মা হলেন গায়িকা পুতুল
বিনোদন

মা হলেন গায়িকা পুতুল

বিনোদন ডেস্ক : প্রথমবারের মতো মা হয়েছেন সংগীতশিল্পী, উপস্থাপক ও লেখক সাজিয়া সুলতানা পুতুল।

আরও পড়ুন: বন্যাকবলিত এলাকা পরিদর্শনে প্রধানমন্ত্রী

সোমবার (২০ জুন) সকাল ৮টায় একটি ফুটফুটে কন্যাসন্তানের জন্ম দিয়েছেন তিনি। কন্যার নাম রেখেছেন হারমনি সৈয়দা গীতলীনা। গায়িকা নিজেই মা হওয়ার সুখবরটি নিশ্চিত করেছেন।

পুতুল বলেন, ‘সৈয়দ রেজা আলি আর আমার কন্যা সন্তানের নাম হারমনি সৈয়দা গীতলীনা। জন্মাবার কথা ছিল আরও অন্তত তিন সপ্তাহ পর; মানসিক শারীরিক আবেগিক আর মনস্তাত্ত্বিক প্রস্তুতিটুকু সেই সময়কে মাথায় রেখে।

অথচ শেষ রাতে, পৃথিবীর আলো ফুটবার আগেই, টের পেতে থাকলাম অপেক্ষা করতে সে আর রাজি নয় মোটেই! পৃথিবীর আলোয় আসতে তার প্রস্তুতি আমার চেয়ে বেশি! সময়য়ের আগেই জন্ম নিলো আমার কন্যা গীতলীনা!’

আরও পড়ুন: রুশ বই ও গান নিষিদ্ধ!

সবার কাছে মেয়ের জন্য প্রার্থনা আর আশীর্বাদ চেয়েছেন এই তারকা।

প্রসঙ্গত, ‘ক্লোজআপ ওয়ান : তোমাকেই খুঁজছে বাংলাদেশ-২০০৬’ প্রতিযোগিতা থেকে উঠে আসেন ফেনীর মেয়ে পুতুল। তার স্বামী সৈয়দ রেজা আলী। তিনিও একজন মিউজিশিয়ান।

গত বছরের ১৪ এপ্রিল বিবাহবন্ধনে আবদ্ধ হন তারা। এবার তাদের ঘর আলোকিত করে এল নতুন মানুষ। সুরের ভুবনের নিবেদিত দুই প্রাণ পুতুল-রেজা নিজেদের প্রথম সন্তানের নামও রেখেছেন সংগীতের সঙ্গে মিল রেখে-হারমনি সৈয়দা গীতলীনা।

সান নিউজ/এফএ

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

১৯২৭ -২০২৭: গৌরীপুর পৌরসভা

ব্রিটিশ আমলে ১৯২৭ সালের পহেলা জানুয়ারি প্রতিষ্ঠিত ময...

মুন্সীগঞ্জ সদরে ৫০০ ইয়াবাসহ মাদক কারবারি গ্রেপ্তার

মুন্সীগঞ্জে মাদকের বিরুদ্ধে চলমান অভিযানের অংশ হিসেবে ৫০০ পিস ইয়াবাসহ মো. দেল...

মশক নিয়ন্ত্রণের জন্য আসছে ‘১০০-তে ১০০’ কর্মসূচি

আগামীকাল থেকে মশক নিয়ন্ত্রণ কার্যক্রম জোরদার করতে ‘১০০-তে ১০০’ কর...

মাটিরাঙায় বিনামূল্যে স্তন ও জরায়ুর মুখ ক্যানসারের পরীক্ষা কার্যক্রম অনুষ্ঠিত 

খাগড়াছড়ির মাটিরাঙায় অসহায় নিম্মবিত্ত মানুষের দোরগোড়ায় চিকিৎসা সেবা পৌঁছে দি...

ভালুকায় দেশীয় মাছ রক্ষায় বিশেষ অভিযান: বিপুল পরিমাণ কারেন্ট জাল জব্দ ও ধ্বংস

ময়মনসিংহের ভালুকা উপজেলার রাজৈ ইউনিয়নে দেশীয় প্রজাতির মাছ রক্ষায় পরিচালিত...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা