আন্তর্জাতিক

স্ত্রীকে হারিয়ে খুঁজে হয়রান স্বামী!

আন্তর্জাতিক ডেস্ক: প্রতিবেদশী দেশ ভারতে গিয়ে লাপাত্তা স্ত্রী,খুঁজে খুঁজে হয়রান স্বামী এমন অভিযোগ উঠেছে। বগুড়ার বাসিন্দা বাসুদেব জালান। তিনি পেশায় ব্যবসায়ী। সংসারে তাদের কোনো সন্তান নেই। এ সংক্রান্ত চিকিৎসার জন্য গত মার্চে স্ত্রীকে নিয়ে ভারতে যান বছর চল্লিশের এই ব্যক্তি।

কিন্তু গত ১১ জুন হঠাৎ করেই শিলিগুড়ি থেকে নিখোঁজ হন তার স্ত্রী দীপ্তি দাশ। এরপর থেকেই ভারতের বিভিন্ন মঠ-মন্দিরে জনে জনে মোবাইলে ছবি দেখিয়ে স্ত্রীকে খুঁজে বেড়াচ্ছেন বাসুদেব।

শনিবার (২৬শে জুন) কলকাতার দৈনিক আনন্দবাজার পত্রিকার এক প্রতিবেদনে এ খবর জানানো হয়েছে।

বাসুদেব আনন্দবাজারকে বলেন, গত ১ মার্চ আমরা প্রথমে কেরালা যাই স্ত্রীর চিকিৎসার জন্য। সেখানে টানা কয়েক সপ্তাহ চিকিৎসা নিয়ে চলে যাই নবদ্বীপে। আমার স্ত্রী ভীষণ ঠাকুরভক্ত।

তিনি জানান, ওই দফায় তারা নবদ্বীপ ও মায়াপুরে ১০ থেকে ২১ এপ্রিল পর্যন্ত ছিলেন। এরপর শিলিগুড়ির মিলনপল্লীতে এক আত্মীয়ের বাড়িতে যান। কথা ছিল, তাদের সঙ্গে দেখা করেই বাংলাদেশে ফিরবেন। কিন্তু সেখানে গিয়ে করোনায় আক্রান্ত হন বাসুদেব। এরপর প্রায় ২০ দিন আইসোলেশনে থাকতে হয় তাকে।

বাসুদেব জানান, সুস্থ হওয়ার পর গত ১১ জুন স্থানীয় সময় সকাল ১০টা নাগাদ তিনি এবং তার স্ত্রী শিলিগুড়ি গৌড়ীয় মঠে গিয়েছিলেন। সেখান থেকেই নিখোঁজ হন ৩৫ বছর বয়সী দীপ্তি দাশ।

বাসুদেবের কথায়, দর্শনের পর আমার স্ত্রী বলে সে আরও কিছুক্ষণ থাকবে, জপতপ করবে, আমি যেন বাইরে থেকে কিছু খেয়ে আসি। দু’জনেই না খেয়ে মন্দিরে গিয়েছিলাম। আধঘণ্টা পরে ফিরে দেখি ও সেখানে নেই।

তখন মন্দিরে উপস্থিত এক বয়স্ক নারী জানান, আমি চলে যাওয়ার কিছুক্ষণ পরেই দীপ্তি মন্দির থেকে বেরিয়ে গেছে। পরের দিন শিলিগুড়ি থানায় স্ত্রী নিখোঁজের বিষয়ে সাধারণ ডায়েরি করেন বাসুদেব জালান। শুরু হয় খোঁজাখুঁজি।

তিনি জানান, শিলিগুড়ি স্টেশনে কয়েকজন দীপ্তির ছবি দেখে জানিয়েছেন, তারা তাকে একা একা ডাউন কামরূপ এক্সপ্রেসে যেতে দেখেছেন। স্ত্রী ফের নবদ্বীপে যেতে পারেন অনুমান করে গত ১৫ জুন রাতে বাসুদেবও সেখানে যান।

তার দাবি, নবদ্বীপের হনুমান ও সমাজবাড়ির মতো কয়েকটি মন্দিরের লোকজন তার স্ত্রীর ছবি দেখে বলেছেন, তাকে দেখেছেন। কিন্তু নির্দিষ্টভাবে সন্ধান দিতে পারেননি কেউ। শিলিগুড়ি থানায় করা নিখোঁজ ডায়েরির সূত্র ধরে নবদ্বীপ থানায় যোগাযোগ করেছেন বাসুদেব। স্থানীয় পুলিশ সন্ধানও শুরু করছে।

স্ত্রীর বিষয়ে বাসুদেব বলেন, আধ্যাত্মিক বিষয়ে ওর টান ক্রমেই বাড়ছিল। সারাদিন মোবাইলে পাঠ-কীর্তন শুনত। এ ধরনের পরিবেশে থাকতে ভালো লাগে, এমন কথাও বলেছে। কিন্তু তাই বলে এভাবে কোথায় গেল?

সাননিউজ/এএসএম

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

পদবঞ্চনার অভিযোগে বিএনপি কার্যালয়ের সামনে মানববন্ধন

দীর্ঘদিন দলের জন্য কাজ করেও সাংগঠনিক পদ-পদবী থেকে বঞ্চিত হওয়ার অভিযোগ তুলে র...

ইন্ডিয়ানায় প্রবাসী বাঙালির উৎসব

যুক্তরাষ্ট্রের ইন্ডিয়ানা অঙ্গরাজ্যের নোবলসভিল দুই দিনের জন্য যেন রূপ নিয়েছি...

চা শিল্পের উন্নয়নে সরকারের সহযোগিতা: প্রধানমন্ত্রী

বাংলাদেশের চা শিল্পের বিকাশ, উৎপাদন সক্ষমতা বৃদ্ধি এবং দীর্ঘদিনের বিভিন্ন সমস...

২৬ টুথপেস্টে মিলল মাইক্রোপ্লাস্টিক

দাঁতের যত্নে প্রতিদিন ব্যবহৃত টুথপেস্টেই মিলেছে উদ্বেগজনক তথ্য। বাংলাদেশের বা...

বঙ্গভবন ছাড়লেন সাবেক রাষ্ট্রপতি সাহাবুদ্দিন

রাষ্ট্রপতির পদ থেকে পদত্যাগের দুই দিন পর সরকারি বাসভবন বঙ্গভবন ছেড়েছেন দেশের...

আতিফ আসলামের কনসার্টে নিয়মভঙ্গ, ব্যবস্থা নেবে মন্ত্রণালয়

অনুমতিপত্রের শর্ত ভেঙে আতিফ আসলামের কনসার্টে বিশৃঙ...

দৌলতদিয়ায় শিক্ষার্থীদের নিয়ে নৌ-পুলিশের সচেতনতামূলক কর্মসূচি

রাজবাড়ীর গোয়ালন্দ উপজেলার দৌলতদিয়া এলাকায় জলদুর্ঘটনা প্রতিরোধ এবং বর্ষা মৌসুম...

মাদকের তথ্য দেওয়ায় তরুণীকে গণধর্ষণের হুমকি, থানায় অভিযোগ

ঢাকার আশুলিয়ায় মাদকের কারবার ও অস্ত্রের তথ্য পুলিশকে জানানোর জেরে এক তরুণীকে...

উলিপুরে পৌর দুর্যোগ ব্যবস্থাপনা শক্তিশালী করতে ক্যাম্পেইন

কুড়িগ্রামের উলিপুরে কমিউনিটি একশন ফর ক্লাইমেট জাস্টিস অ্যান্ড নেটওয়ার্কিং পৌর...

শিল্পকলায় বিনামূল্যে ‘দেলুপি’

ঢাকার দর্শকদের জন্য এবার বিনামূল্যে প্রদর্শিত হতে যাচ্ছে নির্মাতা মোহাম্মদ তা...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা