দ্রতা কম ও প্রবল হাওয়ার কারণে পরিস্থিতি ক্রমেই আরও খারাপ হচ্ছে।

ইতালির দাবানল শুরু হয়েছিল সিসিলিতে। এরপর তা ছড়িয়ে পড়ে আরও কয়েকটি অঞ্চলে। দমকলকর্মীরা দাবানল নিয়ন্ত্রণের চেষ্টা করে যাচ্ছেন। ব্যবহার করা হচ্ছে প্লেন। তা সত্ত্বেও আগুন এখনো আয়ত্ত্বে আসেনি।

সান নিউজ/এফএআর

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

পদবঞ্চনার অভিযোগে বিএনপি কার্যালয়ের সামনে মানববন্ধন

দীর্ঘদিন দলের জন্য কাজ করেও সাংগঠনিক পদ-পদবী থেকে বঞ্চিত হওয়ার অভিযোগ তুলে র...

ইন্ডিয়ানায় প্রবাসী বাঙালির উৎসব

যুক্তরাষ্ট্রের ইন্ডিয়ানা অঙ্গরাজ্যের নোবলসভিল দুই দিনের জন্য যেন রূপ নিয়েছি...

২৬ টুথপেস্টে মিলল মাইক্রোপ্লাস্টিক

দাঁতের যত্নে প্রতিদিন ব্যবহৃত টুথপেস্টেই মিলেছে উদ্বেগজনক তথ্য। বাংলাদেশের বা...

চা শিল্পের উন্নয়নে সরকারের সহযোগিতা: প্রধানমন্ত্রী

বাংলাদেশের চা শিল্পের বিকাশ, উৎপাদন সক্ষমতা বৃদ্ধি এবং দীর্ঘদিনের বিভিন্ন সমস...

বঙ্গভবন ছাড়লেন সাবেক রাষ্ট্রপতি সাহাবুদ্দিন

রাষ্ট্রপতির পদ থেকে পদত্যাগের দুই দিন পর সরকারি বাসভবন বঙ্গভবন ছেড়েছেন দেশের...

নিজের সৌন্দর্যের রহস্য জানালেন জয়া আহসান

দুই বাংলার জনপ্রিয় অভিনেত্রী জয়া আহসান কৌশিক গঙ্গোপাধ্যায় পরিচালিত সিনেমা &ls...

সেতু নির্মাণে ৬ বছরের বিলম্ব, দুর্ভোগ চরম

পটুয়াখালীর কলাপাড়া উপজেলার নীলগঞ্জ ইউনিয়নের পাখিমারা খালের ওপর নির্মিত একট...

পদবঞ্চনার অভিযোগে বিএনপি কার্যালয়ের সামনে মানববন্ধন

দীর্ঘদিন দলের জন্য কাজ করেও সাংগঠনিক পদ-পদবী থেকে বঞ্চিত হওয়ার অভিযোগ তুলে র...

পিরোজপুর এতিমখানায় এতিমের সংখ্যা নিয়ে গরমিল

পিরোজপুরের ভান্ডারিয়া উপজেলার দারুলহুদা নেছারিয়া এতিমখানায় সরকারি বরাদ্দের অর...

কওমি মাদরাসায় শিশু সুরক্ষায় নতুন প্রশ্ন

সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া একটি ভিডিওকে কেন্দ্র করে কওমি মাদরাসায় শিশুদ...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা