সংগৃহীত
বিনোদন

ঐশ্বরিয়ার সংসার ভাঙার গুঞ্জন!

বিনোদন ডেস্ক: বলিউড তারকা দম্পতি ঐশ্বরিয়া রায় ও অভিষেক বচ্চন ভালোবেসে ঘর বেঁধেছেন। বহুবার বিয়ের পর তাদের সংসার ভাঙার গুঞ্জন চাউর হয়েছে। ফের গুঞ্জন উঠে, বচ্চন পরিবারের সঙ্গে সম্পর্ক ভালো যাচ্ছে না ঐশ্বরিয়ার। শ্বশুরবাড়ি ছেড়ে নাকি বাবার বাড়িতে গিয়ে থাকছেন তিনি। শুধু তাই নয়, সংসার ভাঙার খবরও বাতাসে ভাসছে।

আরও পড়ুন: বিয়ের পিঁড়িতে পরমব্রত

গত ৪ সপ্তাহ ধরে বচ্চন পরিবারের সঙ্গে ঐশ্বরিয়ার দূরত্বের এ বিষয়টি নিয়ে বিভিন্ন ধরনের খবর প্রকাশিত হলেও টুঁ-শব্দটি করেননি কেউ-ই। ঐশ্বরিয়াও চুপ রয়েছেন। বচ্চন পরিবার ও ঐশ্বরিয়ার নীরবতা সংসার ভাঙনের খবরের আগুনে ঘি হিসেবে কাজ করে। অবশেষে অমিতাভ বচ্চন এই বিষয়ে কিছুটা নীরবতা ভাঙলেন।

কেবিসির মঞ্চে অমিতাভের মুখে ঐশ্বরিয়ার প্রসঙ্গ শোনা যায়। আপাতত কেবিসির হটসিটে বিগ বি-র মুখোমুখি খুদে প্রতিযোগিরা। গুজরাটের কিশোরী প্রতীক্ষা শেঠির সঙ্গে নতুন এপিসোডে গেম খেলার সময় ঐশ্বরিয়ার প্রসঙ্গ ওঠে।

আরও পড়ুন: এবার দেবের নায়িকা ইধিকা

প্রতীক্ষা গুজরাটের ভাপির বাসিন্দা। অমিতাভের সঙ্গে খেলা শুরুর আগে প্রতীক্ষার উদ্দেশে তার বাবা জানান, ‘কুদরে’। এ শব্দ শুনে হতবাক অমিতাভ। প্রতীক্ষা গুজরাটের বাসিন্দা হলেও মাতৃভাষা তুলু। সে ভাষাতেই তার বাবা মেয়েকে উৎসাহিত করেন। এ সময় শব্দটির অর্থ জানতে চায় অমিতাভ। প্রতীক্ষা বলে, তার বাবা সবসময় মেয়েকে ‘কুদরে’ ও ‘কাট্টাই’ বলে সম্বোধন করে। ‘কুদরে’ অর্থ ঘোড়া ও ‘কাট্টাই’ অর্থ গাধা।

শব্দ দুটোর অর্থ জানার পর অমিতাভ বচ্চন জানান, ‘এটা তুলু ভাষার শব্দ তাই তো! অসংখ্য ধন্যবাদ আপনাকে আমাকে তুলু ভাষা শেখানোর জন্য। আজ রাতে বাড়ি ফিরে এ দুটো শব্দ বলব। কারণ আমার বহুরানি (পুত্রবধূ) হলো তুলু। ওর উদ্দেশে শব্দ দুটো বলতে পারব না, তবে বলব এ দুটো শব্দ আজ শিখেছি।’

আরও পড়ুন: সুখবর দিলেন রাজ-শুভশ্রী

অমিতাভের বক্তব্য থেকে এটাই পরিষ্কার যে, ঐশ্বরিয়া রায় বচ্চন শ্বশুরবাড়িতেই রয়েছেন ও সংসার ভাঙার খবরটি নিছকই গুঞ্জন। যদিও এ বিষয়ে এখনো পরিষ্কারভাবে বক্তব্য দেয়নি কেউ-ই। তথ্যসূত্র: ইন্ডিয়া টুডে

সান নিউজ/এএ

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

যুবদল নেতা নান্নুর মিলাদে নয়নের ক্ষোভ

যুবদলের সাবেক সহ-সভাপতি জাকির হোসেন নান্নু হৃদযন্ত্রের ক্রিয়া বন্ধ হয়ে বিগত ১...

দুদকের মামলায় চেয়ারম্যানের স্ত্রীর ৩ বছরের কারাদণ্ড

ফরিদপুরের বিশেষ জজ আদালত দুর্নীতি দমন কমিশনের (দুদক) দায়ের করা একটি মামলায় ইস...

ইসলামী ব্যাংকের ‘গ্রাহক সমাবেশ’ অনুষ্ঠিত

ইসলামী ব্যাংক বাংলাদেশ পিএলসি-এর হেড অফিস কমপ্লেক্স কর্পোরেট শাখায় এক গ্রাহক...

৭ অঞ্চলে ঝড়ের পূর্বাভাস, নদীবন্দরে সতর্কতা

দেশের কয়েকটি অঞ্চলে ঝড়ো হাওয়া ও বজ্রসহ বৃষ্টির সম্ভাবনা রয়েছে। এ কারণে সাত অঞ...

মালয়েশিয়ায় গ্রেফতার ৩২ বাংলাদেশি

মালয়েশিয়ার জোহর রাজ্যে পরিচালিত যৌথ অভিবাসনবিরোধী...

নোবিপ্রবি প্রেসক্লাবের উদ্যোগে সাংবাদিকতা কর্মশালা

নোবিপ্রবি প্রেসক্লাবের উদ্যোগে সাংবাদিকতা কর্মশালা নোয়াখালী বিজ্ঞান...

কেশবপুরে ফল মেলা-২০২৬ অনুষ্ঠিত 

“করব মোরা ফল চাষ, সংরক্ষণ করব বারো মাস”— এই প্রতিপাদ্যকে সা...

খুবির নারী হলে গোপনে ভিডিও ধারণ

খুলনা বিশ্ববিদ্যালয়ের (খুবি) ‘বিজয় ২৪’ হলের নারী শিক্ষার্থীদের ওয়...

ভোলায় স্বপন বাহিনীর প্রধান আটক, অস্ত্র উদ্ধার

ভোলার মনপুরা উপজেলায় অভিযান চালিয়ে স্বপন বাহিনীর প্রধান ও একাধিক মামলার আসামি...

পদত্যাগ করছেন রাষ্ট্রপতি সাহাবুদ্দিন!

রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিনকে ঘিরে দেশের রাজনৈতিক অঙ্গনে নতুন করে আলোচনা শুরু...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা