ছবি: সংগৃহীত
বিনোদন

রণবীর-দীপিকার ঘরে বিচ্ছেদের সুর!

সান নিউজ ডেস্ক: বলিউডের অন্যতম জনপ্রিয় তারকা দম্পতি রণবীর সিং ও দীপিকা পাড়ুকোন। এবার বি টাউনে গুঞ্জন ভাঙতে চলেছে তাদের সুখের সংসার।

আরও পড়ুন: নতুন রূপে আসছেন রানি মুখার্জি

কয়েকদিন আগে অসুস্থ হয়ে হাসপাতালে ভর্তি হন দীপিকা। এর পরপরই এমন গুঞ্জনে বিস্মিত অনেকেই।

গুঞ্জনের শুরু একটি টুইটকে ঘিরে। স্বঘোষিত চলচ্চিত্র সমালোচক এবং আন্তর্জাতিক সেন্সর বোর্ডের সদস্য উমেইর সন্ধু টুইট করেন, 'দীপিকা এবং রণবীরের মধ্যে কিছু একটা সমস্যা চলছে।' ব্যাস, চারদিকে আগুনের মতো ছড়িয়ে পড়ে তা। কেউ বিশ্বাস করেন, কেউ আবার টুইটের নিন্দা করেন।

আরও পড়ুন: হোটেলে শাকিব-বুবলী, বাহিরে ভিড়

রণবীর-দীপিকা জুটির বিয়ে হয়েছে চার বছর হতে চলল। বলিউডে যে কয়টা সুখী দম্পতি রয়েছেন, তাদের মধ্যে তারা অন্যতম। তবে ইদানিং নাকি তাদের সম্পর্ক ভালো যাচ্ছে না। ছাড়াছাড়ির মতো তিক্ত পর্যায়ে চলে গিয়েছেন তারা।

তারা একসঙ্গে বহু ছবিতে কাজ করেছেন। সব ক’টিই ব্লকবাস্টার হিট। ‘রামলীলা’, ‘বাজিরাও মাস্তানি’, ‘পদ্মাবতী’… দীপিকা-রণবীরের দারুণ সমস্ত ছবি।

বিচ্ছেদ প্রসঙ্গে মুখ খুলেছেন স্বয়ং রণবীর সিং। তিনি বলেন, ‘আমাদের প্রেম শুরু হয়েছিল ২০১২ সালে। ফলে ২০২২ সাল আমার আর দীপিকার ১০ বছর। ওকে অভিনেত্রী হিসাবে সম্মান করি। আশা করছি আবার আমরা একসঙ্গে পর্দায় কাজ করব।’ এই ধরনের জল্পনা যে ভিত্তিহীন, সে কথাও স্পষ্টভাবে বুঝিয়ে দিয়েছেন রণবীর।

আরও পড়ুন: আলিয়াকে সব সময় পাশে চাই

তবে এই প্রসঙ্গে এখনও মুখ খোলেননি দীপিকা। সম্প্রতি মুম্বাই বিমানবন্দরে পাপারাৎজির ক্যামেরায় ধরা পড়েন দীপিকা। ওই ছবিতে তার আঙুলে বিয়ের আংটি ছিল না। সাধারণত তাকে কখনো বিয়ের আংটি খুলতে দেখা যায় না। তাই দুইয়ে দুইয়ে চার মেলাচ্ছেন ভক্ত-অনুরাগীরা।

প্রসঙ্গত, ২০১৭ সালে দীপিকা রণবীর সিং-এর সাথে তার সম্পর্কের কথা জানান। সঞ্জয় লীলা ভন্সালীর ‘গোলিয়োঁ কী রাসলীলা রাম-লীলা’ ছবির সেটে তাদের পরিচয় ও প্রেমের শুরু হয়েছিল। ২০১৮ সালের নভেম্বরে তারা ইতালির লেক কোমোতে কঙ্কানি ও সিন্ধি রীতিতে বিবাহবন্ধনে আবদ্ধ হন। শেষবার রণবীর-দীপিকাকে একসঙ্গে দেখা গিয়েছিল ‘৮৩’ সিনেমায়।

সান নিউজ/এনকে

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

১৯২৭ -২০২৭: গৌরীপুর পৌরসভা

ব্রিটিশ আমলে ১৯২৭ সালের পহেলা জানুয়ারি প্রতিষ্ঠিত ময...

মুন্সীগঞ্জ সদরে ৫০০ ইয়াবাসহ মাদক কারবারি গ্রেপ্তার

মুন্সীগঞ্জে মাদকের বিরুদ্ধে চলমান অভিযানের অংশ হিসেবে ৫০০ পিস ইয়াবাসহ মো. দেল...

মশক নিয়ন্ত্রণের জন্য আসছে ‘১০০-তে ১০০’ কর্মসূচি

আগামীকাল থেকে মশক নিয়ন্ত্রণ কার্যক্রম জোরদার করতে ‘১০০-তে ১০০’ কর...

মাটিরাঙায় বিনামূল্যে স্তন ও জরায়ুর মুখ ক্যানসারের পরীক্ষা কার্যক্রম অনুষ্ঠিত 

খাগড়াছড়ির মাটিরাঙায় অসহায় নিম্মবিত্ত মানুষের দোরগোড়ায় চিকিৎসা সেবা পৌঁছে দি...

মাটিরাঙায় বিনামূল্যে স্তন ও জরায়ুর মুখ ক্যানসারের পরীক্ষা কার্যক্রম অনুষ্ঠিত 

খাগড়াছড়ির মাটিরাঙায় অসহায় নিম্মবিত্ত মানুষের দোরগোড়ায় চিকিৎসা সেবা পৌঁছে দি...

মুন্সীগঞ্জ সদরে ৫০০ ইয়াবাসহ মাদক কারবারি গ্রেপ্তার

মুন্সীগঞ্জে মাদকের বিরুদ্ধে চলমান অভিযানের অংশ হিসেবে ৫০০ পিস ইয়াবাসহ মো. দেল...

মশক নিয়ন্ত্রণের জন্য আসছে ‘১০০-তে ১০০’ কর্মসূচি

আগামীকাল থেকে মশক নিয়ন্ত্রণ কার্যক্রম জোরদার করতে ‘১০০-তে ১০০’ কর...

১৯২৭ -২০২৭: গৌরীপুর পৌরসভা

ব্রিটিশ আমলে ১৯২৭ সালের পহেলা জানুয়ারি প্রতিষ্ঠিত ময...

ভালুকায় দেশীয় মাছ রক্ষায় বিশেষ অভিযান: বিপুল পরিমাণ কারেন্ট জাল জব্দ ও ধ্বংস

ময়মনসিংহের ভালুকা উপজেলার রাজৈ ইউনিয়নে দেশীয় প্রজাতির মাছ রক্ষায় পরিচালিত...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা