কোয়েল মল্লিক
বিনোদন

সাবেকি সাজে কোয়েল

সান নিউজ ডেস্ক: টালিউডের জনপ্রিয় অভিনেত্রী কোয়েল মল্লিক। অসংখ্য ব্যবসা সফল সিনেমা উপহার দিয়েছেন এ নায়িকা। দেড় শতকের বেশি সময় ধরে টালিপাড়ায় রাজত্ব করছেন তিনি।

আরও পড়ুন: নতুন রূপে আসছেন রানি মুখার্জি

এবার পূজার আগমনী বার্তা নিয়ে নতুন সাজে হাজির হলেন কোয়েল।

বৃহস্পতিবার সকালে পরনে অফ হোয়াইট রঙের জরি পাড়ের সিল্কের শাড়ি, সঙ্গে জারদৌসি কাজ করা লাল ব্লাউজ, সঙ্গে ভারী সোনার গয়না। হাতে সোনার কাজ করা শাঁখা-পলা। সিঁথিতে সিঁদুর, কপালে টিপ, চোখে কাজল, নাকে নথ, ঠোঁটে মেরুন লিপস্টিক, একেবারেই সাবেকি সাজে ধরা দিয়েছেন কোয়েল। তার পোস্টে কমেন্ট করেছেন সাংসদ, অভিনেত্রী নুসরত জাহান, লিখেছেন, 'U look Divine'। অর্থাৎ কোয়েলের এই বেশে যেন স্বর্গীয়...।

দুর্গাপূজার যে আর বেশিদিন বাকি নেই সেকথা মনে করিয়ে দিয়ে কোয়েল মল্লিক লিখেছেন, 'ক্যালেন্ডারের পাতায় লেখা তারিখের দিকে চোখ রেখেই চমকে যেতে হয়, আধীর আগ্রহে মায়ের আসার জন্য অপেক্ষা করি … আর কিছুদিনের অপেক্ষা…'।

স্বামীর ঘর ছেড়ে প্রতিবছর উমা ৪ দিনের জন্য আসেন বাপের বাড়িতে। আর প্রত্যেক বছর দুর্গাপূজার এই ৪ দিন কোয়েল মল্লিকও ফিরে যান তার পৈত্রিক ভবানীপুরের বাড়িতে। এবারও পূজার প্রস্তুতি শুরু করে দিয়েছেন কোয়েল।

নেতাজিভবন মেট্রো স্টেশনের কাছে ভবানীপুরের মল্লিক বাড়ি, এই বাড়ির দুর্গাপূজার ইতিহাস বহু প্রাচীন। জানা যায় ১৯২৫ সালে ভবানীপুরের মল্লিকবাড়িতে দুর্গাপূজা শুরু হয়েছিল। পুজোর চারদিন নিরামিষ খাওয়াই এই বাড়ির রীতি। দশমীতে বিসর্জনের পর তবেই আমিষ খাবার খান বাড়ির সদস্যরা।

রঞ্জিত মল্লিক, কোয়েল মল্লিক ছাড়াও বাইরে থেকে টলিপাড়ার বহু তারকাই ভবানীপুরের মল্লিক বাড়ির পূজার আমন্ত্রিত থাকেন। তবে গত দু'বছর করোনা আবাহে শুধুমাত্র বাড়ির সদস্যরাই মল্লিকবাড়ির পুজোয় উপস্থিত থাকতে পেরেছেন।

সান নিউজ/এনকে

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

১৯২৭ -২০২৭: গৌরীপুর পৌরসভা

ব্রিটিশ আমলে ১৯২৭ সালের পহেলা জানুয়ারি প্রতিষ্ঠিত ময...

মুন্সীগঞ্জ সদরে ৫০০ ইয়াবাসহ মাদক কারবারি গ্রেপ্তার

মুন্সীগঞ্জে মাদকের বিরুদ্ধে চলমান অভিযানের অংশ হিসেবে ৫০০ পিস ইয়াবাসহ মো. দেল...

মশক নিয়ন্ত্রণের জন্য আসছে ‘১০০-তে ১০০’ কর্মসূচি

আগামীকাল থেকে মশক নিয়ন্ত্রণ কার্যক্রম জোরদার করতে ‘১০০-তে ১০০’ কর...

মাটিরাঙায় বিনামূল্যে স্তন ও জরায়ুর মুখ ক্যানসারের পরীক্ষা কার্যক্রম অনুষ্ঠিত 

খাগড়াছড়ির মাটিরাঙায় অসহায় নিম্মবিত্ত মানুষের দোরগোড়ায় চিকিৎসা সেবা পৌঁছে দি...

ভালুকায় দেশীয় মাছ রক্ষায় বিশেষ অভিযান: বিপুল পরিমাণ কারেন্ট জাল জব্দ ও ধ্বংস

ময়মনসিংহের ভালুকা উপজেলার রাজৈ ইউনিয়নে দেশীয় প্রজাতির মাছ রক্ষায় পরিচালিত...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা