আন্তর্জাতিক

করোনায় মৃত্যু ছাড়ালো ৩৮ লাখ

আন্তর্জাতিক ডেস্ক : বিশ্বজুড়ে করোনায় আক্রান্ত ও মৃতের সংখ্যা হ্রাস পেয়েছে। সোমবার (১৪ জুন) বিশ্বজুড়ে করোনায় নতুন আক্রান্তের সংখ্যা ছিল ৩ লাখ ২৫৫ জন এবং করোনায় আক্রান্ত হয়ে মারা গেছেন ৬ হাজার ৬৭১ জন।

দৈনিক আক্রান্ত ও মৃত্যুর হিসেবে সোমবার শীর্ষে ছিল ভারত ও ব্রাজিল। ভারতে এইদিন নতুন আক্রান্ত হয়েছে ৬২ হাজার ৫৯৭ জন এবং মৃতের সংখ্যা ছিল ১ হাজার ৪৫২ জন।

সোমবারের পর বিশ্বে করোনা রোগীর সংখ্যা পৌঁছেছে ১ কোটি ১৯ লাখ ৯১ হাজার ২৭৮ জনে। এদের মধ্যে এই রোগের মৃদু উপসর্গ বহন করছেন ১ কোটি ১৯ লাখ ৬ হাজার ৬৫১ জন এবং গুরুতর অবস্থায় আছেন ৮৪ হাজার ৬২৭ জন।

প্রাণঘাতী এই রোগে দৈনিক আক্রান্ত ও মৃতের তালিকায় থাকা তৃতীয় ও চতুর্থ অবস্থানে আছে দক্ষিণ আমেরিকার দুই দেশ আর্জেন্টিনা ও কলম্বিয়া।

এছাড়া গত ২৪ ঘণ্টায় আরও যেসব দেশে করোনায় আক্রান্ত ও মৃতের উচ্চহার দেখা গেছে সেগুলো হলো- রাশিয়া (আক্রান্ত ১৩ হাজার ৭২১, মৃত্যু ৩৭১), ইরান (আক্রান্ত ১০ হাজার ৭১৫, মৃ্ত্যু ১১৯), যুক্তরাষ্ট্র (আক্রান্ত ৯ হাজার ৯১৮, মৃ্ত্যু ২০৪), ইন্দোনেশিয়া (আক্রান্ত ৮ হাজার ১৮৯, মৃত্যু ২৩৭), চিলি (আক্রান্ত ৬ হাজার ১৯০, মৃত্যু ৯৭), ফিলিপাইন (আক্রান্ত ৬ হাজার ৪২৬, মৃত্যু ৫৭), তুরস্ক (আক্রান্ত ৫ হাজার ৬২৬, মৃত্যু ৭৪)।

মহামারি শুরুর পর থেকে এ পর্যন্ত বিশ্বজুড়ে করোনায় আক্রান্ত হয়েছেন ১৭ কোটি ৭০ লাখ ২০ হাজার ৩৩১ জন এবং এ রোগে আক্রান্ত মৃত্যু হয়েছে মোট ৩৮ লাখ ২৭ হাজার ৪৩০ জনের।

তবে এ রোগে আক্রান্ত হওয়ার পর সুস্থ হয়ে ওঠা মানুষের সংখ্যাও কম নয়। মহামারি শুরুর পর থেকে এ পর্যন্ত করোনায় আক্রান্ত হওয়ার পর সুস্থ হয়ে উঠেছেন মোট ১৬ কোটি ১২ লাখ ১ হাজার ৬২৩ জন।

২০১৯ সালের ডিসেম্বরে চীনের উহান শহরে প্রথম সার্স-কোভ-২ ভাইরাসে আক্রান্ত রোগী শনাক্ত হয়।

সান নিউজ/এমএইচআর/এনএম

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

১৯২৭ -২০২৭: গৌরীপুর পৌরসভা

ব্রিটিশ আমলে ১৯২৭ সালের পহেলা জানুয়ারি প্রতিষ্ঠিত ময...

মুন্সীগঞ্জ সদরে ৫০০ ইয়াবাসহ মাদক কারবারি গ্রেপ্তার

মুন্সীগঞ্জে মাদকের বিরুদ্ধে চলমান অভিযানের অংশ হিসেবে ৫০০ পিস ইয়াবাসহ মো. দেল...

মশক নিয়ন্ত্রণের জন্য আসছে ‘১০০-তে ১০০’ কর্মসূচি

আগামীকাল থেকে মশক নিয়ন্ত্রণ কার্যক্রম জোরদার করতে ‘১০০-তে ১০০’ কর...

মাটিরাঙায় বিনামূল্যে স্তন ও জরায়ুর মুখ ক্যানসারের পরীক্ষা কার্যক্রম অনুষ্ঠিত 

খাগড়াছড়ির মাটিরাঙায় অসহায় নিম্মবিত্ত মানুষের দোরগোড়ায় চিকিৎসা সেবা পৌঁছে দি...

ভালুকায় দেশীয় মাছ রক্ষায় বিশেষ অভিযান: বিপুল পরিমাণ কারেন্ট জাল জব্দ ও ধ্বংস

ময়মনসিংহের ভালুকা উপজেলার রাজৈ ইউনিয়নে দেশীয় প্রজাতির মাছ রক্ষায় পরিচালিত...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা