বিনোদন

জেনারের বিরুদ্ধে মামলা!

বিনোদন ডেস্ক: মার্কিন জনপ্রিয় মডেল কেন্ডাল জেনার। কথা ছিলো দুটি ফটোশুটে অংশ নেবেন কেন্ডাল জেনার। আর এ জন্য পাবেন ১ দশমিক ৩৫ মিলিয়ন মার্কিন ডলার অর্থাৎ ১১ কোটির বেশি টাকা। প্রথমটি করেছেন, পরেরটি আর করেননি।

যদিও পারিশ্রমিক নিয়েছেন পুরোটাই। বারবার তাগাদা দিয়েও কোনো সাড়া না পেয়ে শেষে মার্কিন এই মডেলের বিরুদ্ধে মামলা ঠুকে দিয়েছে ইতালিয়ান ফ্যাশন ব্র্যান্ড লিউ জো।

ম্যানহাটানের ডিস্ট্রিক্ট কোর্টে গত সোমবার করা মামলায় বলা হয়েছে, দুই পর্বের ফটোশুটের প্রথমটিতে শুধু অংশগ্রহণ করেন কেন্ডাল। দ্বিতীয় পর্বের ফটোশুট হওয়ার কথা ছিল গত বছরের মার্চে। কিন্তু করোনার জন্য তা পিছিয়ে যায়।

দ্বিতীয় ফটোশুটের জন্য পরে বারবার তাগাদা দেওয়া হলেও কেন্ডালের পক্ষ থেকে কোনো সাড়া পাওয়া যায়নি। এখন পর্যন্ত তিনি ওই ফটোশুটে অংশগ্রহণ করেননি। দ্বিতীয় ফটোশুটের টাকাও ফেরত দেননি।

মামলার এজাহারে বলা হয়েছে, এ কারণে কোম্পানির ১ দশমিক ৮ মিলিয়ন মার্কিন ডলার অর্থাৎ ১৫ কোটির বেশি টাকা ক্ষতি হয়েছে।

যদিও এ বিষয়ে কেন্ডালের কোনো মন্তব্য পাওয়া যায়নি। তবে তাঁর এজেন্ট দ্য সোসাইটি মডেল ম্যানেজমেন্ট পাল্টা যুক্তি দিয়ে বলেছে, এই মামলার কোনো যৌক্তিকতা নেই। কেন্ডাল জেনারের হয়ে দ্য সোসাইটি মডেল ম্যানেজমেন্টও ফ্যাশন ব্র্যান্ড লিউ জোকে ক্রমাগত ফটোশুটের বিভিন্ন তারিখ ও লোকেশন প্রস্তাব করেছিল। জেনার নিজের ইচ্ছায় বাকি ফটোশুটের কাজ করে দিতে চেয়েছিলেন।

এবারই প্রথম নয়, কেন্ডালের বিরুদ্ধে আগেও মামলা হয়েছে। তাঁর কোম্পানির টি–শার্টে আলোকচিত্রীর অনুমতি না নিয়েই এক র‍্যাপারের ছবি প্রিন্ট করা হয়েছিল। কেন্ডালের বিরুদ্ধে মামলা ঠুকে দিয়েছিলেন তিনিও।

সাননিউজ/এএসএম

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

কিশোরগঞ্জে সাতদিনব্যাপী বৃক্ষরোপণ অভিযান ও মেলা শুরু

"বৃক্ষরোপণে সাজাই দেশ, সবার আগে বাংলাদেশ"— এই প্রতিপাদ্যকে সা...

কেশবপুরে ফল মেলা-২০২৬ অনুষ্ঠিত 

“করব মোরা ফল চাষ, সংরক্ষণ করব বারো মাস”— এই প্রতিপাদ্যকে সা...

প্রবাসীদের পাসপোর্ট সংশোধনের সময় বাড়ল

বিদেশে অবস্থানরত বাংলাদেশি নাগরিকদের পাসপোর্টের তথ্য সংশোধনপূর্বক নতুন পাসপোর...

নদীর নাব্য সংকটে খুলনা নদীবন্দরে পণ্য খালাস অর্ধেকে, বিপাকে ব্যবসা-শ্রমিক

দক্ষিণ-পশ্চিমাঞ্চলের পণ্য পরিবহনের অন্যতম গুরুত্বপূর্ণ মাধ্যম নদীপথ। এই পথ ব্...

পদত্যাগ করছেন রাষ্ট্রপতি সাহাবুদ্দিন!

রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিনকে ঘিরে দেশের রাজনৈতিক অঙ্গনে নতুন করে আলোচনা শুরু...

৬০ দেশের উপর যুক্তরাষ্ট্রের নতুন শুল্ক, তালিকায় বাংলাদেশ 

বাংলাদেশসহ বিশ্বের ৬০টি দেশের পণ্যের ওপর নতুন শুল্ক আরোপ করেছে যুক্তরাষ্ট্র।...

চুরি হচ্ছে ঢাকা-ভাঙ্গা রেললাইনের যন্ত্রাংশ

পদ্মা সেতু চালুর সাথে সাথে দক্ষিণাঞ্চলের স্বপ্নের রেল চালু হওয়ারপর থেকে লাইনে...

মাদারীপুরে ৭ দিনব্যাপী বৃক্ষ মেলা শুরু 

মাদারীপুর লেকের পাড়ে শুক্রবার সকালে র‍্যালি, আলোচনা সভা ও শিক্ষা র্থীদের...

নদীর নাব্য সংকটে খুলনা নদীবন্দরে পণ্য খালাস অর্ধেকে, বিপাকে ব্যবসা-শ্রমিক

দক্ষিণ-পশ্চিমাঞ্চলের পণ্য পরিবহনের অন্যতম গুরুত্বপূর্ণ মাধ্যম নদীপথ। এই পথ ব্...

জলবায়ু পরিবর্তন ট্রাস্টের নতুন ব্যবস্থাপনা পরিচালক টিপু 

বাংলাদেশ জলবায়ু পরিবর্তন ট্রাষ্ট-এর ব্যাবস্থাপনা পরিচালক পদে বিএনপি কেন্দ্রীয...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা