জাতীয়

আরব আমিরাতে ১৪ দেশের বিমান বন্ধ

কূটনৈতিক প্রতিবেদক: বাংলাদেশসহ বিশ্বের ১৪টি দেশ থেকে সংযুক্ত আরব আমিরাতে যাত্রী প্রবেশে নিষেধাজ্ঞা জারি করা হয়েছে। করোনাভাইরাসের (কোভিড-১৯) সংক্রমণ বাড়ার কারণে এই নিষেধাজ্ঞা দেয়া হয়েছে বলে বৃহস্পতিবার (১ জুলাই) জানায় দেশটির রাষ্ট্রীয় বার্তা সংস্থা ডব্লিউএএম।

দেশগুলো হলো- বাংলাদেশ, ভারত, পাকিস্তান, নেপাল, শ্রীলঙ্কা, ভিয়েতনাম, নামিবিয়া, জাম্বিয়া, গণতান্ত্রিক কঙ্গো প্রজাতন্ত্র, উগান্ডা, সিয়েরা লিওন, লাইবেরিয়া, দক্ষিণ আফ্রিকা এবং নাইজেরিয়া।

ডব্লিউএএমের খবরে বলা হয়েছে, ভ্রমণ মৌসুম শুরু হওয়ার সঙ্গে সঙ্গে করোনা সম্পর্কিত সব সতর্কতা ও প্রতিরোধমূলক ব্যবস্থা মেনে চলার ব্যাপারে জোর দিয়েছে পররাষ্ট্র মন্ত্রণালয় এবং আমিরাতের জাতীয় জরুরি সংকট ও দুর্যোগ ব্যবস্থাপনা কর্তৃপক্ষ।

গত মে মাসেও বাংলাদেশ, নেপাল, শ্রীলঙ্কা থেকে যাত্রী প্রবেশ নিষিদ্ধ করেছিল সংযুক্ত আরব আমিরাত।

সাননিউজ/এফএআর

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

১৯২৭ -২০২৭: গৌরীপুর পৌরসভা

ব্রিটিশ আমলে ১৯২৭ সালের পহেলা জানুয়ারি প্রতিষ্ঠিত ময...

মুন্সীগঞ্জ সদরে ৫০০ ইয়াবাসহ মাদক কারবারি গ্রেপ্তার

মুন্সীগঞ্জে মাদকের বিরুদ্ধে চলমান অভিযানের অংশ হিসেবে ৫০০ পিস ইয়াবাসহ মো. দেল...

মশক নিয়ন্ত্রণের জন্য আসছে ‘১০০-তে ১০০’ কর্মসূচি

আগামীকাল থেকে মশক নিয়ন্ত্রণ কার্যক্রম জোরদার করতে ‘১০০-তে ১০০’ কর...

মাটিরাঙায় বিনামূল্যে স্তন ও জরায়ুর মুখ ক্যানসারের পরীক্ষা কার্যক্রম অনুষ্ঠিত 

খাগড়াছড়ির মাটিরাঙায় অসহায় নিম্মবিত্ত মানুষের দোরগোড়ায় চিকিৎসা সেবা পৌঁছে দি...

ভালুকায় দেশীয় মাছ রক্ষায় বিশেষ অভিযান: বিপুল পরিমাণ কারেন্ট জাল জব্দ ও ধ্বংস

ময়মনসিংহের ভালুকা উপজেলার রাজৈ ইউনিয়নে দেশীয় প্রজাতির মাছ রক্ষায় পরিচালিত...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা