বিনোদন

আদরে বুবলী!

বিনোদন ডেস্ক: ঢালিউডের জনপ্রিয় অভিনেত্রী শবনম বুবলী। আর এই দিকে ভক্ত বা দর্শকদের চোখে নায়িকারা বরাবরই আদরের হয়! তবে এবার আর আদর বিষয়টি অদৃশ্য থাকছে না। সীমাবদ্ধ থাকছে না তারকা-ভক্ত দূরত্বে।

নায়ক হিসেবে এবার সরাসরি বুবলীর সামনে আসছেন আদর আজাদ!

২০১৪ সালে ‘ইমামি ফেয়ার অ্যান্ড হ্যান্ডসাম’ প্রতিযোগিতায় চ্যাম্পিয়ন হয়েছিলেন এই আদর।

এরপর নিয়মিত শোবিজ অঙ্গনে কাজ করে পেয়েছেন জনপ্রিয়তা ও প্রশংসা। চলচ্চিত্রে কাজ করতে গিয়ে শুরুতেই নায়িকা হিসাবে পেয়েছেন মাহিয়া মাহিকে। এবার তার নায়িকা হিসেবে যুক্ত হলেন হালের আরেক আলোচিত নায়িকা শবনম বুবলী।

তারা জুটি বাঁধতে যাচ্ছেন রোমান্টিক থ্রিলার ঘরানার ছবি ‘তালাশ’-এ। নির্মাণ করছেন সৈকত নাসির।

এ বিষয়ে আদর আজাদ বলেন, ‘‘সৈকত ভাই অসাধারণ পরিচালক। এর আগেও উনার সঙ্গে আমার কাজ করা হয়েছে। অন্যদিকে ‘তালাশ’-এর গল্পও দুর্দান্ত। এখন পর্যন্ত আমার সেরা ছবি হতে যাচ্ছে এটি।’’

সিনেমাটির পরিচালক সৈকত নাসির বলেন, ‘এই ছবিটি আমার স্বপ্নের প্রজেক্ট। বরাবরই বলি আমি যখন যাদের নিয়ে কাজ করি তারাই আমার চোখে তখন সেরা অভিনেতা। আদর আজাদ আমার চোখে এখন স্টার। ওর সঙ্গে বুবলীকে নিয়ে চ্যালেঞ্জে নামছি। আমার বিশ্বাস দারুণ কিছু উপহার দিতে পারবো।’

জানা গেছে, ‘তালাশ’ সিনেমাটির সংলাপ ও চিত্রনাট্য করেছেন আসাদ জামান।

সাননিউজ/এএসএম

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

১৯২৭ -২০২৭: গৌরীপুর পৌরসভা

ব্রিটিশ আমলে ১৯২৭ সালের পহেলা জানুয়ারি প্রতিষ্ঠিত ময...

মুন্সীগঞ্জ সদরে ৫০০ ইয়াবাসহ মাদক কারবারি গ্রেপ্তার

মুন্সীগঞ্জে মাদকের বিরুদ্ধে চলমান অভিযানের অংশ হিসেবে ৫০০ পিস ইয়াবাসহ মো. দেল...

মশক নিয়ন্ত্রণের জন্য আসছে ‘১০০-তে ১০০’ কর্মসূচি

আগামীকাল থেকে মশক নিয়ন্ত্রণ কার্যক্রম জোরদার করতে ‘১০০-তে ১০০’ কর...

মাটিরাঙায় বিনামূল্যে স্তন ও জরায়ুর মুখ ক্যানসারের পরীক্ষা কার্যক্রম অনুষ্ঠিত 

খাগড়াছড়ির মাটিরাঙায় অসহায় নিম্মবিত্ত মানুষের দোরগোড়ায় চিকিৎসা সেবা পৌঁছে দি...

ভালুকায় দেশীয় মাছ রক্ষায় বিশেষ অভিযান: বিপুল পরিমাণ কারেন্ট জাল জব্দ ও ধ্বংস

ময়মনসিংহের ভালুকা উপজেলার রাজৈ ইউনিয়নে দেশীয় প্রজাতির মাছ রক্ষায় পরিচালিত...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা