আন্তর্জাতিক

আমিরাতে বিমান চলাচলে স্থগিতাদেশ বৃদ্ধি

আন্তর্জাতিক ডেস্ক: বাংলাদেশ, পাকিস্তান ও নেপাল থেকে বিমান চলাচলের স্থগিতাদেশ আগামী ৭ জুলাই পর্যন্ত বাড়ানোর ঘোষণা দিয়েছে সংযুক্ত আরব আমিরাতের রাষ্ট্রীয় বিমান চলাচল সংস্থা ইত্তেহাদ এয়ারওয়েজ । সোমবার (১৫ জুন) ইত্তেহাদের ওয়েবসাইটে প্রকাশিত এক বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়েছে।

বিজ্ঞপ্তিতে বলা হয়, আগামী ৭ জুলাই পর্যন্ত বাংলাদেশ, পাকিস্তান ও নেপাল থেকে সংযুক্ত আরব আমিরাতে ইত্তেহাদের বিমান চলাচল স্থগিত থাকবে। যে সকল যাত্রী আমিরাতে প্রবেশের আগে ১৪ দিনের মধ্যে এই সকল দেশ সফর করেছেন, তারা আমিরাতে প্রবেশ করতে পারবেন না।

তবে আমিরাতি নাগরিক, আমিরাতি গোল্ডেন ভিসাধারী ব্যক্তি ও বিভিন্ন দেশের কূটনীতিক মিশনের সদস্যদের জন্য এই আদেশ প্রযোজ্য হবে না।

এর আগে ভারত থেকে আমিরাতে বিমান চলাচলের স্থগিতাদেশ ইতোমধ্যেই ৬ জুলাই পর্যন্ত বাড়ানোর ঘোষণা করা হয়েছে।

করোনাভাইরাস সংক্রমণ বেড়ে যাওয়ায় সংযুক্ত আরব আমিরাত গত ২২ এপ্রিল ভারত থেকে এবং ১২ মে বাংলাদেশ, পাকিস্তান ও নেপাল থেকে যাত্রী পরিবহণকারী বিমান চলাচলে স্থগিতাদেশ দেয়। তবে এই দেশগুলো থেকে আমিরাতে মালবাহী বিমান চলাচল অব্যাহত রয়েছে।

সান নিউজ/এমএম

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

১৯২৭ -২০২৭: গৌরীপুর পৌরসভা

ব্রিটিশ আমলে ১৯২৭ সালের পহেলা জানুয়ারি প্রতিষ্ঠিত ময...

মুন্সীগঞ্জ সদরে ৫০০ ইয়াবাসহ মাদক কারবারি গ্রেপ্তার

মুন্সীগঞ্জে মাদকের বিরুদ্ধে চলমান অভিযানের অংশ হিসেবে ৫০০ পিস ইয়াবাসহ মো. দেল...

মশক নিয়ন্ত্রণের জন্য আসছে ‘১০০-তে ১০০’ কর্মসূচি

আগামীকাল থেকে মশক নিয়ন্ত্রণ কার্যক্রম জোরদার করতে ‘১০০-তে ১০০’ কর...

মাটিরাঙায় বিনামূল্যে স্তন ও জরায়ুর মুখ ক্যানসারের পরীক্ষা কার্যক্রম অনুষ্ঠিত 

খাগড়াছড়ির মাটিরাঙায় অসহায় নিম্মবিত্ত মানুষের দোরগোড়ায় চিকিৎসা সেবা পৌঁছে দি...

ভালুকায় দেশীয় মাছ রক্ষায় বিশেষ অভিযান: বিপুল পরিমাণ কারেন্ট জাল জব্দ ও ধ্বংস

ময়মনসিংহের ভালুকা উপজেলার রাজৈ ইউনিয়নে দেশীয় প্রজাতির মাছ রক্ষায় পরিচালিত...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা