অহনা
বিনোদন

আমি অনেক বেশি এক্সাইটেড

সান নিউজ ডেস্ক: দেশবাসীর বহুল প্রত্যাশিত স্বপ্নের পদ্মা সেতুর উদ্বোধন হবে আগামী ২৫ জুন। সাধারণ মানুষের পাশাপাশি এ নিয়ে উচ্ছ্বসিত দেশের শোবিজ তারকারাও।

আরও পড়ুন: ‘ভাঙন’-এর নতুন খবর

ছোট পর্দার জনপ্রিয় অভিনেত্রী অহনা পটুয়াখালীর মেয়ে। ফলে বিভিন্ন সময় পদ্মা পাড়ি দেওয়ার বিড়ম্বনা তাকে সইতে হয়েছে। সেতু হওয়ার ফলে এখন খুব সহজেই বাড়ি যেতে পারবেন তিনি। ফলে গর্বের পাশাপাশি সেতু নিয়ে উচ্ছ্বসিত এই অভিনেত্রী।

অহনা গণমাধ্যমকে বলেন, ‘গত পরশু সকালে বরিশাল থেকে লঞ্চে ঢাকা এসেছি। নাটকের শুটিং ছিল। সময় থাকলে লঞ্চ জার্নি অনেক মজার। আর সময় বাঁচাতে চাইলে সড়ক পথের বিকল্প নেই। তবে সড়ক পথে আমাদের বাড়ি যেতে পদ্মা পার হতে গিয়ে বিভিন্ন সময় বিড়ম্বনায় পড়েছি। ফেরি পার হতে দীর্ঘ সময় লেগে যেত। তাছাড়া ফেরি পারাপারে জ্যামের একটা বিষয় ছিল। সেতু হওয়ার কারণে এখন সময় কিল হবে না। মানুষ খুব আরামে যেতে পারবে। এসব ভেবে খুবই ভালো লাগছে!’

আরও পড়ুন: মুখ খুললেন সাই পল্লবী

‘পদ্মা সেতু নিয়ে আমি অনেক বেশি এক্সাইটেড অ্যান্ড হ্যাপি!’ যোগ করেন এই অভিনেত্রী।

ফটোসুন্দরী প্রতিযোগিতার মধ্য দিয়ে এ প্রজন্মের অভিনেত্রী অহনা মিডিয়ায় নাম লেখান। এরপর বড়পর্দা ও ছোটপর্দা দুই ভুবনেই অভিনয় করেছেন। ব্যস্ততম এই শিল্পী মাঝখানে বিরতি নিয়েছিলেন। তবে আবারও ক্যামেরায় ফিরেছেন তিনি।

সান নিউজ/এনকে

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

১৯২৭ -২০২৭: গৌরীপুর পৌরসভা

ব্রিটিশ আমলে ১৯২৭ সালের পহেলা জানুয়ারি প্রতিষ্ঠিত ময...

মুন্সীগঞ্জ সদরে ৫০০ ইয়াবাসহ মাদক কারবারি গ্রেপ্তার

মুন্সীগঞ্জে মাদকের বিরুদ্ধে চলমান অভিযানের অংশ হিসেবে ৫০০ পিস ইয়াবাসহ মো. দেল...

মশক নিয়ন্ত্রণের জন্য আসছে ‘১০০-তে ১০০’ কর্মসূচি

আগামীকাল থেকে মশক নিয়ন্ত্রণ কার্যক্রম জোরদার করতে ‘১০০-তে ১০০’ কর...

মাটিরাঙায় বিনামূল্যে স্তন ও জরায়ুর মুখ ক্যানসারের পরীক্ষা কার্যক্রম অনুষ্ঠিত 

খাগড়াছড়ির মাটিরাঙায় অসহায় নিম্মবিত্ত মানুষের দোরগোড়ায় চিকিৎসা সেবা পৌঁছে দি...

ভালুকায় দেশীয় মাছ রক্ষায় বিশেষ অভিযান: বিপুল পরিমাণ কারেন্ট জাল জব্দ ও ধ্বংস

ময়মনসিংহের ভালুকা উপজেলার রাজৈ ইউনিয়নে দেশীয় প্রজাতির মাছ রক্ষায় পরিচালিত...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা