আন্তর্জাতিক

মাছের মুখে মানুষের দাঁত!

আন্তর্জাতিক ডেস্ক: এক মস্ত বড় মাছ ধরা পড়েছে ছিপে। যার কারণে মন ভরে গেছে নাথান মার্টিনের। তবে তিনি মাছ হাতে নিয়ে চমকে গেছেন একটু! মাছটি দেখতে সাধারণ মাছে মতো নয়। মাছটি মুখ যেন দেখতে মানুষের মতো। রয়েছে তার সারি সারি দাঁত। এমন ঘটনা ঘটেছে যুক্তরাষ্ট্রের নর্থ ক্যারোলাইনা অঙ্গরাজ্যের।

এই মাছটি ধরার পর মৎসজীবী নাথান মার্টিন তৎক্ষণাৎ মাছটির ছবি তুলে রাখেন। জেনেট পিয়ের নামের এক ব্যক্তি মাছটির ছবি প্রকাশ করার পর নেটমাধ্যমে ছবি ও পোস্ট ছড়িয়ে পড়েছে।

মাছটির ওজন চার কেজির বেশি। এই প্রজাতির মাছের নাম ‘শিপশিড’। কালচে-ধূসর রঙের ওই মাছগুলোকে ‘কনভিক্ট’ নামেও ডাকা হয়। নর্থ ক্যারোলাইনাতে সমুদ্রের মধ্যে পাথরের খাঁজে সাধারণত এই প্রজাতির মাছ বেশি পাওয়া যায়।

মৎস্য বিশেষজ্ঞরা জানিয়েছেন, এ প্রজাতির মাছ নাকি মানুষের মতোই সর্বভুক হয়। তাদের ওজন সাধারণত আড়াই থেকে সাত কেজির মধ্যে হয়। নর্থ ক্যারোলাইনা ছাড়া বিশ্বের খুব কম জায়গাতেই এই প্রজাতির মাছ দেখা যায় বলেও জানিয়েছেন তারা।

মানুষের মতো ওপরে-নিচে সুবিন্যস্ত দুই সারি দাঁত রয়েছে মাছটির। সামনের সারির দাঁতগুলো শামুক ও ঝিনুকের খোলা ভাঙতে ব্যবহার হয় বলেই জানিয়েছেন বিশেষজ্ঞরা। মাছটির দাঁতের ধার পিরানহার থেকে কোনো অংশে কম নয়, বলছেন তারা।

সাননিউজ/এএসএম

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

যাঁরা অপপ্রচার চালিয়েছে তাঁরাই পাওয়ার জন্য বসে আছে- এমপি খোকন 

মাদারীপুর-৩ আসনের সংসদ সদস্য ও কেন্দ্রীয় বিএনপির সহ গণশিক্ষা বিষয়ক সম্পাদক আন...

উদ্বোধনে ৪৪ কোটি ব্যয়, হাজার কোটি টাকার অনিয়ম

হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের থার্ড টার্মিনাল প্রকল্পে বিপুল পরিমাণ...

দেড় কোটির বেশি মানুষ তীব্র খাদ্য নিরাপত্তাহীনতায়

বাংলাদেশে প্রায় এক কোটি ৫৩ লাখ মানুষ তীব্র খাদ্য নিরাপত্তাহীনতায় (আইপিসি ফে...

ভর্তি বন্ধের নির্দেশ ৬২১ শিক্ষাপ্রতিষ্ঠানে

দেশের ৬২১টি কারিগরি শিক্ষাপ্রতিষ্ঠানে নতুন শিক্ষার...

নজরদারির ঘাটতিতে সুন্দরবনে দস্যুতা বেড়েছে: পরিবেশ প্রতিমন্ত্রী

ঠিকমতো নজর দিতে না পারায় সুন্দরবনের দস্যুতা বেড়েছে বলে মন্তব্য করেছেন বন, পরি...

নিজের সৌন্দর্যের রহস্য জানালেন জয়া আহসান

দুই বাংলার জনপ্রিয় অভিনেত্রী জয়া আহসান কৌশিক গঙ্গোপাধ্যায় পরিচালিত সিনেমা &ls...

সেতু নির্মাণে ৬ বছরের বিলম্ব, দুর্ভোগ চরম

পটুয়াখালীর কলাপাড়া উপজেলার নীলগঞ্জ ইউনিয়নের পাখিমারা খালের ওপর নির্মিত একট...

পদবঞ্চনার অভিযোগে বিএনপি কার্যালয়ের সামনে মানববন্ধন

দীর্ঘদিন দলের জন্য কাজ করেও সাংগঠনিক পদ-পদবী থেকে বঞ্চিত হওয়ার অভিযোগ তুলে র...

পিরোজপুর এতিমখানায় এতিমের সংখ্যা নিয়ে গরমিল

পিরোজপুরের ভান্ডারিয়া উপজেলার দারুলহুদা নেছারিয়া এতিমখানায় সরকারি বরাদ্দের অর...

কওমি মাদরাসায় শিশু সুরক্ষায় নতুন প্রশ্ন

সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া একটি ভিডিওকে কেন্দ্র করে কওমি মাদরাসায় শিশুদ...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা