আন্তর্জাতিক

আলজাজিরার সাংবাদিককে ‘জিহাদী’ বলে আক্রমণ

আন্তর্জাতিক ডেস্ক : আন্তর্জাতিক সংবাদমাধ্যম আলজাজিরার সাংবাদিককে ‘জিহাদী’ বলে বিভিন্ন হিন্দুত্ববাদী গোষ্ঠী ও ব্যক্তি প্রাণনাশের হুমকি দিচ্ছে বলে অভিযোগ করেছেন ওই সাংবাদিক।

এ ব্যাপারে আলজাজিরা মিডিয়া নেটওয়ার্ক অবশ্য বলিষ্ঠভাবে রাকিব হামিদ নায়েক নামের ওই সাংবাদিকের পাশে দাঁড়িয়েছে। ইতোমধ্যে তার সমর্থনে রোববার রাতে একটি বিবৃতিও জারি করেছে।

এর আগে গত এপ্রিল মাসে আলজাজিরাতে প্রকাশিত এক প্রতিবেদনে রাকিব হামিদ নাইক লিখেছিলেন, মার্কিন ফেডারেল সরকারের কোভিড ত্রাণ সে দেশের এমন কতগুলো হিন্দুত্ববাদী সংগঠন পেয়েছে- যারা ভারতের আরএসএসের সাথে ঘনিষ্ঠভাবে সম্পর্কিত।

হিন্দু আমেরিকান ফাউন্ডেশনসহ আরো চারটি আমেরিকাভিত্তিক সংস্থা এভাবে প্রায় ৮ লাখ ৩৩ হাজার মার্কিন ডলার (ভারতীয় মুদ্রায় প্রায় সোয়া ছয় কোটি রুপি) পেয়েছে বলে ওই প্রতিবেদনে জানানো হয়েছিল।

এর পর থেকেই সোশ্যাল মিডিয়াতে ওই সাংবাদিক বিভিন্ন ধরনের হুমকি পেতে শুরু করেন।

রাকিব হামিদ নাইক এই মুহূর্তে আমেরিকাতে রয়েছেন- সে দেশের বিভিন্ন আইন প্রয়োগকারী সংস্থার কাছেও তিনি রিপোর্ট করেছেন যে তাকে নিয়মিতভাবে হত্যা করারও হুমকি দেয়া হচ্ছে।

নিজের টুইটার হ্যান্ডল থেকেও রাকিব হামিদ নাইক এরকম বেশ কয়েকটি আক্রমণাত্মক টুইটের স্ক্রিনশট পোস্ট করেছেন- যেখানে তাকে ‘জিহাদী’, ‘সন্ত্রাসবাদী’ বা ‘হিন্দু-বিদ্বেষী’ বলে গালিগালাজ করা হয়েছে।

যেমন, ‘শ্রীরামের কাঠবিড়ালি’ অ্যাকাউন্ট থেকে একজন লিখেছেন, রাকিব নায়েক ও তার পরিবারের সকলের ভিসা স্থায়ীভাবে নিষিদ্ধ করা হোক।

ভারতের স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ’র কার্যালয়কে ট্যাগ করে তিনি প্রস্তাব দিয়েছেন, ‘ভারতে রাকিব নায়েকের পরিবারে ক’জন সন্ত্রাসবাদী আছে খুঁজে বের করে সবার চিকিৎসা করা হোক!’

‘ম্যায় ভি সুশান্ত’ নামের আড়ালে আরো একজন লিখেছেন, ‘এই রাকিব একজন ভারতীয় মুসলিম, যে হিন্দু করদাতাদের পয়সায়-চলা মুসলিম বিশ্ববিদ্যালয়ে পড়াশোনা করেছে। এখন তার লক্ষ্য হলো ভারতে ইন্তিফাদা ২.০ আর খিলাফতের জমি প্রস্তুত করা!’

আরো এক ব্যক্তি ওই সাংবাদিককে ‘জিহাদী মোমিন’ বলে বর্ণনা করে মন্তব্য করেছেন, ‘সে হিন্দু সংগঠনগুলোকে আঘাত করতে চেয়েছে। এই কাশ্মিরি মৌলবাদীকে হিন্দুরা পাল্টা আক্রমণ করলে তাতে দোষের কিছু নেই!’

হিন্দু আমেরিকান ফাউন্ডেশনের নির্বাহী কর্মকর্তা সুহাগ এ শুক্লাও তার ভেরিফাইড সোশ্যাল মিডিয়া পেজ থেকে রাকিব নায়েকের প্রতিবেদনটিকে সরাসরি আক্রমণ করেছেন।

আলজাজিরার ওই প্রতিবেদনে বলা হয়েছিল, রুগ্ন ব্যবসায়িক প্রতিষ্ঠানগুলো যাতে মহামারীতে কর্মীদের চাকরিতে বহাল রাখতে পারে সেই জন্য নির্দিষ্ট মার্কিন ত্রাণ পাঁচটি হিন্দুত্ববাদী সংগঠনের হাতে পৌঁছেছে।

হিন্দু আমেরিকান ফাউন্ডেশন ছাড়াও সেখানে উল্লিখিত বাকি চারটি সংগঠন ছিল বিশ্ব হিন্দু পরিষদ আমেরিকা, একল বিদ্যালয় ফাউন্ডেশন অব ইউএসএ, ইনফিনিটি ফাউন্ডেশন ও সেবা ইন্টারন্যাশনাল।

ওই প্রতিবেদনে ‘হিন্দুজ ফর হিউম্যান রাইটস’ নামে আর একটি মার্কিন গোষ্ঠীর প্রতিষ্ঠাতা সুনীতা বিশ্বনাথনকে উদ্ধৃত করে বলা হয়েছিল, এই পাঁচটি সংস্থার হাতে আমেরিকার সরকারি সহায়তা যাওয়ার অর্থ হলো ভারতে মুসলিমসহ অন্য সংখ্যালঘুদের ওপর আক্রমণ বৃদ্ধির আশঙ্কা।

ওই পাঁচটি সংগঠনই যে হিন্দু আধিপত্যবাদী আরএসএসের সাথে ঘনিষ্ঠ সম্পর্ক রেখে কাজ করে, জানানো হয়েছিল সেটাও।

গত ৭ মে তারিখে কলম্বিয়াতে মার্কিন ডিস্ট্রিক্ট কোর্টে হিন্দু আমেরিকান ফাউন্ডেশনের তরফে একটি মানহানির মামলা করা হয়, যাতে সুনীতা বিশ্বনাথনকেও ‘অন্যতম ষড়যন্ত্রকারী’ বলে চিহ্নিত করা হয়েছে।

ইতোমধ্যে রাকিব হামিদ নায়েকও মার্কিন আইন প্রয়োগকারী সংস্থার কাছে তার অভিযোগে বলেছেন, নিছক পেশাগত দায়িত্ব পালনের কারণে তিনি বিভিন্ন ব্যক্তি ও সংগঠনের দ্বারা অনলাইন নির্যাতনের শিকার হচ্ছেন।

আলজাজিরাও তাদের বিবৃতিতে জানিয়েছে, তারা রাকিব নায়েকের সর্বোচ্চ মানের ত্রুটিহীন সাংবাদিকতার পাশে আছে। তার পেশাদারি অবদানকে সর্বতোভাবে সমর্থন করছে। সূত্র : বিবিসি।

সান নিউজ/এসএম

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

১৯২৭ -২০২৭: গৌরীপুর পৌরসভা

ব্রিটিশ আমলে ১৯২৭ সালের পহেলা জানুয়ারি প্রতিষ্ঠিত ময...

মুন্সীগঞ্জ সদরে ৫০০ ইয়াবাসহ মাদক কারবারি গ্রেপ্তার

মুন্সীগঞ্জে মাদকের বিরুদ্ধে চলমান অভিযানের অংশ হিসেবে ৫০০ পিস ইয়াবাসহ মো. দেল...

মশক নিয়ন্ত্রণের জন্য আসছে ‘১০০-তে ১০০’ কর্মসূচি

আগামীকাল থেকে মশক নিয়ন্ত্রণ কার্যক্রম জোরদার করতে ‘১০০-তে ১০০’ কর...

মাটিরাঙায় বিনামূল্যে স্তন ও জরায়ুর মুখ ক্যানসারের পরীক্ষা কার্যক্রম অনুষ্ঠিত 

খাগড়াছড়ির মাটিরাঙায় অসহায় নিম্মবিত্ত মানুষের দোরগোড়ায় চিকিৎসা সেবা পৌঁছে দি...

মাটিরাঙায় বিনামূল্যে স্তন ও জরায়ুর মুখ ক্যানসারের পরীক্ষা কার্যক্রম অনুষ্ঠিত 

খাগড়াছড়ির মাটিরাঙায় অসহায় নিম্মবিত্ত মানুষের দোরগোড়ায় চিকিৎসা সেবা পৌঁছে দি...

মুন্সীগঞ্জ সদরে ৫০০ ইয়াবাসহ মাদক কারবারি গ্রেপ্তার

মুন্সীগঞ্জে মাদকের বিরুদ্ধে চলমান অভিযানের অংশ হিসেবে ৫০০ পিস ইয়াবাসহ মো. দেল...

মশক নিয়ন্ত্রণের জন্য আসছে ‘১০০-তে ১০০’ কর্মসূচি

আগামীকাল থেকে মশক নিয়ন্ত্রণ কার্যক্রম জোরদার করতে ‘১০০-তে ১০০’ কর...

১৯২৭ -২০২৭: গৌরীপুর পৌরসভা

ব্রিটিশ আমলে ১৯২৭ সালের পহেলা জানুয়ারি প্রতিষ্ঠিত ময...

ভালুকায় দেশীয় মাছ রক্ষায় বিশেষ অভিযান: বিপুল পরিমাণ কারেন্ট জাল জব্দ ও ধ্বংস

ময়মনসিংহের ভালুকা উপজেলার রাজৈ ইউনিয়নে দেশীয় প্রজাতির মাছ রক্ষায় পরিচালিত...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা