আন্তর্জাতিক

কলম্বিয়ান প্রেসিডেন্টকে বহনকারী হেলিকপ্টারে গুলি

আন্তর্জাতিক ডেস্ক : লাতিন আমেরিকার দেশ কলম্বিয়ার প্রেসিডেন্ট ইভান ডুকুয়েকে বহনকারী হেলিকপ্টারে গুলিবর্ষণের ঘটনা ঘটেছে। হামলার সময় প্রেসিডেন্টকে নিয়ে হেলিকপ্টারটি ভেনেজুয়েলা সীমান্ত দিয়ে নর্টে ডি সানতানদের প্রদেশের কুকুটায় যাচ্ছিল। এ সময় তার সঙ্গে ছিলেন প্রতিরক্ষামন্ত্রী, ইন্টেরিয়র মিনিস্টার এবং প্রাদেশিক গভর্নর।

শুক্রবার (২৫ জুন) হেলিকপ্টারটি অবতরণের প্রস্তুতি নেয়ার আগ মুহূর্তে এ হামলা চালানো হয়। এ ঘটনায় কেউ হতাহত হননি বলে এক মুখপাত্রের বরাত দিয়ে জানিয়েছে বিবিসি।

তবে এই হামলাকে ‘কাপুরুষোচিত’ বলে আখ্যায়িত করেছেন প্রেসিডেন্ট ডুকুয়ে। একই সঙ্গে তিনি এ ধরনে ‘সহিংসতা বা সন্ত্রাসবাদী’ কর্মকাণ্ডে ভীত নন বলেও জানিয়েছেন।

এক ভিডিওবার্তায় তিনি বলেন, আমাদের অবস্থান শক্তিশালী এবং এ ধরনের হুমকি মোকাবিলার যথেষ্ট সামর্থ্য কলম্বিয়ার আছে। এ ঘটনায় জড়িতদের খুঁজে বের করতে নিরাপত্তা বাহিনী কাজ করছে বলেও জানান তিনি।

সান নিউজ/এসএম

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

১৯২৭ -২০২৭: গৌরীপুর পৌরসভা

ব্রিটিশ আমলে ১৯২৭ সালের পহেলা জানুয়ারি প্রতিষ্ঠিত ময...

মুন্সীগঞ্জ সদরে ৫০০ ইয়াবাসহ মাদক কারবারি গ্রেপ্তার

মুন্সীগঞ্জে মাদকের বিরুদ্ধে চলমান অভিযানের অংশ হিসেবে ৫০০ পিস ইয়াবাসহ মো. দেল...

মশক নিয়ন্ত্রণের জন্য আসছে ‘১০০-তে ১০০’ কর্মসূচি

আগামীকাল থেকে মশক নিয়ন্ত্রণ কার্যক্রম জোরদার করতে ‘১০০-তে ১০০’ কর...

মাটিরাঙায় বিনামূল্যে স্তন ও জরায়ুর মুখ ক্যানসারের পরীক্ষা কার্যক্রম অনুষ্ঠিত 

খাগড়াছড়ির মাটিরাঙায় অসহায় নিম্মবিত্ত মানুষের দোরগোড়ায় চিকিৎসা সেবা পৌঁছে দি...

ভালুকায় দেশীয় মাছ রক্ষায় বিশেষ অভিযান: বিপুল পরিমাণ কারেন্ট জাল জব্দ ও ধ্বংস

ময়মনসিংহের ভালুকা উপজেলার রাজৈ ইউনিয়নে দেশীয় প্রজাতির মাছ রক্ষায় পরিচালিত...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা