আন্তর্জাতিক

প্রেমের টানে তথ্য ফাঁস, অতপর...

আন্তর্জাতিক ডেস্ক : মার্কিন তথ্য ফাঁস করার অভিযোগে ৬২ বছর বয়সি মরিয়ম থমসন নামে এক নারীকে ২৩ বছরের কারাদণ্ড দিয়েছে পেন্টাগন আদালত। তার বিরুদ্ধে অভিযোগ, লেবাননের সশস্ত্র শিয়া গোষ্ঠী হিজবুল্লাহর কাছে গোপন তথ্য ফাঁস করতেন। তিনি পেন্টাগনে অনুবাদক হিসেবে কাজ করতেন।

আদালতে নিজের দোষ স্বীকার করেছেন মরিয়ম। তিনি জানান, তার দেওয়া গোপন তথ্য হিজবুল্লাহর হাতে যেতে পারে বলে অবগত ছিলেন। তবে এ কাজটি তিনি লেবাননি এক পুরুষের প্রেমে পড়ে করেছিলেন।

কাশেম সুলেইমানি ও আবু মাহদি আল মুহানদিসের মৃত্যুর প্রতিশোধ নিতে মরিয়া হয়ে উঠে ইরান ও হিজবুল্লাহ। এ দুই সামরিক নেতার ওপর হামলার আগে তাদের গতিবিধির তথ্য কারা আমেরিকান সেনাদের কাছে পাঠাতো, তাদের নাম পরিচয় মরিয়ম থমসনের কাছে জানতে চান তার কথিত লেবাননি ওই প্রেমিক। মরিয়ম থমসন সে সময় একাধিক মার্কিন গুপ্তচরের নাম ওই ব্যক্তির কাছে প্রকাশ করে দেন। এতে মার্কিন বাহিনীর সঙ্গে গোপন যোগাযোগ রাখেন এমন অন্তত ৮ জন ব্যক্তির নাম হিজবুল্লাহর কাছে চলে যায়।

ঘটনার এক মাস পরই মার্কিন কর্তৃপক্ষ গ্রেফতার করে মরিয়ম থমসনকে। পরে মার্কিন জাস্টিস ডিপার্টমেন্টে স্বীকারোক্তিমূলক জবানবন্দী দেন মরিয়ম। এতে তিনি জানান, তার দেওয়া তথ্য হিজবুল্লাহর হাতে যেতে পারে বলে জানতেন তিনি। তবে তিনি জানান, কারো ক্ষতি করার উদ্দেশ্য ছিল না তার। জেনেশুনেও এমনটা তিনি করেছেন কারণ সে সময় কারো ভালোবাসা পাওয়ার জন্য মরিয়া ছিলেন তিনি।

ওয়াশিংটন পোস্টের প্রতিবেদনে বলা হয়েছে, মার্কিন আদালতে মরিয়ম থমসন বলেছেন, ‘আমি শুধু চেয়েছিলাম এ বয়েসে কেউ আমাকে যেন ভালোবাসে। যেহেতু ভালোবাসার জন্য মরিয়া ছিলাম, তাই কিছু সময়ের জন্য ভুলে গিয়েছিলাম আমি কে’।

মরিয়ম জানান, লেবাননি এক আত্মীয় ওই ব্যক্তির সঙ্গে ২০১৯ সালে সামাজিক যোগাযোগ মাধ্যমে তার পরিচয় করিয়ে দেন। তবে সরাসরি কখনই সাক্ষাৎ হয়নি তাদের।

সান নিউজ/এসএম

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

৩ নভেম্বরের মহাসমাবেশ সফল করতে রংপুরে মাদ্রাসা শিক্ষকদের প্রস্তুতি সভা

সারাদেশের স্বতন্ত্র ইবতেদায়ী মাদ্রাসা জাতীয়করণের দাবিতে আগামী ৩ নভেম্বর ঢাক...

স্কুলের গাছ কেটে বিক্রির অভিযোগ শিক্ষকের বিরুদ্ধে

কর্তৃপক্ষের অনুমতি ছাড়াই স্কুলের ৪টি গাছ কেটে ফেলা...

অটিজম-ডাউন সিনড্রোম চিকিৎসায় সাড়া ফেলেছেন ডা. মুছা

একটি শিশু যখন কথা বলতে পারে না, নিজের পায়ে হাঁটতে...

মুন্সীগঞ্জে ৩ কেজি গাঁজাসহ নারী গ্রেপ্তার

মুন্সীগঞ্জের পদ্মা সেতু উত্তর থানার খানবাড়ি বাসস্ট...

নারীর আপত্তিকর ভিডিও ধারণ করে ব্ল্যাকমেইল, গ্রেপ্তার ৩

মুন্সীগঞ্জে এক নারীর অজ্ঞাতে আপত্তিকর ভিডিও ধারণ ক...

নরসিংদীর বড় বাজারে প্রকাশ্যে বাজির রমরমা বেচাকেনা

সরকারি নিষেধাজ্ঞা অমান্য করে নরসিংদীর ঐতিহ্যবাহী বড় বাজারে প্রকাশ্যে চড়া দামে...

দানা বাঁধছে ঘূর্ণিঝড় ‘অর্ণব’, সমুদ্রবন্দরে ২ নম্বর সতর্ক সংকেত

বঙ্গোপসাগর এলাকায় সৃষ্ট লঘুচাপটি ঘনীভূত হয়ে ইতোমধ্...

ফিটনেসবিহীন বাস বন্ধ ও নিরাপদ সড়কের দাবিতে ছাত্রদলের স্মারকলিপি

মানিকগঞ্জের সাটুরিয়ায় ফিটনেসবিহীন যানবাহন চলাচল বন...

সবজি আনতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে নারীর মৃত্যু, মেয়ে আহত

নোয়াখালীর সেনবাগে বাড়ির পাশের খেত থেকে সবজি আনতে গ...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা