সংগৃহীত
আন্তর্জাতিক

রয়টার্সের সাংবাদিক হত্যা করল ইসরাইল

আন্তর্জাতিক ডেস্ক: হামাস ইসরাইল যুদ্ধ গত ৮ দিন ধরে চলছে। এ পর্যন্ত গাজায় ইসরাইলের হামলায় বেশ কয়েকজন সাংবাদিক নিহতের খবর পাওয়া যায়। এবার ইসরাইল দক্ষিণ লেবাননে রয়টার্সের সাংবাদিক হত্যার ঘটনা অকপটে স্বীকার করে ‘দুঃখপ্রকাশ’ করল।

আরও পড়ুন: গাজায় স্থল অভিযান ইসরাইলের

শুক্রবার (১৩ অক্টোবর) আল-জাজিরার এক প্রতিবেদনে বলা হয়ে, দক্ষিণ লেবাননে ইসরাইলি ক্ষেপনাস্ত্র হামলায় নিহত হন রয়টার্সের সাংবাদিক ইশাম আব্দাল্লাহ। ইসরাইলের সামরিক মুখপাত্র রিচার্ড হেচড সাংবাদিকদের জানান, সাংবাদিক নিহতের ঘটনায় আমরা খুবই দুঃখিত। এ ঘটনায় আনুষ্ঠানিকভাবে দায় স্বীকার করেনি ইসরাইলের সেনাবাহিনী।

আল-জাজিরা বলছে, ইসরাইলের ঐ হামলায় সাংবাদিক আহতের সংখ্যা ৬ জন। এর মধ্যে আলজাজিরারও ২ জন সাংবাদিক গুরুতর আহত হয়েছেন। ইসরাইলি বাহিনীকে এজন্য আইনত ও নৈতিকভাবে দায়ী করছে আলজাজিরা মিডিয়া নেটওয়ার্ক।

আরও পড়ুন: গাজা ছাড়ার সময় হামলা, নিহত ৭০

রিপোর্টার্স উইদাউট বর্ডারস (আরডিএফ) এ ঘটনায় ইসরাইলের সামরিক বাহিনীর সমালোচনা করেছে। তারা বলছে, এ ঘটনায় প্রমাণিত হয় যে, ইসরাইলের সামরিক বাহিনী গণমাধ্যমকর্মীদেরও টার্গেট করছে।

গত ২৪ ঘণ্টায় ইসরাইলের হামলায় ফিলিস্তিনে নিহত হয়েছে ৩২০ জন। দেশটির স্বাস্থ্য বিভাগ বলছে, গাজায় ইসরাইলের মুহুর্মুহু বিমান হামলায় অনেক নারী ও শিশুরও প্রাণ গেছে।

এ পর্যন্ত ফিলিস্তিনি মোট নিহত হয়েছে ২ হাজার ২১৫ জন, আহত ৮ হাজার ৭১৪ জন। এদিকে ইসরাইলি নিহতের সংখ্যা ১ হাজার ৩০০ আর আহত হয়েছে ৩ হাজার ৪০০ জন।

আরও পড়ুন: ইসরায়েলের সঙ্গে সম্পর্কোন্নয়নের চিন্তা বাদ

ইসরাইলিদের নিহতের সংখ্যা শুরুতে বেশি হলেও, এখন ফিলিস্তিনিদের নিহতের সংখ্যা ইসরাইলিদের তুলনায় প্রায় দ্বিগুণ হয়েছে।

এদিকে শনিবার এক বিবৃতিতে ইসরাইল বলেছে, হামাসের কমান্ডার আলি কাদিকে হত্যা করেছে দেশটি। তবে হামাস এ বিষয়ে এখনো কিছু জানায়নি।

সান নিউজ/এএ

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

১৯২৭ -২০২৭: গৌরীপুর পৌরসভা

ব্রিটিশ আমলে ১৯২৭ সালের পহেলা জানুয়ারি প্রতিষ্ঠিত ময...

মুন্সীগঞ্জ সদরে ৫০০ ইয়াবাসহ মাদক কারবারি গ্রেপ্তার

মুন্সীগঞ্জে মাদকের বিরুদ্ধে চলমান অভিযানের অংশ হিসেবে ৫০০ পিস ইয়াবাসহ মো. দেল...

মশক নিয়ন্ত্রণের জন্য আসছে ‘১০০-তে ১০০’ কর্মসূচি

আগামীকাল থেকে মশক নিয়ন্ত্রণ কার্যক্রম জোরদার করতে ‘১০০-তে ১০০’ কর...

মাটিরাঙায় বিনামূল্যে স্তন ও জরায়ুর মুখ ক্যানসারের পরীক্ষা কার্যক্রম অনুষ্ঠিত 

খাগড়াছড়ির মাটিরাঙায় অসহায় নিম্মবিত্ত মানুষের দোরগোড়ায় চিকিৎসা সেবা পৌঁছে দি...

ভালুকায় দেশীয় মাছ রক্ষায় বিশেষ অভিযান: বিপুল পরিমাণ কারেন্ট জাল জব্দ ও ধ্বংস

ময়মনসিংহের ভালুকা উপজেলার রাজৈ ইউনিয়নে দেশীয় প্রজাতির মাছ রক্ষায় পরিচালিত...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা