আন্তর্জাতিক

চার দেশে সাথে সৌদির বিমান চলাচল বন্ধ

আন্তর্জাতিক ডেস্ক: করোনাভাইরাস সংক্রমণের ঝুঁকি এড়াতে চারটি দেশের সঙ্গে বিমান চলাচল স্থগিত করেছে সৌদি আরব। আগামীকাল রোববার (৪ জুলাই) থেকে কার্যকর হবে এ নির্দেশনা।

শনিবার (৩ জুলাই) সৌদি স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের একটি সূত্রের বরাতে এ তথ্য জানিয়েছে দেশটির রাষ্ট্রীয় বার্তা সংস্থা এসপিএ।
ফ্লাইট বাতিল হওয়া দেশগুলো হচ্ছে সংযুক্ত আরব আমিরাত, ইথিওপিয়া, ভিয়েতনাম ও আফগানিস্তান।

সূত্রটি জানিয়েছে, সৌদি নাগরিকদের যথাযথ কর্তৃপক্ষের অনুমতি ছাড়া সরাসরি বা বক্রপথে এই চারটি দেশ ভ্রমণ পুরোপুরি নিষিদ্ধ থাকবে।

শুধু যেসব সৌদি নাগরিক ওইসব দেশে রয়েছেন এবং যারা স্থানীয় সময় রোববার বেলা ১১টার আগে সৌদি আরবে পৌঁছাবেন, তারা এই নিষেধাজ্ঞার আওতামুক্ত থাকবেন। তবে দেশটিতে প্রবেশের পর সৌদি বা বিদেশি নাগরিকদের বাধ্যতামূলকভাবে প্রাতিষ্ঠানিক কোয়ারেন্টাইনে থাকতে হবে।

সূত্র বলেছে, সম্প্রতি ওইসব দেশে করোনা সংক্রমণ ও ভাইরাসটির নতুন ধরনের ঝুঁকি বেড়ে যাওয়ায় এই সিদ্ধান্ত নিয়েছে সৌদি কর্তৃপক্ষ।

এর আগে, গত ৩০ মে থেকে আমিরাত, জার্মানি, যুক্তরাষ্ট্র, ইতালি, পর্তুগালসহ ১১টি দেশের ভ্রমণকারীদের প্রবেশের অনুমতি দিয়েছিল সৌদি আরব।

সাননিউজ/এফএআর

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

১৯২৭ -২০২৭: গৌরীপুর পৌরসভা

ব্রিটিশ আমলে ১৯২৭ সালের পহেলা জানুয়ারি প্রতিষ্ঠিত ময...

মুন্সীগঞ্জ সদরে ৫০০ ইয়াবাসহ মাদক কারবারি গ্রেপ্তার

মুন্সীগঞ্জে মাদকের বিরুদ্ধে চলমান অভিযানের অংশ হিসেবে ৫০০ পিস ইয়াবাসহ মো. দেল...

মশক নিয়ন্ত্রণের জন্য আসছে ‘১০০-তে ১০০’ কর্মসূচি

আগামীকাল থেকে মশক নিয়ন্ত্রণ কার্যক্রম জোরদার করতে ‘১০০-তে ১০০’ কর...

মাটিরাঙায় বিনামূল্যে স্তন ও জরায়ুর মুখ ক্যানসারের পরীক্ষা কার্যক্রম অনুষ্ঠিত 

খাগড়াছড়ির মাটিরাঙায় অসহায় নিম্মবিত্ত মানুষের দোরগোড়ায় চিকিৎসা সেবা পৌঁছে দি...

ভালুকায় দেশীয় মাছ রক্ষায় বিশেষ অভিযান: বিপুল পরিমাণ কারেন্ট জাল জব্দ ও ধ্বংস

ময়মনসিংহের ভালুকা উপজেলার রাজৈ ইউনিয়নে দেশীয় প্রজাতির মাছ রক্ষায় পরিচালিত...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা