বিনোদন

অদ্ভুত পরীক্ষা নিলেন সানি লিওন!

বিনোদন ডেস্ক : ব্যক্তিগত ও পেশাগত নানা কারণে প্রায়শই খবরের শিরোনাম হন বলিউড অভিনেত্রী সানি লিওন। কখনো খোলামেলা ছবি-ভিডিওতে কুপোকাত করেন ভক্তদের। আবার কখনো মানবিক কাজে প্রশংসায় ভাসেন। তবে এবার সানি ঘটালেন এক অদ্ভুত কাণ্ড। সহশিল্পীদের সাহস পরীক্ষা করেছেন তিনি। সেটাও আবার ভয়ানক পদ্ধতিতে।

সম্প্রতি নিজের ইনস্টাগ্রাম অ্যাকাউন্টে একটি ভিডিও শেয়ার করেছেন সানি লিওন। তাতে দেখা যায়, পাহাড়ি এলাকায় শুটিং ইউনিট নিয়ে ঘুরে বেড়াচ্ছেন তিনি। এক পর্যায়ে কাঠি দিয়ে রাস্তা থেকে একটি জোঁক তুলে নেন সানি। এরপর সেটা সহশিল্পীদের হাতে নেওয়ার চ্যালেঞ্জ দেন। একজন হাত বাড়িয়েও ভয়ে সরিয়ে নেন।

তবে সানির আরেক সহশিল্পী সাহসে জয়ী হয়েছেন। তার হাতে রক্তখেকো জোঁকটি ছেড়ে দেন তিনি। অবশ্য এক মুহূর্তের মধ্যে আবার সেটা ফেলেও দেন।

ভিডিওটির ক্যাপশনে সানি লিওন লিখেছেন, ‘আমার সহশিল্পীদের সাহস পরীক্ষা করছিলাম। অবশ্য জোঁকটিকে কিছুক্ষণ পর নিরাপদে ঘাসে ছেড়ে দিয়েছি।’

সানির এই ভিডিওটি ইতোমধ্যে সাড়ে ৪৫ লাখের বেশি অনুসারী দেখেছেন। এছাড়া জমা হয়েছে অসংখ্য মন্তব্য।

উল্লেখ্য, সানি লিওন বর্তমানে তামিল সিনেমা ‘শেরো’র শুটিং নিয়ে ব্যস্ত। এই সিনেমার কেন্দ্রীয় চরিত্রে তিনি অভিনয় করছেন। এছাড়া তার হাতে ‘ভীরামাদেবী’, ‘রঙ্গিলা’, ‘কোকা কোলা’, ‘হেলেন’সহ বেশ কিছু সিনেমার কাজ রয়েছে।

সাননিউজ/এমএইচ

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

১৯২৭ -২০২৭: গৌরীপুর পৌরসভা

ব্রিটিশ আমলে ১৯২৭ সালের পহেলা জানুয়ারি প্রতিষ্ঠিত ময...

মুন্সীগঞ্জ সদরে ৫০০ ইয়াবাসহ মাদক কারবারি গ্রেপ্তার

মুন্সীগঞ্জে মাদকের বিরুদ্ধে চলমান অভিযানের অংশ হিসেবে ৫০০ পিস ইয়াবাসহ মো. দেল...

মশক নিয়ন্ত্রণের জন্য আসছে ‘১০০-তে ১০০’ কর্মসূচি

আগামীকাল থেকে মশক নিয়ন্ত্রণ কার্যক্রম জোরদার করতে ‘১০০-তে ১০০’ কর...

মাটিরাঙায় বিনামূল্যে স্তন ও জরায়ুর মুখ ক্যানসারের পরীক্ষা কার্যক্রম অনুষ্ঠিত 

খাগড়াছড়ির মাটিরাঙায় অসহায় নিম্মবিত্ত মানুষের দোরগোড়ায় চিকিৎসা সেবা পৌঁছে দি...

ভালুকায় দেশীয় মাছ রক্ষায় বিশেষ অভিযান: বিপুল পরিমাণ কারেন্ট জাল জব্দ ও ধ্বংস

ময়মনসিংহের ভালুকা উপজেলার রাজৈ ইউনিয়নে দেশীয় প্রজাতির মাছ রক্ষায় পরিচালিত...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা