মেয়েকে নিয়ে সিনেমাটি দেখা উচিত, মেয়েকে নিয়ে সিনেমাটি দেখা উচিত
বিনোদন
আগুনে ঘি ঢাললেন স্পিকার গৌতম

মেয়েকে নিয়ে সিনেমাটি দেখা উচিত

বিনোদন ডেস্ক : বলিউড বাদশাহ শাহরুখ-দীপিকার পরবর্তী সিনেমা ‘পাঠান’। মুভিটির ‘বেশরম রং’ গানটি মুক্তির পর থেকেই ভারতজুড়ে তৈরি হয়েছে বিতর্ক। কারণ এ গানের দৃশ্যে ‘গেরুয়া’ বা কমলা রঙের মনোকিনিতে দেখা যায় দীপিকাকে।

আরও পড়ুন : বিতর্কিত অভিনেত্রী উরফি আটক

ভারতের মধ্যপ্রদেশের স্বরাষ্ট্রমন্ত্রী নরোত্তম মিশ্রা গেরুয়া ও সবুজ রঙের পোশাক পরায় আপত্তি জানিয়েছেন। প্রদেশটিতে তিনি মুভিটি নিষিদ্ধ করার ইঙ্গিতও দিয়েছেন।

‘পাঠান’ সিনেমার বিতর্ক ভারতের টক অব দ্য কান্ট্রিতে পরিণত হয়েছে। এ পরিস্থিতিতে বিতর্কের আগুনে ঘি ঢাললেন মধ্যপ্রদেশের বিধানসভার স্পিকার গিরিশ গৌতম।

ভারতীয় চ্যানেল এনডিটিভির সঙ্গে আলাপকালে বিজেপির এই নেতা শাহরুখ খানকে চ্যালেঞ্জ ছুড়ে দেন।

আরও পড়ুন : দীপিকার পিছু ছাড়ছে না বিতর্ক

গিরিশ গৌতম বলেন— ‘শাহরুখ খানের উচিত এ সিনেমা তার মেয়েকে সঙ্গে নিয়ে দেখা এবং একটি ছবি আপলোড করে গোটা বিশ্বকে বলুক, মেয়ের সঙ্গে সিনেমাটি দেখেছি।’

তিনি আরও বলেন,‘আমি খোলাখুলি বলতে চাই, নবী হযরত মুহাম্মদ (সা.) কে নিয়ে একটি সিনেমা নির্মাণ করে স্বাধীনতার নামে সেটা মুক্তি দাও। দেখ যাবে, গোটা বিশ্বে রক্তের বন্যা বয়ে গেছে।’।

গিরিশ গৌতম উদাহরণ টেনে বলেন, ‘এর আগে কানাডায় নবীকে নিয়ে কিছু একটা ঘটেছিল। আর সেজন্য মুম্বাইয়ে আগুন জ্বলেছিল। আমাদের এখানে ১০০ কোটি রুপির ক্ষতি হয়েছিল।

আরও পড়ুন : ইরানে অস্কারজয়ী অভিনেত্রী গ্রেফতার

ইরানে হিজাবের বিরুদ্ধে প্রতিবাদ হচ্ছে, তারা টিভিতে বলছে এটি ইরানের সমস্যা; আমাদের সঙ্গে এর কোনো সম্পর্ক নেই। কিন্তু কানাডার ঘটনায় আপনি উদ্বিগ্ন হয়ে আগুন লাগিয়েছিলেন।

এখন সনাতন ধর্মালম্বীরা সচেতন হয়েছে, যদিও সনাতনীরা তাদের মতো হিংস্র নয়। বরং আমার মনে হয় তারা অনেক বেশি সহনশীল বরেও জানান তিনি।

প্রসঙ্গত, পাঠান সিনেমার‘বেশরম রং’ গান নিয়ে প্রথমে আপত্তি জানান মধ্যপ্রদেশের স্বরাষ্ট্রমন্ত্রী নরোত্তম মিশ্রা।

আরও পড়ুন : দেশ ছাড়লেন বিতর্কিত দীপিকা

গানটির শিরোনাম, কথা, পোশাকের সবুজ ও গেরুয়া রং নিয়ে ঘোর আপত্তি জানিয়ে তিনি বলেন— ‘যদি এই গানের এসব বিষয় সংশোধন না করা হয়, তবে মধ্যপ্রদেশে সিনেমাটি মুক্তি পাবে কিনা তা বিবেচনা করবে সরকার।’

মন্ত্রী বলেন,‘এ গানের কস্টিউম আপত্তিকর। এটি পরিষ্কার বোঝা যাচ্ছে, পাঠান সিনেমার এই গান নোংরা মানসিকতা নিয়ে বানানো হয়েছে।’

‘পাঠান’ সিনেমা পরিচালনা করেছেন সিদ্ধার্থ আনন্দ। এটি প্রযোজনা করছেন আদিত্য চোপড়া। সিনেমাটির অন্যান্য চরিত্রে দেখা যাবে— দীপিকা পাড়ুকোন, ডিম্পল কাপাডিয়া, আশুতোষ রানা, গৌতম, একতা কৌরকে।

আরও পড়ুন : আদালতে ‘বেশরম রং’

এ ছাড়াও ক্যামিও চরিত্রে দেখা যাবে সালমান খানকে। আগামী ২৫ জানুয়ারি সিনেমাটি মুক্তি পাওয়ার কথা রয়েছে।

সান নিউজ/এইচএন

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

৩ নভেম্বরের মহাসমাবেশ সফল করতে রংপুরে মাদ্রাসা শিক্ষকদের প্রস্তুতি সভা

সারাদেশের স্বতন্ত্র ইবতেদায়ী মাদ্রাসা জাতীয়করণের দাবিতে আগামী ৩ নভেম্বর ঢাক...

স্কুলের গাছ কেটে বিক্রির অভিযোগ শিক্ষকের বিরুদ্ধে

কর্তৃপক্ষের অনুমতি ছাড়াই স্কুলের ৪টি গাছ কেটে ফেলা...

অটিজম-ডাউন সিনড্রোম চিকিৎসায় সাড়া ফেলেছেন ডা. মুছা

একটি শিশু যখন কথা বলতে পারে না, নিজের পায়ে হাঁটতে...

মুন্সীগঞ্জে ৩ কেজি গাঁজাসহ নারী গ্রেপ্তার

মুন্সীগঞ্জের পদ্মা সেতু উত্তর থানার খানবাড়ি বাসস্ট...

সেনা মোতায়েন করে বিক্ষোভ শান্তিপূর্ণ রাখতে সফল ইতালি

ইতালির মিলান, রোম ও তুরিনসহ দেশটির বিভিন্ন শহরে শনিবার হাজার হাজার তরুণ-তরুণী...

ডাসারে ডেঙ্গু আক্রান্ত যুবকের মৃত্যু, পরিবারে শোকের ছায়া

মাদারীপুরের ডাসারে ডেঙ্গু আক্রান্ত হয়ে সঞ্চয় শিকারী (৩৫) নামে এক যুবকের মৃত্য...

পর্যটন কার্নিভাল শেষে কুয়াকাটায় ছাত্রদলের পরিচ্ছন্নতা অভিযান

দীর্ঘ ৯ বছর পর আয়োজিত কুয়াকাটা পর্যটন কার্নিভাল শেষে সৈকতের পরিবেশ রক্ষায় পরি...

৩ নভেম্বরের মহাসমাবেশ সফল করতে রংপুরে মাদ্রাসা শিক্ষকদের প্রস্তুতি সভা

সারাদেশের স্বতন্ত্র ইবতেদায়ী মাদ্রাসা জাতীয়করণের দাবিতে আগামী ৩ নভেম্বর ঢাক...

পুকুরে গোসলে নেমে দুই বোনের মৃত্যু

নোয়াখালীর সুবর্ণচরে পুকুরে গোসল করতে নেমে আপন দুই বোনের মর্মান্তিক মৃত্যু হয়ে...

হাসপাতালের চিকিৎসা সামগ্রী ক্রয়ের  ৯ কোটি টাকার ই-টেন্ডার হ্যাক

মাদারীপুর ২৫০ শয্যা বিশিষ্ট জেলা হাসপাতালে প্রায় ৯ কোটি টাকার চিকিৎসা সামগ্রী...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা