অপহরণের ছক ফাঁস
বিনোদন

অপহরণের ছক ফাঁস

বিনোদন ডেস্ক : কয়েকদিন আগে প্রাণনাশের হুমকি পেয়েছেন বলিউডের সুপারস্টার সালমান খান ও তার বাবা সেলিম খান। এবার ফাঁস হলো বলিউডের পরিচালক করণ জোহরকে অপহরণের ছক। সঙ্গে করণের থেকে পাঁচ কোটি টাকা আদায়ের পরিকল্পনা ছিল বলে জানা গেছে।

আরও পড়ুন: ‘ভাঙন’-এর নতুন খবর

চলতি মাসের প্রথমদিকে একটি হুমকির চিঠি পেয়েছিলেন সেলিম খান। বাড়ির সামনের একটি বেঞ্চে চিঠিটি রাখা ছিল। চিঠিতে স্পষ্ট বলা ছিল, পঞ্জাবের কংগ্রেস নেতা তথা গায়ক সিধু মুসেওয়ালার মতো পরিণতি হবে সালমান খান ও তার বাবা সেলিম খানের। এরপরই বান্দ্রা থানায় মামলা দায়ের করে খান পরিবার। সঙ্গে সঙ্গে তদন্তও শুরু করে পুলিশ। ধরা পড়ে দলটি।

সিধু মুসেওয়ালা খুনের ঘটনায় সৌরভ মহাকাল অন্যতম বড় ভূমিকা পালন করেছেন বলেই জানতে পেরেছিল পুলিশ। গত সপ্তাহেই ভারতের অপরাধ দমন শাখা সৌরভ মহাকালকে গ্রেপ্তার করে।

আরও পড়ুন: মা হলেন গায়িকা পুতুল

সিধু মুসেওয়ালা খুনের ঘটনায় গ্যাংস্টার লরেন্স বিষ্ণোই ও তার সাঙ্গপাঙ্গদের জেরা করে পুলিশ। সালমান ও তার বাবা সেলিমকে হুমকি চিঠি পাঠানোর ঘটনার পর মুম্বাইয়ের অপরাধ দমন শাখার তদন্তকারী একটি দল এসে মহাকালের সঙ্গে কথা বলে যান।

অভিযুক্ত সৌরভ মহাকালের দাবি, পরিচালক করণ জোহরও তাদের লক্ষ্য ছিলেন। সেই কথা যাচাই করে দেখছে পুলিশ।

সান নিউজ/এফএ

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

১৯২৭ -২০২৭: গৌরীপুর পৌরসভা

ব্রিটিশ আমলে ১৯২৭ সালের পহেলা জানুয়ারি প্রতিষ্ঠিত ময...

মুন্সীগঞ্জ সদরে ৫০০ ইয়াবাসহ মাদক কারবারি গ্রেপ্তার

মুন্সীগঞ্জে মাদকের বিরুদ্ধে চলমান অভিযানের অংশ হিসেবে ৫০০ পিস ইয়াবাসহ মো. দেল...

মশক নিয়ন্ত্রণের জন্য আসছে ‘১০০-তে ১০০’ কর্মসূচি

আগামীকাল থেকে মশক নিয়ন্ত্রণ কার্যক্রম জোরদার করতে ‘১০০-তে ১০০’ কর...

মাটিরাঙায় বিনামূল্যে স্তন ও জরায়ুর মুখ ক্যানসারের পরীক্ষা কার্যক্রম অনুষ্ঠিত 

খাগড়াছড়ির মাটিরাঙায় অসহায় নিম্মবিত্ত মানুষের দোরগোড়ায় চিকিৎসা সেবা পৌঁছে দি...

ভালুকায় দেশীয় মাছ রক্ষায় বিশেষ অভিযান: বিপুল পরিমাণ কারেন্ট জাল জব্দ ও ধ্বংস

ময়মনসিংহের ভালুকা উপজেলার রাজৈ ইউনিয়নে দেশীয় প্রজাতির মাছ রক্ষায় পরিচালিত...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা