আন্তর্জাতিক

মেক্সিকোতে গোলাগুলি, নিহত ১৮

আন্তর্জাতিক ডেস্ক: মেক্সিকোতে মাদক পাচারকারীদের গ্রুপের মধ্যে গোলাগুলির ঘটনায় ১৮ জন নিহত হয়েছে। এ তথ্য নিশ্চিত করেছেন এক সরকারি কর্মকর্তা।

স্থানীয় সময় শুক্রবার (২৫শে জুন) বেশ কয়েকটি সন্দেহভাজন প্রতিদ্বন্দ্বী গ্রুপের মধ্যে ওই গোলাগুলির ঘটনা ঘটেছে। খবর এএফপির।

রাজ্য সরকারের মুখপাত্র রোকিও আগুইলার জানিয়েছেন, উত্তর-পশ্চিমাঞ্চলীয় জাকাতেকাস রাজ্যে বেশ কয়েকটি মাদক পাচারকারী গ্রুপের মধ্যে গোলাগুলির ঘটনা ঘটেছে।

নিজেদের মধ্যে প্রতিদ্বন্দ্বী মনোভাব থেকেই একদল অন্যদলের সঙ্গে লড়াইয়ে জড়িয়ে পড়ে। এর আগে গত বুধবার জাকাতেকাস রাজ্যের একটি ব্রিজে দুই পুলিশ কর্মকর্তার মরদেহ ঝুলন্ত অবস্থায় উদ্ধার করা হয়। এরপর থেকে এখন পর্যন্ত বেশ কয়েকটি স্থানে গোলাগুলির খবর এসেছে।

মেক্সিকোতে প্রায়ই মাদক পাচারকারীদের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটে। অনেক সময় ক্ষমতা টিকিয়ে রাখতে প্রতিদ্বন্দ্বী দলগুলো একে অন্যের সঙ্গে লড়াইয়ে জড়িয়ে পড়ে।

২০০৬ সাল থেকে এখন পর্যন্ত মাদক সম্পর্কিত বিভিন্ন সহিংসতায় তিন লাখের বেশি মানুষ নিহত হয়েছে। সে সময় দেশের মাদকপাচার কার্যক্রমের বিরুদ্ধে লড়াইয়ে ফেডারেল বাহিনীর সদস্যদের মোতায়েন শুরু করে।

সাননিউজ/এএসএম

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

থামছেই না হামের ভয়াল থাবা

দেশজুড়ে হামের সংক্রমণ এখনো নিয়ন্ত্রণে আসেনি। বিশেষ এমআর টিকাদান কর্মসূচি শুরু...

ফের কমল স্বর্ণের দাম

দেশের বাজারে ফের স্বর্ণের দাম কমিয়েছে বাংলাদেশ জু...

সাবেক ডেপুটি গভর্নরের ৩ বছরের কারাদণ্ড

সম্পদ বিবরণী দাখিল না করায় দুর্নীতি দমন কমিশনের (দুদক) মামলায় বাংলাদেশ ব্যা...

মেঘাচ্ছন্ন ঢাকার আকাশ, দুপুর পর্যন্ত বজ্রবৃষ্টির সম্ভাবনা

রাজধানী ঢাকা ও আশপাশের এলাকায় মঙ্গলবার (২৮ জুলাই) দুপুর পর্যন্ত আকাশ মেঘলা থে...

ভিসার শর্ত শিথিল করলো চীন

বাংলাদেশি দর্শনার্থীদের ১৪০তম চায়না ইমপোর্ট অ্যান্ড এক্সপোর্ট ফেয়ারে (ক্যান...

মোদি সরকারের বিরুদ্ধে সিজেপির নতুন হুঁশিয়ারি

আন্দোলনকারীদের বিরুদ্ধে দায়ের করা মামলাগুলো বহাল রাখা এবং তাদের হয়রানির ক্ষেত...

নাসীরুদ্দীনকে নিয়ে রাশেদ খাঁনের কড়া মন্তব্য

নাসীরুদ্দীন পাটওয়ারী মির্জা ফখরুল ইসলাম আলমগীরের জুতা টানার যোগ্যতা রাখেন কি...

রণবীরের পরবর্তী চমক ‘লাভ অ্যান্ড ওয়ার’

বেশ কিছুদিন ধরেই ‘ধুম ফোর’ সিনেমায় অভিনয় করা নিয়ে নান...

ক্রিকেটারের সঙ্গে ম্রুনালের সম্পর্কের গুঞ্জন

দক্ষিণী সিনেমার জনপ্রিয় সুপারস্টার ধানুশের সঙ্গে প্রেম ও বিয়ের গুঞ্জনের রেশ ক...

প্রেমে সবচেয়ে আবেগী কোন রাশির মানুষ

শুভ দৃষ্টির বিনিময়েই নাকি অনেক সময় প্রেমের শুরু হয়। তবে কারও প্রেমে পড়ার বিষয়...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা