আন্তর্জাতিক

মাত্র ১২ টাকায় মিলছে বাড়ি!

আর্ন্তজাতিক ডেস্ক: একটি সুন্দর বাড়ি বানাতে কে না চায়।+মাত্র ১২ টাকা দিয়ে যদি আস্ত একটা বাড়ি কেনা যায় তাহলে কেমন হয়? নতুন বাসিন্দাদের আকর্ষণ করতে এই অবিশ্বাস্য দামেই শহরের পরিত্যক্ত বাড়ি বেচছে ক্রোয়েশিয়ায় সরকার।

উত্তর ক্রোয়েশিয়ায় লেগ্রাড শহরের এই দামে বাড়ি বিক্রি হচ্ছে বলে শনিবার এক প্রতিবেদনে জানা গেছে।

কিন্তু কেন সরকার এই দামে বাড়ি বিক্রি করছে? জানা গেছে,চলতি শতাব্দীর শুরু থেকে জনসংখ্যায় ব্যাপক হারে হ্রাস পাচ্ছে লেগ্রাডে। অস্ট্রো-হাঙ্গেরির সাম্রাজ্য থেকে আলাদা হয়েছে একসময়ে ক্রোয়েশিয়ার দ্বিতীয় বৃহত্তম জনবহুল শহর লেগ্রাড। নতুন সীমানা হয়ে কার্যত কোণঠাসা হয়ে গেছে শহরটি। তাই জনসংখ্যাও কমছে।

সবুজে ঘেরা, চারপাশে অরণ্য, হাঙ্গেরির সীমানা ঘেঁষা লেগ্রাডে বর্তমানে মাত্র ২ হাজার ২৫০ জন বাসিন্দা থাকেন। আর এবার জনসংখ্যা বাড়াতে তাই শহরের পুরোনো পরিত্যক্ত বাড়ি বেচে দিচ্ছে সরকার।

প্রথম দফায় ১৯টি ফাঁকা বাড়ি মাত্র ১২ টাকায় বিক্রির সিদ্ধান্ত নেয় সরকার। এখন পর্যন্ত ১৭টি বাড়িই বিক্রি হয়ে গেছে। বাড়িগুলোর কোনোটি ভগ্নপ্রায় আবার কোনোটি জানলা-দরজাবিহীন। যদিও শহরের মেয়র ইভান স্যাবোলিক জানান, বাড়িগুলো বসবাসের যোগ্য করে তুলতে সাড়ে তিন লাখ টাকা করে দেবে সরকার।

তবে যারা বাড়ি কিনবেন তাদের জন্য কিছু শর্ত রেখেছে প্রশাসন। ক্রেতাদের আর্থিকভাবে সচ্ছল হতে হবে এবং বয়সও হতে হবে ৪০ বছরের নীচে। কমপক্ষে ১৫ বছর তাদের ওই শহরে থাকতেই হবে বলে জানিয়েছে প্রশাসন।

সাননিউজ/এএসএম

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

১৯২৭ -২০২৭: গৌরীপুর পৌরসভা

ব্রিটিশ আমলে ১৯২৭ সালের পহেলা জানুয়ারি প্রতিষ্ঠিত ময...

মুন্সীগঞ্জ সদরে ৫০০ ইয়াবাসহ মাদক কারবারি গ্রেপ্তার

মুন্সীগঞ্জে মাদকের বিরুদ্ধে চলমান অভিযানের অংশ হিসেবে ৫০০ পিস ইয়াবাসহ মো. দেল...

মশক নিয়ন্ত্রণের জন্য আসছে ‘১০০-তে ১০০’ কর্মসূচি

আগামীকাল থেকে মশক নিয়ন্ত্রণ কার্যক্রম জোরদার করতে ‘১০০-তে ১০০’ কর...

মাটিরাঙায় বিনামূল্যে স্তন ও জরায়ুর মুখ ক্যানসারের পরীক্ষা কার্যক্রম অনুষ্ঠিত 

খাগড়াছড়ির মাটিরাঙায় অসহায় নিম্মবিত্ত মানুষের দোরগোড়ায় চিকিৎসা সেবা পৌঁছে দি...

ভালুকায় দেশীয় মাছ রক্ষায় বিশেষ অভিযান: বিপুল পরিমাণ কারেন্ট জাল জব্দ ও ধ্বংস

ময়মনসিংহের ভালুকা উপজেলার রাজৈ ইউনিয়নে দেশীয় প্রজাতির মাছ রক্ষায় পরিচালিত...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা