আন্তর্জাতিক

ওমরাহ পালনে শর্ত শিথিল

আন্তর্জাতিক ডেস্ক: করোনাভাইরাসের কারণে নানা ধারণের সীমাবদ্ধতা দিয়ে ছিলো সৌদি আরবে। এবার থাকছে তেমন কোনো য়িম বা সীমাবদ্ধতা। আগামী হিজরি নববর্ষ থেকে শুরু হতে যাওয়া নতুন ওমরাহ মৌসুম থেকে এই নিয়ম কার্যকর হবে বলে জানিয়েছে সৌদি আরব। খবর গালফ নিউজ।

সৌদি আরবের হজ ও ওমরাহবিষয়ক উপমন্ত্রী ড. আবদুল ফাত্তাহ মাশাত জানিয়েছেন, নতুন ইসলামিক বছর থেকে শুরু হতে যাওয়া ওমরাহ মৌসুমে মুসল্লিদের সংখ্যায় কোনো বাধানিষেধ থাকছে না।

কারণ নির্ধারিত সংখ্যা সৌদি কর্তৃপক্ষের সামর্থ্য, সুরক্ষাবিধি ও পদ্ধতির সঙ্গে সংগতিপূর্ণ নয়। দেশটির হজ, ওমরাহ ও পর্যটন বিষয়ক জাতীয় কমিটির এক সভায় তিনি এ কথা বলেন।

এছাড়া করোনা মহামারি শুরুর পর থেকে ভিসার নিয়মভঙ্গের কারণে কয়েকশো ওমরাহ অপারেটরকে ২০০ কোটি সৌদি রিয়াল জরিমানা করা হয়েছে বলেও জানানো হয়।

উল্লেখ্য, করোনা মহামারির কারণে দীর্ঘদিন বন্ধ রাখার পর আগামী ১ মহররম বা ১০ আগস্ট থেকে পবিত্র ওমরাহ পালনের অনুমতি দিয়েছে সৌদি আরব।

সাননিউজ/এএসএম

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

৩ নভেম্বরের মহাসমাবেশ সফল করতে রংপুরে মাদ্রাসা শিক্ষকদের প্রস্তুতি সভা

সারাদেশের স্বতন্ত্র ইবতেদায়ী মাদ্রাসা জাতীয়করণের দাবিতে আগামী ৩ নভেম্বর ঢাক...

স্কুলের গাছ কেটে বিক্রির অভিযোগ শিক্ষকের বিরুদ্ধে

কর্তৃপক্ষের অনুমতি ছাড়াই স্কুলের ৪টি গাছ কেটে ফেলা...

অটিজম-ডাউন সিনড্রোম চিকিৎসায় সাড়া ফেলেছেন ডা. মুছা

একটি শিশু যখন কথা বলতে পারে না, নিজের পায়ে হাঁটতে...

মুন্সীগঞ্জে ৩ কেজি গাঁজাসহ নারী গ্রেপ্তার

মুন্সীগঞ্জের পদ্মা সেতু উত্তর থানার খানবাড়ি বাসস্ট...

সেনা মোতায়েন করে বিক্ষোভ শান্তিপূর্ণ রাখতে সফল ইতালি

ইতালির মিলান, রোম ও তুরিনসহ দেশটির বিভিন্ন শহরে শনিবার হাজার হাজার তরুণ-তরুণী...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা