সংগৃহীত ছবি
বিনোদন

সাত পাকে বাঁধা পড়ছেন সন্দীপ্তা

বিনোদন ডেস্ক: টলিউডের জনপ্রিয় টিভি অভিনেত্রী সন্দীপ্তা সেন। গত বছর সৌম্য মুখার্জির সাথে চুটিয়ে প্রেম করার কথা স্বীকার করছেন তিনি। এবার তার সাথেই সাত পাকে বাঁধা পড়ার খবর দিলেন অভিনেত্রী।

আরও পড়ুন : কনটেম্পোরারি থিয়েটার আর্টসের ‘অন্তসঙ্গ’ নাটকের প্রদর্শনী

এই ডিসেম্বরে বিবাহ-বন্ধনে আবদ্ধ হতে চলেছেন সন্দীপ্তা-সৌম্য। সৌম্য মুখার্জি ওটিটি প্ল্যাটফর্ম হইচইয়ের চিফ অপারেটিং অফিসার। ।

শুক্রবার (১ডিসেম্বর) সৌম্যর সাথে ৩টি ছবি ফেসবুকে পোস্ট করেছেন এই অভিনেত্রী। ৩টি ছবিই তাদের প্রি-ওয়েডিং ফটোশুটের। ছবির ক্যাপশনে সন্দীপ্তা লিখেছেন, ‘জীবনে অনেক ৭ ডিসেম্বর কাটিয়েছি, তবে কখনও ভাবিনি এই ৭ ডিসেম্বরের জন্য এরকমভাবে অপেক্ষা করব। সৌম্য মুখার্জি রেডি তো?’

আরও পড়ুন : ঐশ্বরিয়ার সংসার ভাঙার গুঞ্জন!

অর্থাৎ আগামী ৭ ডিসেম্বর সৌম্যর সাথে বিয়ের পিঁড়িতে বসছেন সন্দীপ্তা। দ্য ওয়ালের খবরে বলা হয়েছে, দক্ষিণ কলকাতাতেই বসছে বিয়ের আসর। একেবারে জাঁকজমক করে বিয়ের অনুষ্ঠান আয়োজন করবেন তারা।

স্টার জলসার ‘দুর্গা’ ধারাবাহিকে অভিনয়ের মাধ্যমে শোবিজ অঙ্গনে যাত্রা শুরু করেন সন্দীপ্তা। তারপর ‘টাপুর টুপুর’ ধারাবাহিকে অভিনয় করেন। ২০১৪ সালে ‘তুমি আসবে বলে’ ধারাবাহিকে অভিনয় করে আলোচনায় উঠে আসেন।

আরও পড়ুন : সুখবর দিলেন রাজ-শুভশ্রী

২০১৯ সালে ‘আস্তে লেডিজ’ ওয়েব সিরিজে অভিনয়ের মাধ্যমে ওটিটি প্ল্যাটফর্মে পা রাখেন এই সুন্দরি অভিনেত্রী। তারপর ‘মার্ডার ইন দ্য হিলস’, ‘বন্ধন’সহ কয়েকটি ওয়েব সিরিজে অভিনয় করেন। ২০২১ সালে ‘একান্নবর্তী’ সিনেমায় অভিনয়ের মধ্য দিয়ে বড় পর্দায় অভিষেক ঘটে সন্দীপ্তার।

সান নিউজ/এসকে/এমআর

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

১৯২৭ -২০২৭: গৌরীপুর পৌরসভা

ব্রিটিশ আমলে ১৯২৭ সালের পহেলা জানুয়ারি প্রতিষ্ঠিত ময...

মুন্সীগঞ্জ সদরে ৫০০ ইয়াবাসহ মাদক কারবারি গ্রেপ্তার

মুন্সীগঞ্জে মাদকের বিরুদ্ধে চলমান অভিযানের অংশ হিসেবে ৫০০ পিস ইয়াবাসহ মো. দেল...

মশক নিয়ন্ত্রণের জন্য আসছে ‘১০০-তে ১০০’ কর্মসূচি

আগামীকাল থেকে মশক নিয়ন্ত্রণ কার্যক্রম জোরদার করতে ‘১০০-তে ১০০’ কর...

মাটিরাঙায় বিনামূল্যে স্তন ও জরায়ুর মুখ ক্যানসারের পরীক্ষা কার্যক্রম অনুষ্ঠিত 

খাগড়াছড়ির মাটিরাঙায় অসহায় নিম্মবিত্ত মানুষের দোরগোড়ায় চিকিৎসা সেবা পৌঁছে দি...

ভালুকায় দেশীয় মাছ রক্ষায় বিশেষ অভিযান: বিপুল পরিমাণ কারেন্ট জাল জব্দ ও ধ্বংস

ময়মনসিংহের ভালুকা উপজেলার রাজৈ ইউনিয়নে দেশীয় প্রজাতির মাছ রক্ষায় পরিচালিত...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা