আন্তর্জাতিক

গরিব দেশের জন্য ডব্লিউএইচও প্রধানের আকুতি

আন্তর্জাতিক ডেস্ক : করোনাভাইরাসের সংক্রমণে বিপর্যস্ত গোটা পৃথিবী। এ থেকে রক্ষা পেতে ইতোমধ্যে টিকা কার্যক্রম শুরু হয়েছে। তবুও আক্রান্ত ও মৃত্যু সংখ্যা।

বিশ্বের বিভিন্ন দেশে টিকা কার্যক্রম শুরু হলেও অনেক দেশ এখনও টিকা পায়নি। এবার গরিব দেশের জন্য টিকা চেয়ে আকুতি জানিয়েছেন বিশ্ব স্বাস্থ্য সংস্থার (ডব্লিউএইচও) প্রধান তেদরোস আধানম গেব্রেয়াসুস।

শুক্রবার (২৫ জুন) ডব্লিউএইচও'র সদর দফতর সুইজারল্যান্ডের জেনেভায় এক সংবাদ সম্মেলনে এ আকুতি জানান তিনি।

তিনি বলেন, 'ধনী দেশগুলোতে করোনার ব্যাপক ঝুঁকি না থাকলেও যেখানে তরুণ-যুবকদের টিকা দেয়া হচ্ছে। অথচ গরিব দেশগুলোতে টিকার ব্যাপক সংকট দেখা দিয়েছে। আমাদের বিশ্ব ব্যর্থ হচ্ছে, বিশ্ব সম্প্রদায় হিসেবে আমরা ব্যর্থ হচ্ছি। দরিদ্র দেশগুলোতে টিকা সরবরাহে এসব দেশের আগ্রহ নেই।'

ডব্লিউএইচও প্রধান বলেন, 'আফ্রিকার অবস্থা হলো সেখানে গত সপ্তাহে মৃত্যু ও আক্রান্ত আগের সপ্তাহের তুলনায় ৪০ শতাংশ বৃদ্ধি পেয়েছে। করোনার ভয়ানক ডেল্টা ভ্যারিয়েন্ট বিশ্বব্যাপী ছড়িয়ে পড়েছে। ইতোমধ্যে ৮৫টি দেশে এ ভ্যারিয়েন্টটি ছড়িয়ে পড়েছে। কিছু দেশে নিষেধাজ্ঞা বাতিল করা হচ্ছে। আর এতেই ভাইরাসটির প্রাদুর্ভাব আরও বাড়তে পারে।'

সান নিউজ/এনএম

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

বোয়ালমারীতে  মহিলা কলেজের গভার্নিং বডির সভাপতি হলেন ইউএনও 

ফরিদপুরের বোয়ালমারী উপজেলার কাজী সিরাজুল ইসলাম মহিলা কলেজের পুনর্গঠিত অ্যাডহক...

মোংলায় গাঁজাসহ ব্যবসায়ী আটক, ১ বছরের জেল ও অর্থদন্ড 

মোংলায় মাদকবিরোধী অভিযানে ৭শ ৮০ গ্রাম গাঁজাসহ ওমর ফারুক খাঁন (৩৫) নামে এক যু...

মাদকের তথ্য দেওয়ায় তরুণীকে গণধর্ষণের হুমকি, থানায় অভিযোগ

ঢাকার আশুলিয়ায় মাদকের কারবার ও অস্ত্রের তথ্য পুলিশকে জানানোর জেরে এক তরুণীকে...

দৌলতদিয়ায় শিক্ষার্থীদের নিয়ে নৌ-পুলিশের সচেতনতামূলক কর্মসূচি

রাজবাড়ীর গোয়ালন্দ উপজেলার দৌলতদিয়া এলাকায় জলদুর্ঘটনা প্রতিরোধ এবং বর্ষা মৌসুম...

কিশোরগঞ্জের আমিনুল হক সাদীর অনুপ্রেরণার সাফল্যগাথা

কিশোরগঞ্জের একজন সাধারণ বেকার তরুণ থেকে জাতীয় পর্যায়ের শ্রেষ্ঠ যুব সংগঠক হিসে...

মাদারীপুরে বাড়িতে হাতবোমার বিস্ফোরণ

মাদারীপুর সদর উপজেলার ঘটমাঝি ইউনিয়নে একটি নির্মাণাধীন বাড়িতে রাখা হাতবোমার বি...

গাইবান্ধা জেনারেল হাসপাতালে ইসিজি মেশিন হস্তান্তর ও বৃক্ষরোপণ

রোগীদের দীর্ঘদিনের ভোগান্তি দূর করতে গাইবান্ধা জেনারেল হাসপাতালে ইসিজি মেশিন...

ঝালকাঠিতে কন্যাশিশুর অধিকার সুরক্ষা ও বাল্যবিবাহ প্রতিরোধে অবহিতকরণ সভা 

কন্যাশিশুর অধিকার সুরক্ষা, শিক্ষা নিশ্চিতকরণ এবং বাল্যবিবাহ প্রতিরোধে জনসচেতন...

সব বিভাগেই ভারি বর্ষণের সতর্কতা আবহাওয়া অফিসের

দেশের আটটি বিভাগের বিভিন্ন এলাকায় আগামী ২৪ ঘণ্টায় বজ্রসহ বৃষ্টির সম্ভাবনা রয়ে...

মাদারীপুরে মানব পাচার প্রতিরোধ ও মনিটরিং সেল  উদ্বোধন 

মানব পাচার রোধ করি, "নিরাপদ সমাজ গড়ি" এবং "অবৈধ পথে নয়, বৈধ প...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা