সংগৃহীত ছবি
খেলা

ইকুয়েডরকে হারাল ব্রাজিল

স্পোর্টস ডেস্ক : ২০২৬ বিশ্বকাপের জন্য লাতিন আমেরিকা বাছাইয়ে ইকুয়েডরকে হারিয়েছে ব্রাজিল। শনিবার (৭ সেপ্টেম্বর) সকালে ২০২৬ বিশ্বকাপ বাছাইয়ের ম‍্যাচে ঘরের মাঠে ইকুয়েডরকে ১-০ গোলে হারিয়েছে ব্রাজিল। রদ্রিগোর একমাত্র গোলে যেন হাফ ছেড়ে বেঁচেছে দলটি।

আরও পড়ুন : টিভিতে আজকের খেলা

ম্যাচের তৃতীয় মিনিটেই ভালো সুযোগ পায় ব্রাজিল। রদ্রিগোর ফ্রি কিকে পেনাল্টি স্পটের কাছ থেকে হেড লক্ষ‍্যে রাখতে পারেননি লুইস এইহিক। ক্রসবার ঘেঁষে বেরিয়ে যায় বল।

তবে গোলের দেখা পেতে খুব বেশি অপেক্ষা করতে হয়নি। ম্যাচের ৩০তম মিনিটে জালের দেখা পান রদ্রিগো। লুকাস পাকেতা বল পেয়ে পাস বাড়ান রদ্রিগোকে। বল নিয়েই উল্টো দিকে ঘুরে ইকুয়েডরের এক ডিফেন্ডারকে কাটিয়ে শট নেন তিনি। ইকুয়েডরের এক ডিফেন্ডারের গায়ে লেগে বলের গতিপথ খানিকটা পরিবর্তন হয়ে জালের দেখা পায় বল।

আরও পড়ুন : কলকাতার মেন্টর সাঙ্গাকারা

প্রথমার্ধের যোগ করা সময়ে বড় সুযোগ পেয়েছিল ইকুয়েডর। এ যাত্রায় ব্রাজিলকে রক্ষা করেছেন গোলকিপার আলিসন। কেইসেদোর জোরালো শট প্রথমে ঠেকিয়ে দেন আলিসন, আর ফিরতি শট গোললাইন থেকে ফিরিয়ে দেন গাব্রিয়েল মাগালিয়াইস। তাতে এক গোলের লিড নিয়েই বিরতিতে যায় ব্রাজিল।

দ্বিতীয়ার্ধে আক্রমণ-পাল্টা আক্রমণে দারুণ জমে ওঠে ম‍্যাচ। তবে নিশ্চিত সুযোগ তৈরি করতে পারছিল না কোনো দলই। ম‍্যাচের যোগ করা সময়ে বিপজ্জনক জায়গায় ফ্রি কিক পেয়েছিল ইকুয়েডর। কিন্তু সুযোগ কাজে লাগাতে পারেনি তারা। তাতে পূর্ণ ৩ পয়েন্ট নিশ্চিত করেছে সেলেসাওরা। এই জয়ে কিছুটা হলেও স্বস্তি ফিরেছে ব্রাজিল শিবিরে।

আরও পড়ুন : পাকিস্তানকে ‘বাংলাওয়াশ’ টাইগারদের

৭ ম‍্যাচে ৩ জয়ে ব্রাজিলের পয়েন্ট ১০। পয়েন্ট তালিকার চার নম্বরে উঠে এলো পাঁচবারের বিশ্ব চ‍্যাম্পিয়নরা। সমান ম‍্যাচে ৮ পয়েন্ট নিয়ে ছয়ে নেমে গেল একুয়ডের। ১৮ পয়েন্ট নিয়ে শীর্ষে আছে বিশ্ব চ‍্যাম্পিয়ন আর্জেন্টিনা।

সান নিউজ/এমআর

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

১৯২৭ -২০২৭: গৌরীপুর পৌরসভা

ব্রিটিশ আমলে ১৯২৭ সালের পহেলা জানুয়ারি প্রতিষ্ঠিত ময...

মুন্সীগঞ্জ সদরে ৫০০ ইয়াবাসহ মাদক কারবারি গ্রেপ্তার

মুন্সীগঞ্জে মাদকের বিরুদ্ধে চলমান অভিযানের অংশ হিসেবে ৫০০ পিস ইয়াবাসহ মো. দেল...

মশক নিয়ন্ত্রণের জন্য আসছে ‘১০০-তে ১০০’ কর্মসূচি

আগামীকাল থেকে মশক নিয়ন্ত্রণ কার্যক্রম জোরদার করতে ‘১০০-তে ১০০’ কর...

মাটিরাঙায় বিনামূল্যে স্তন ও জরায়ুর মুখ ক্যানসারের পরীক্ষা কার্যক্রম অনুষ্ঠিত 

খাগড়াছড়ির মাটিরাঙায় অসহায় নিম্মবিত্ত মানুষের দোরগোড়ায় চিকিৎসা সেবা পৌঁছে দি...

ভালুকায় দেশীয় মাছ রক্ষায় বিশেষ অভিযান: বিপুল পরিমাণ কারেন্ট জাল জব্দ ও ধ্বংস

ময়মনসিংহের ভালুকা উপজেলার রাজৈ ইউনিয়নে দেশীয় প্রজাতির মাছ রক্ষায় পরিচালিত...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা