আন্তর্জাতিক

তুরস্কে বাস-ট্রাক সংঘর্ষে নিহত ৬

আন্তর্জাতিক ডেস্ক: তুরস্কে বাস ও ট্রাকের সংঘর্ষে অন্তত ছয়জনের মৃত্যু হয়েছে। এ ঘটনায় আহত হয়েছেন আরও ৩৭ জন। শুক্রবার সকালে এ দুর্ঘটনা ঘটে। সূত্র : ডেইলি সাবাহ। খবরে বলা হয়, ইস্তাম্বুল ও ইজমিরের মধ্যে মহাসড়কে একটি যাত্রীবাহী বাসের সঙ্গে ট্রাকের সংঘর্ষে অন্তত ছয় জনের মৃত্যু হয়েছে। আহত হয়েছেন আরও ৩৭ জন।

শুক্রবার (৬ আগস্ট) সকালে মানিশা শহরের কাছাকাছি এলাকায় যাত্রীবাহী বাসটি মহাসড়কে দাঁড়িয়ে থাকা একটি ট্রাককে ধাক্কা দিলে হতাহতের এ ঘটনা ঘটে। মানিশা প্রদেশ কর্তৃপক্ষ এক বিবৃতিতে জানায়, এ ঘটনায় ছয়জনের মৃত্যু হয়েছে। আহত হয়েছেন আরও ৩৭ জন। ওই বাসে অন্তত ৫০ জন যাত্রী ও তিন কর্মী ছিলেন।

সান নিউজ/এমএম

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

নারীর আপত্তিকর ভিডিও ধারণ করে ব্ল্যাকমেইল, গ্রেপ্তার ৩

মুন্সীগঞ্জে এক নারীর অজ্ঞাতে আপত্তিকর ভিডিও ধারণ ক...

রাষ্ট্রকাঠামো সংস্কার না হলে নতুন শাসকও শেখ হাসিনা হয়ে উঠবেন: নাহিদ

রাষ্ট্রকাঠামোর মৌলিক সংস্কার না হলে ক্ষমতায় যিনিই...

চাইলেই রাখতে পারতেন টাকা, সততার পথ বেছে নিলেন অটোচালক

অটোরিকশায় যাত্রীর ফেলে যাওয়া টাকাসহ ব্যাগ পেয়ে তা...

মেহজাবীনের সঙ্গে তুলনা প্রসঙ্গে যা বললেন তটিনী

ছোটপর্দার জনপ্রিয় অভিনেত্রী তানজিম সাইয়ারা তটিনী অল্প সময়ের ক্যারিয়ারেই দর্শক...

নলকূপ বসানোর সময় মাটি থেকে গ্যাস বের হয়ে আগুন জ্বলে উঠলো

কক্সবাজারের উখিয়ায় নলকূপ (টিউবওয়েল) বসানোর জন্য মা...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা