বিনোদন

প্রেমে স্থিরতা নেই শ্রাবন্তীর!

বিনোদন ডেস্ক : তৃতীয় স্বামী রোশান সিংয়ের কাছ থেকে আলাদা হয়ে গেছেন টালিউডের জনপ্রিয় অভিনেত্রী শ্রাবন্তী চ্যাটার্জি। যদিও আইনিভাবে এখনো তাদের বিবাহবিচ্ছেদ কার্যকর হয়নি। তবে গত বছর থেকে তারা একসঙ্গে থাকছেন না। বরং নতুন প্রেমে মশগুল হয়েছেন শ্রাবন্তী।

প্রেমিকের নাম অভিরূপ নাগ চৌধুরী। তিনি পশ্চিমবঙ্গের একজন ধনাঢ্য ব্যবসায়ী। কিছু দিন আগে এই প্রেমিকের জন্মদিন নিজের বাড়িতে পালন করেছিলেন শ্রাবন্তী। তখন তাকে একটি হিরার আংটিও উপহার দেন অভিনেত্রী। কিন্তু এবার গুঞ্জন উঠেছে, শ্রাবন্তীর এই প্রেমটিও ভেঙে গেছে। মনে হচ্ছে প্রেমে স্থির হতে পারছেন না তিনি।

সম্প্রতি নিজের ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট থেকে অভিরূপকে আনফলো করেছেন শ্রাবন্তী। অর্থাৎ কথিত প্রেমিককে আর অনুসরণ করছেন না তিনি। এ থেকে অনেকেই ধারণা করছেন, অভিরূপের সঙ্গে তার সম্পর্ক ভালো যাচ্ছে না। এমনকি কেউ কেউ মনে অরছেন, তাদের সম্পর্কটাই ভেঙে গেছে।

এদিকে মজার ব্যাপার হলো, প্রেমিক অভিরূপকে ফলো না করলেও তার ভাইকে ঠিকই ফলো করছেন শ্রাবন্তী!

কিছু দিন আগে শ্রাবন্তী তার ইনস্টাগ্রাম একটি ভিডিও শেয়ার করেছিলেন। সেখানে অভিরূপ ‘ম্যাজিক্যাল’ লিখে তিনটি হার্ট চিহ্ন বা লাভ লিখে মন্তব্য করেন। মূলত ওই ঘটনার পর থেকেই তাদের প্রেমের গুঞ্জনের সূচনা।

প্রসঙ্গত, আলাদা হয়ে গেলেও শ্রাবন্তীকে নিয়ে সংসার করতে চাইছেন রোশান সিং। এজন্য তিনি আদালতে মামলাও করেছেন। কিন্তু শ্রাবন্তী এতে কোনো সাড়া দেননি। তবে মামলা অনুযায়ী, বিচ্ছেদের জন্য শ্রাবন্তীকে কিছু কারণ দর্শাতে হবে। সেটা যুক্তিযুক্ত হলে আদালত এই বিচ্ছেদ কার্যকর করবেন।

শ্রাবন্তী প্রথম বিয়ে করেছিলেন ২০০৩ সালে নির্মাতা রাজীব বিশ্বাসকে। ২০১৬ সালে ভেঙে যায় সেই সংসার। একই বছর শ্রাবন্তী বিয়ে করেন কৃষাণ বিরাজ নামের এক মডেলকে। এক বছরের মাথায় সেই সংসারেও বিচ্ছেদ হয়।

সাননিউজ/এমএইচ

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

১৯২৭ -২০২৭: গৌরীপুর পৌরসভা

ব্রিটিশ আমলে ১৯২৭ সালের পহেলা জানুয়ারি প্রতিষ্ঠিত ময...

মুন্সীগঞ্জ সদরে ৫০০ ইয়াবাসহ মাদক কারবারি গ্রেপ্তার

মুন্সীগঞ্জে মাদকের বিরুদ্ধে চলমান অভিযানের অংশ হিসেবে ৫০০ পিস ইয়াবাসহ মো. দেল...

মশক নিয়ন্ত্রণের জন্য আসছে ‘১০০-তে ১০০’ কর্মসূচি

আগামীকাল থেকে মশক নিয়ন্ত্রণ কার্যক্রম জোরদার করতে ‘১০০-তে ১০০’ কর...

মাটিরাঙায় বিনামূল্যে স্তন ও জরায়ুর মুখ ক্যানসারের পরীক্ষা কার্যক্রম অনুষ্ঠিত 

খাগড়াছড়ির মাটিরাঙায় অসহায় নিম্মবিত্ত মানুষের দোরগোড়ায় চিকিৎসা সেবা পৌঁছে দি...

ভালুকায় দেশীয় মাছ রক্ষায় বিশেষ অভিযান: বিপুল পরিমাণ কারেন্ট জাল জব্দ ও ধ্বংস

ময়মনসিংহের ভালুকা উপজেলার রাজৈ ইউনিয়নে দেশীয় প্রজাতির মাছ রক্ষায় পরিচালিত...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা