বিনোদন

সেরা ধনী রিয়ান্না!

বিনোদন ডেস্ক : গত পাঁচ বছরে একটাও নতুন অ্যালবাম বের হয়নি তার। সর্বশেষ ২০১৬ সালে ‘অ্যান্টি’ নামে একটি অ্যালবাম প্রকাশ হয়েছিল। তারপরও রিয়ান্না হয়ে গেলেন নারী সংগীত তারকাদের মধ্যে সেরা ধনী!

গোটা বিনোদন জগত বিবেচনা করলেও ধনী নারীদের মধ্যে অপরাহ উইনফ্রের পরই আছেন তিনি। রবিন ফেন্টি ওরফে রিয়ান্নার ১৭০ কোটি ডলারের রহস্যটা তবে কী?

উত্তর জানালো ফোর্বস ম্যাগাজিন। বারবাডোস বংশোদ্ভুত ৩৩ বছর বয়সী রিয়ান্নার মূল রোজগার এখন পুরোপুরি তার প্রসাধন বাণিজ্যনির্ভর। রিয়ান্নার বিউটি লাইন ফেন্টি বিউটির অর্ধেকটার মালিকানাই তার নামে। এর বাইরে আছে অন্তর্বাসের প্রতিষ্ঠানও। ওই কোম্পানিরও বাজার দর ১০০ কোটি ডলার।

রিয়ান্নার পরই আছেন ম্যাডোনা। তার মোট সম্পদ এখন ৮৫ কোটি ডলার। অন্যদিকে নারী এন্টারটেইনারদের মধ্যে সবার ওপরে থাকা আমেরিকান টক শো হোস্ট, প্রযোজক, লেখক ও সমাজকর্মী অপরাহ উইনফ্রে মোট ২৭০ কোটি ডলার নিয়ে আছেন এক নম্বরে।

সাননিউজ/এমএইচ

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

কিশোরগঞ্জে সাতদিনব্যাপী বৃক্ষরোপণ অভিযান ও মেলা শুরু

"বৃক্ষরোপণে সাজাই দেশ, সবার আগে বাংলাদেশ"— এই প্রতিপাদ্যকে সা...

কেশবপুরে ফল মেলা-২০২৬ অনুষ্ঠিত 

“করব মোরা ফল চাষ, সংরক্ষণ করব বারো মাস”— এই প্রতিপাদ্যকে সা...

প্রবাসীদের পাসপোর্ট সংশোধনের সময় বাড়ল

বিদেশে অবস্থানরত বাংলাদেশি নাগরিকদের পাসপোর্টের তথ্য সংশোধনপূর্বক নতুন পাসপোর...

নদীর নাব্য সংকটে খুলনা নদীবন্দরে পণ্য খালাস অর্ধেকে, বিপাকে ব্যবসা-শ্রমিক

দক্ষিণ-পশ্চিমাঞ্চলের পণ্য পরিবহনের অন্যতম গুরুত্বপূর্ণ মাধ্যম নদীপথ। এই পথ ব্...

পদত্যাগ করছেন রাষ্ট্রপতি সাহাবুদ্দিন!

রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিনকে ঘিরে দেশের রাজনৈতিক অঙ্গনে নতুন করে আলোচনা শুরু...

সন্ধ্যায় সংবাদ সম্মেলনে আসছে এনসিপি

দেশের সাম্প্রতিক রাজনৈতিক পরিস্থিতিসহ বিভিন্ন গুরুত্বপূর্ণ বিষয়ে নিজেদের অবস্...

পদত্যাগের পর গুলশানের বাসায় উঠবেন মো. সাহাবুদ্দিন

শারীরিক অসুস্থতার কারণ দেখিয়ে রাষ্ট্রপতির পদ থেকে সরে দাঁড়িয়েছেন মো. সাহাবুদ্...

বিশ্ব গণমাধ্যমে গুরুত্ব পেল রাষ্ট্রপতির পদত্যাগ

বাংলাদেশের রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিনের পদত্যাগের খবর আন্তর্জাতিক...

সংবিধান অনুযায়ী ভারপ্রাপ্ত রাষ্ট্রপতির দায়িত্বে স্পিকার

রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন স্বাস্থ্যগত কারণ দেখিয়ে পদত্যাগ করায় সংবিধানের বিধ...

এশিয়ান গেমসের নকআউটে বাংলাদেশ

আগামী সেপ্টেম্বরে জাপানের নাগোয়ায় অনুষ্ঠিত হতে যাচ্ছে ২০২৬ এশিয়ান গেমস। এই আস...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা