বিনোদন

কোয়েলের ইচ্ছেপূরণের দিন

বিনোদন ডেস্ক : ছোটবেলার দুর্গাপুজো মানেই ঠাকুরের কাছে এক মুঠো প্রার্থনা আর ইচ্ছেপূরণের দিন গোনা। শনিবার সেই গল্পই শোনালেন কোয়েল মল্লিক। ঘোর বর্ষাতেই মাঝেমধ্যে উকি দিচ্ছে ঝকঝকে নীল আকাশ। পুজো পুজো গন্ধও ভাসছে। সেই অনুভূতি সম্ভবত ছড়িয়ে পড়েছে কোয়েলের মনেও। তারই সূত্র ধরে পুরনো রিল ভিডিয়ো আরও একবার সামনে এনেছেন তিনি। এবং ফাঁস করেছেন, ছোট বেলায় তার কাছে দুর্গাপুজো মানেই ‘তথাস্তু ভগবান’!

ব্যাপারটা কী? খোলসা করেছেন নিসপাল সিংহ রানের ঘরনি। ভিডিয়োয় বলেছেন, ‘‘রামায়ণ’, ‘মহাভারত’ দেখে বড় হয়েছি। ধারাবাহিকগুলোতে দেখতাম, ভগবানের কাছে প্রার্থনা করলেই তারা হাত তুলে বলতেন, তথাস্তু। সেই থেকে মনে হয়েছিলো, সত্যিই ‘তথাস্তু ভগবান’ বলে কেউ আছেন। তিনি সবার প্রার্থনা শোনেন। ইচ্ছে পূরণ করেন।’’ কোয়েলও তাই পুজোর আগে তার যা যা চাই তার লম্বা ফর্দ বানাতেন। এবং মনে মনে ভাবতেন, এ বারেই তার সব আশা পূর্ণ হবে।

এই সূত্রেই তিনি জানান, এক বার একটি প্রার্থনা পূর্ণও করেছিলেন তার ‘তথাস্তু ভগবান’! কী সেটা? স্কুলে এক শিক্ষিকার কাছে প্রচণ্ড বকুনি খেয়েছিলেন কোয়েল। তার পরে বোধহয় মনে মনে তার নামে কিছু জানিয়েছিলেন তার আরাধ্য ঈশ্বরকে। হঠাৎ গুরুতর অসুস্থ সেই শিক্ষিকা। বেশ কিছু দিন স্কুলেও আসতে পারেননি। তখন আবার কোয়েলের বড্ড মনখারাপ।

এর থেকেই শিক্ষা নিয়েছিলেন অভিনেত্রী। বুঝেছিলেন, রাগের মাথায় কখনও, কারওর নামে কিছু বলতে নেই। মনে মনেও না। অনেক সময় এতে হিতে বিপরীত হতে পারে।

সান নিউজ/এসএ

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

১৯২৭ -২০২৭: গৌরীপুর পৌরসভা

ব্রিটিশ আমলে ১৯২৭ সালের পহেলা জানুয়ারি প্রতিষ্ঠিত ময...

মুন্সীগঞ্জ সদরে ৫০০ ইয়াবাসহ মাদক কারবারি গ্রেপ্তার

মুন্সীগঞ্জে মাদকের বিরুদ্ধে চলমান অভিযানের অংশ হিসেবে ৫০০ পিস ইয়াবাসহ মো. দেল...

মশক নিয়ন্ত্রণের জন্য আসছে ‘১০০-তে ১০০’ কর্মসূচি

আগামীকাল থেকে মশক নিয়ন্ত্রণ কার্যক্রম জোরদার করতে ‘১০০-তে ১০০’ কর...

মাটিরাঙায় বিনামূল্যে স্তন ও জরায়ুর মুখ ক্যানসারের পরীক্ষা কার্যক্রম অনুষ্ঠিত 

খাগড়াছড়ির মাটিরাঙায় অসহায় নিম্মবিত্ত মানুষের দোরগোড়ায় চিকিৎসা সেবা পৌঁছে দি...

ভালুকায় দেশীয় মাছ রক্ষায় বিশেষ অভিযান: বিপুল পরিমাণ কারেন্ট জাল জব্দ ও ধ্বংস

ময়মনসিংহের ভালুকা উপজেলার রাজৈ ইউনিয়নে দেশীয় প্রজাতির মাছ রক্ষায় পরিচালিত...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা