ছবি: সংগৃহীত
আন্তর্জাতিক

ইসরায়েল-ফিলিস্তিন সংঘাতে নিহত ৩২০০

আন্তর্জাতিক ডেস্ক: ফিলিস্তিনে অব্যাহত ইসরায়েলের ব্যাপক হামলায় ২ পক্ষে এখন পর্যন্ত ৩২০০ জন নিহত হয়েছেন। এর মধ্যে ইসরায়েলে ১৩০০ জন এবং ফিলিস্তিনে ১৯০০ জনের মৃত্যু হয়েছে।

আরও পড়ুন: গাজায় স্থল অভিযান ইসরাইলের

ইসরায়েল ও গাজার স্বাস্থ্য মন্ত্রণালয় মৃত্যুর এ তথ্য নিশ্চিত করেছে।

ইসরায়েল-ফিলিস্তিন সংঘাত ৮ম দিনে গড়িয়েছে। ইসরায়েলের অব্যাহত বিমান হামলায় গাজা উপত্যকা কার্যত ধ্বংসস্তূপে পরিণত হয়েছে। এ যেন মৃত্যু ও আতঙ্কের উপত্যকা। সেখানে আকাশে যুদ্ধ বিমানের বিকট শব্দ এবং চারদিকে বিধ্বস্ত ভবনের ইট-পাথর।

সেই সাথে খাদ্য, পানি ও বিদ্যুৎ না থাকায় এবং ইসরায়েলের নির্বিচারে হামলায় মৃত্যুপুরীতে পরিণত হয়েছে গাজা উপত্যকা।

আরও পড়ুন: বাংলাদেশ ভ্রমণে মার্কিন সতর্কতা জারি

এছাড়া চিকিৎসা সরঞ্জামের অভাব ও বিদ্যুৎ সরবরাহের ঘাটতির কারণে সেখানকার হাসপাতালগুলো কবরস্থানে পরিণত হয়েছে বলে জানিয়েছে মানবিক সহায়তা সংস্থা রেড ক্রস।

ফিলিস্তিনের স্বাস্থ্য মন্ত্রণালয় বলছে, ইসরায়েলের বোমা হামলায় ফিলিস্তিনে আরও সাড়ে ৭০০০-এর বেশি মানুষ আহত হয়েছেন। এছাড়া দেশটির পশ্চিম তীরে ৪৯ জন এবং লেবাননে ৬ জনের মৃত্যু হয়েছে।

আরও পড়ুন: গাজা ছাড়ার সময় হামলা, নিহত ৭০

গাজার কর্মকর্তারা জানান, নিহতদের মধ্যে ৪৪৭ জন শিশু ও ২৪৮ জন নারী ছাড়াও ১০ জন স্বাস্থ্যকর্মী রয়েছেন। এছাড়া অধিকৃত পশ্চিম তীরে নিহতের সংখ্যা ৪৯ জনে পৌঁছেছে। আহত হয়েছেন ৬০০ জনেরও বেশি মানুষ।

ইসরায়েল দাবি করেছে, গত শনিবার (৭ অক্টোবর) থেকে বৃহস্পতিবার (১২ অক্টোবর) পর্যন্ত তারা ৪০০০ টন ওজনের কমপক্ষে ৬০০০ বোমা হামলা চালিয়েছে ইসরায়েলে।

আরও পড়ুন: ইসরায়েলি হামলায় সাংবাদিক নিহত

দেশটিতে হামাসের হামলায় নিহতের সংখ্যা বেড়ে ১৩০০ জনে পৌঁছেছে এবং আহত হয়েছেন প্রায় সাড়ে ৩০০০-এর বেশি ইসরায়েলি।

অপরদিকে জ্বালানির অভাবে গাজার একমাত্র বিদ্যুৎকেন্দ্রটি বন্ধ হয়ে গেছে। বর্তমানে জেনারেটর দিয়ে হাসপাতালগুলোতে চিকিৎসাসেবা চালিয়ে নেওয়া হচ্ছে। তবে বেশিরভাগ স্থানে জেনারেটরের জ্বালানীও ফুরিয়ে গেছে।

উল্লেখ্য, গত ৭ অক্টোবর সকালে ফিলিস্তিনের স্বাধীনতাকামী সশস্ত্র সংগঠন হামাস গত কয়েক বছরের মধ্যে ইসরায়েলের ওপর সবচেয়ে বড় হামলা চালায়।

আরও পড়ুন: আল আকসায় বিক্ষোভ ডেকেছে হামাস

এ সময় ইসরায়েলের ভূখণ্ডে ৫০০০-এরও বেশি রকেট হামলা চালায় তারা। এ হামলার ৫ ঘণ্টা পর জনগণের উদ্দেশে দেওয়া এক বিবৃতিতে ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু যুদ্ধের ঘোষণা দেন।

জাতিসংঘ জানিয়েছে, সাম্প্রতিক সময়ের এ সংঘাতে এখন পর্যন্ত ৪ লাখ ২৩ হাজারেরও বেশি ফিলিস্তিনি বাস্তুচ্যুত হয়েছে।

সংস্থাটির মানবিক বিষয়ক সমন্বয়ের কার্যালয় (ইউএনওসিএ) বলছে, বৃহস্পতিবার গাজায় বাস্তুচ্যুত মানুষের সংখ্যা আরও ৮৪ হাজার ৪৪৪ জন বেড়েছে। এতে বর্তমানে এ সংখ্যা ৪ লাখ ২৩ হাজার ৩৭৮ জনে পৌঁছেছে।

আরও পড়ুন: ফ্রান্সে বিক্ষোভ-সমাবেশ নিষিদ্ধ

এদিকে ইসরায়েল ও হামাসের চলমান যুদ্ধে গাজার শরণার্থী শিবিরগুলোতে সংকট বেড়েই চলেছে।

এ অবস্থায় উদ্বাস্তুদের জন্য জরুরি ভিত্তিতে ১০ কোটি ৪০ লাখ ডলার সহায়তা চেয়েছে ফিলিস্তিনের শরণার্থীদের সহায়তা প্রদান সংক্রান্ত জাতিসংঘ ভিত্তিক সংস্থা (ইউএনআরডব্লিউএ)। সূত্র: আল জাজিরা

সান নিউজ/এনজে

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

জলবায়ু পরিবর্তন ট্রাস্টের নতুন ব্যবস্থাপনা পরিচালক টিপু 

বাংলাদেশ জলবায়ু পরিবর্তন ট্রাষ্ট-এর ব্যাবস্থাপনা পরিচালক পদে বিএনপি কেন্দ্রীয...

গণতন্ত্র শক্তিশালীকরণে কাজ করছে সরকার: ফখরুল

বাংলাদেশকে একটি গণতান্ত্রিক, অন্তর্ভুক্তিমূলক ও শোষণমুক্ত রাষ্ট্র হিসেবে গড়ে...

ইসলামী ব্যাংকের গ্রাহক সমাবেশ অনুষ্ঠিত

ইসলামী ব্যাংক বাংলাদেশ পিএলসি-এর শ্যামলী শাখায় এক গ্রাহক সমাবেশ ২৩ জুলাই ২০২৬...

কিশোরগঞ্জে পৃথক সড়ক দুর্ঘটনায় নিহত ২, আহত ৬ 

কিশোরগঞ্জে পৃথক সড়ক দুর্ঘটনায় এক স্কুলশিক্ষার্থী ও এক মাইক্রোবাসচালক নিহত হয়ে...

৬০ দেশের উপর যুক্তরাষ্ট্রের নতুন শুল্ক, তালিকায় বাংলাদেশ 

বাংলাদেশসহ বিশ্বের ৬০টি দেশের পণ্যের ওপর নতুন শুল্ক আরোপ করেছে যুক্তরাষ্ট্র।...

দর্শক হৃদয়ে আজও উত্তম কুমার

বাংলা চলচ্চিত্রের কিংবদন্তি অভিনেতা, ‘মহানায়ক’ নামে খ্যাত উত্তম ক...

পরবর্তী রাষ্ট্রপতি নির্ধারণ হবে দলের স্থায়ী কমিটিতে: মির্জা ফখরুল

বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন,...

নাটোরে প্রাইম ব্যাংকের উদ্যোক্তা উন্নয়ন প্রশিক্ষণ কর্মসূচি সম্পন্ন 

এশীয় উন্নয়ন ব্যাংক (এডিবি)-এর অর্থায়নে পরিচালিত স্কিলস ফর ইন্ডাস্ট্রি কম্পিটি...

ভারতের শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধানের পদত্যাগ

ককরোচ জনতা পার্টির (সিপেজি) আন্দোলনের মুখে ভারতের শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্...

ঢাকায় গ্যাস সংকট সিএনজি ফিলিং স্টেশনে

রাজধানীর প্রায় সকল সিএনজি ফিলিং স্টেশনে চরম ভোগান্তিতে পড়েছেন চালকরা তীব্র গ্...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা