ছবি: সংগৃহীত
বিনোদন

ফের সমালোচনায় কঙ্গনা

বিনোদন ডেস্ক: বলিউড অভিনেত্রী কঙ্গনা রানাওয়াত সুযোগ পেলেই জনপ্রিয় সফল প্রযোজক ও পরিচালক করণ জোহরকে নিয়ে মন্তব্য করেন। তাদের এই সাঁপে-নেউলে সম্পর্কের কথা সবাই জানে।

আরও পড়ুন: অপুর ‘লাল শাড়ি’ কলকাতায়

শুক্রবার (২৮ জুলাই) করণ জোহর পরিচালিত ছবি ‘রকি অউর রানি কি প্রেম কাহানি’ মুক্তি পেয়েছে। সিনেমাটিতে রকি ও রানির চরিত্রে রণবীর সিং ও আলিয়া ভাটের প্রশংসা করেছেন নেটিজেনরা। সিনেমাটি মুক্তির দিনই ১১ কোটি টাকার ব্যবসা করেছে।

করণের এই সিনেমাটি নিয়ে একেবারে ভিন্নমত পোষন করেন কঙ্গনা। এটাই শেষ নয়, রণবীরকেও নিয়েও বলতে ছাড়েননি বলিউডের এই ‘কুইন’।

আরও পড়ুন: ‘পরী অভিনেত্রী ভালো’

মন্ত্যবের পাশাপাশি দীপিকা পাড়ুকোনের স্বামীকে পরামর্শও দিলেন তিনি।

করণের ছবিটি নিয়ে কঙ্গনা যে সমালোচনা করবেন, তা সবারই কিছুটা জানা ছিল।

কঙ্গনা করণের ছবিকে সরাসরি সিরিয়াল বলে মন্তব্য করেন।

তার কথায়, এই সিনেমার জন্য ২৫০ কোটি টাকা কীভাবে খরচ করেন। এদের এতো টাকা কে দেয়? নব্বইয়ের দশকের ছবিগুলো শুধু নকল করেন।

আরও পড়ুন: মা হতে চান কিয়ারা

কঙ্গনা বলেন, আমি জানতে চাই, দিল্লিতে এমন বাড়ি কোথায় পাওয়া যায়, এমন সব পোশাক পরেই বা কারা চলাফেরা করে? করণ জোহরের লজ্জা হওয়া উচিত।

করণ আসলে ভারতীয় ছবিকে পেছনে নিয়ে যাচ্ছেন বলেও মন্তব্য করেন এই অভিনেত্রী।

তার এই সিনেমাটিকে শাশুড়ি-বউমার সিরিয়াল বলেছেন বলিউডের এই ‘কুইন’।

সেই সাথে বলিউড প্রযোজককে সতর্ক করে কঙ্গনা বলেন, এই ছবি বানানোর জন্য টাকা নষ্ট করবেন না, বরং অবসর নিন। নতুনকে ভালো সিনেমা তৈরি করার সুযোগ করে দিন।’

আরও পড়ুন: ৭৫ তম এমি অ্যাওয়ার্ড স্থগিত

কঙ্গনার কথা থেকে পার পাননি দীপিকা পাড়ুকোনের স্বামীও। তাকে ‘কার্টুন’ বলে সম্বোধন করেছেন তিনি।

অনুরোধের সুরেই রণবীরের উদ্দেশে কঙ্গনা বলেন, আমার বিনীত অনুরোধ রণবীরের কাছে, করনের কাছ থেকে অনুপ্রেরণা নেওয়া বন্ধ করুন। আপনি নায়ক, যে রকম পোশাকই পরুন, কার্টুনের মতো দেখতে পুরুষকে কখনো ভারতীয়রা নায়ক মনে করবে না।

দক্ষিণী নায়কদের দেখেন তারা কীভাবে ব্যক্তিত্বকে তুলে ধরেছে। দয়া করে আমাদের দেশের সংস্কৃতি নষ্ট করবেন না।

সান নিউজ/এমএ/এনজে

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

১৯২৭ -২০২৭: গৌরীপুর পৌরসভা

ব্রিটিশ আমলে ১৯২৭ সালের পহেলা জানুয়ারি প্রতিষ্ঠিত ময...

মুন্সীগঞ্জ সদরে ৫০০ ইয়াবাসহ মাদক কারবারি গ্রেপ্তার

মুন্সীগঞ্জে মাদকের বিরুদ্ধে চলমান অভিযানের অংশ হিসেবে ৫০০ পিস ইয়াবাসহ মো. দেল...

মশক নিয়ন্ত্রণের জন্য আসছে ‘১০০-তে ১০০’ কর্মসূচি

আগামীকাল থেকে মশক নিয়ন্ত্রণ কার্যক্রম জোরদার করতে ‘১০০-তে ১০০’ কর...

মাটিরাঙায় বিনামূল্যে স্তন ও জরায়ুর মুখ ক্যানসারের পরীক্ষা কার্যক্রম অনুষ্ঠিত 

খাগড়াছড়ির মাটিরাঙায় অসহায় নিম্মবিত্ত মানুষের দোরগোড়ায় চিকিৎসা সেবা পৌঁছে দি...

মাটিরাঙায় বিনামূল্যে স্তন ও জরায়ুর মুখ ক্যানসারের পরীক্ষা কার্যক্রম অনুষ্ঠিত 

খাগড়াছড়ির মাটিরাঙায় অসহায় নিম্মবিত্ত মানুষের দোরগোড়ায় চিকিৎসা সেবা পৌঁছে দি...

মুন্সীগঞ্জ সদরে ৫০০ ইয়াবাসহ মাদক কারবারি গ্রেপ্তার

মুন্সীগঞ্জে মাদকের বিরুদ্ধে চলমান অভিযানের অংশ হিসেবে ৫০০ পিস ইয়াবাসহ মো. দেল...

মশক নিয়ন্ত্রণের জন্য আসছে ‘১০০-তে ১০০’ কর্মসূচি

আগামীকাল থেকে মশক নিয়ন্ত্রণ কার্যক্রম জোরদার করতে ‘১০০-তে ১০০’ কর...

১৯২৭ -২০২৭: গৌরীপুর পৌরসভা

ব্রিটিশ আমলে ১৯২৭ সালের পহেলা জানুয়ারি প্রতিষ্ঠিত ময...

ভালুকায় দেশীয় মাছ রক্ষায় বিশেষ অভিযান: বিপুল পরিমাণ কারেন্ট জাল জব্দ ও ধ্বংস

ময়মনসিংহের ভালুকা উপজেলার রাজৈ ইউনিয়নে দেশীয় প্রজাতির মাছ রক্ষায় পরিচালিত...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা