আন্তর্জাতিক

৩ কর্মীকে বরখাস্ত করলো সিএনএন

আন্তর্জাতিক ডেস্ক : করোনা টিকা না নিয়ে অফিসে উপস্থিত হওয়ায় ৩ কর্মীকে বরখাস্ত করেছে মার্কিন সংবাদমাধ্যম সিএনএন।
বৃহস্পতিবার (৫ আগস্ট) অফিসের স্টাফদের কাছে পাঠানো আভ্যন্তরীণ এক নথিতে এই তথ্য উল্লেখ করা হয়েছে বলে জানিয়েছে রয়টার্স।

নথির তথ্য অনুযায়ী, সিএনএন’র প্রধান জেফ জাকার অফিসের কর্মীদের বলেছেন- এই ধরনের কর্মকাণ্ডের (টিকা না নেওয়া) বিরুদ্ধে আমাদের প্রতিষ্ঠান জিরো টলারেন্স অবস্থানে রয়েছে। আর এই কারণে অফিসে আসতে হলে এবং বাইরে গিয়ে অন্যদের সঙ্গে কাজ করতে হলে সবাইকেই টিকা নিতে হবে।

জেফ জাকার বলেছেন, সেপ্টেম্বরের ৭ তারিখ থেকে সকল কর্মীকে অফিসে শারীরিকভাবে উপস্থিত হয়ে কাজে যোগ দেওয়ার বিষয়ে সিদ্ধান্ত নেওয়া হলেও আগামী অক্টোবর মাসের মাঝামাঝি সময় পর্যন্ত তা স্থগিত করেছে সিএনএন।

তিনি জানিয়েছেন, যুক্তরাষ্ট্রে সাম্প্রতিক সময়ে করোনা সংক্রমণ বেড়ে যাওয়ার কারণে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। এছাড়া যুক্তরাষ্ট্রের লস অ্যাঞ্জেলস, ওয়াশিংটন ডিসি এবং আটলান্টা কার্যালয়ে উপস্থিত থেকে যারা কাজ করবেন, তাদের সবাইকে মাস্ক পরার নির্দেশ দেওয়া হয়েছে।

অবশ্য টিকা না নিয়ে অফিসে আসার কারণে কর্মীদের বরখাস্তের ঘটনা কোন কার্যালয়ে ঘটেছে, সেটা প্রকাশ করা হয়নি বলে জানিয়েছে রয়টার্স।

সান নিউজ/ এমএইচআর

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

পদবঞ্চনার অভিযোগে বিএনপি কার্যালয়ের সামনে মানববন্ধন

দীর্ঘদিন দলের জন্য কাজ করেও সাংগঠনিক পদ-পদবী থেকে বঞ্চিত হওয়ার অভিযোগ তুলে র...

যাঁরা অপপ্রচার চালিয়েছে তাঁরাই পাওয়ার জন্য বসে আছে- এমপি খোকন 

মাদারীপুর-৩ আসনের সংসদ সদস্য ও কেন্দ্রীয় বিএনপির সহ গণশিক্ষা বিষয়ক সম্পাদক আন...

উদ্বোধনে ৪৪ কোটি ব্যয়, হাজার কোটি টাকার অনিয়ম

হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের থার্ড টার্মিনাল প্রকল্পে বিপুল পরিমাণ...

দেড় কোটির বেশি মানুষ তীব্র খাদ্য নিরাপত্তাহীনতায়

বাংলাদেশে প্রায় এক কোটি ৫৩ লাখ মানুষ তীব্র খাদ্য নিরাপত্তাহীনতায় (আইপিসি ফে...

ভর্তি বন্ধের নির্দেশ ৬২১ শিক্ষাপ্রতিষ্ঠানে

দেশের ৬২১টি কারিগরি শিক্ষাপ্রতিষ্ঠানে নতুন শিক্ষার...

নিজের সৌন্দর্যের রহস্য জানালেন জয়া আহসান

দুই বাংলার জনপ্রিয় অভিনেত্রী জয়া আহসান কৌশিক গঙ্গোপাধ্যায় পরিচালিত সিনেমা &ls...

সেতু নির্মাণে ৬ বছরের বিলম্ব, দুর্ভোগ চরম

পটুয়াখালীর কলাপাড়া উপজেলার নীলগঞ্জ ইউনিয়নের পাখিমারা খালের ওপর নির্মিত একট...

পদবঞ্চনার অভিযোগে বিএনপি কার্যালয়ের সামনে মানববন্ধন

দীর্ঘদিন দলের জন্য কাজ করেও সাংগঠনিক পদ-পদবী থেকে বঞ্চিত হওয়ার অভিযোগ তুলে র...

পিরোজপুর এতিমখানায় এতিমের সংখ্যা নিয়ে গরমিল

পিরোজপুরের ভান্ডারিয়া উপজেলার দারুলহুদা নেছারিয়া এতিমখানায় সরকারি বরাদ্দের অর...

কওমি মাদরাসায় শিশু সুরক্ষায় নতুন প্রশ্ন

সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া একটি ভিডিওকে কেন্দ্র করে কওমি মাদরাসায় শিশুদ...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা