বিনোদন

আমি ঘুমাতে এবং সকালের সূর্য দেখতে দুটোই পছন্দ করি : অক্ষয়   

বিনোদন ডেস্ক : বলিউড অভিনেতা অক্ষয় কুমার। স্বাস্থ্য সচেতন তারকা হিসেবে তার বিশেষ পরিচিত রয়েছে। সাধারণত রাত নয়টার মধ্যে ঘুমিয়ে পড়েন তিনি। আবার ভোর চারটায় ঘুম থেকে ওঠেন এই অভিনেতা। বলিউডের প্রায় সব তারকাকে বিভিন্ন পার্টিতে দেখা গেলেও সেদিক থেকে ব্যতিক্রম অক্ষয়। বিশেষ করে রাতের পার্টিগুলোতে তিনি হাজির হন না। এ নিয়ে ভক্তদের মনেও কৌতূহল রয়েছে।

‘দ্য কপিল শর্মা শো’-তে হাজির হলে এ নিয়ে অক্ষয়কে প্রশ্ন করা হয়। সঞ্চালক কপিল শর্মা জানতে চান, ‘গুঞ্জন আছে, আপনি বলিউড পার্টিতে যান না কারণ আপনাকেও পরবর্তী সময়ে পার্টির আয়োজন করতে হবে, আর আপনি এটি চান না কথাটি সত্য না মিথ্যা?’ প্রশ্ন শুনে অক্ষয় হেসে বলেন, ‘এটি সত্য।’

এর আগে ‘কফি উইথ করন’ অনুষ্ঠানে বলিউডে ‘খিলাড়ি’খ্যাত এই অভিনেতা বলেন, ‘আমি ঘুমাতে এবং সকালের সূর্য দেখতে— দুটোই পছন্দ করি। আমাকে যারা পার্টিতে আমন্ত্রণ করেন ভালো করেই জানেন, আমি আগেই চলে আসব। কারণ আমাকে ঘুমাতে হবে। আর আমি রাতের শিফট মোটেও পছন্দ করি না।’

অক্ষয় কুমার অভিনীত সর্বশেষ মুক্তিপ্রাপ্ত সিনেমা ‘লক্ষ্মী’। এছাড়া ‘সূর্যবংশী’, ‘বেল বটম’, ‘রক্ষা বন্ধন’, ‘রাম সেতু’ সিনেমায় দেখা যাবে তাকে।

সান নিউজ/পিডিকে/এস

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

১৯২৭ -২০২৭: গৌরীপুর পৌরসভা

ব্রিটিশ আমলে ১৯২৭ সালের পহেলা জানুয়ারি প্রতিষ্ঠিত ময...

মুন্সীগঞ্জ সদরে ৫০০ ইয়াবাসহ মাদক কারবারি গ্রেপ্তার

মুন্সীগঞ্জে মাদকের বিরুদ্ধে চলমান অভিযানের অংশ হিসেবে ৫০০ পিস ইয়াবাসহ মো. দেল...

মশক নিয়ন্ত্রণের জন্য আসছে ‘১০০-তে ১০০’ কর্মসূচি

আগামীকাল থেকে মশক নিয়ন্ত্রণ কার্যক্রম জোরদার করতে ‘১০০-তে ১০০’ কর...

মাটিরাঙায় বিনামূল্যে স্তন ও জরায়ুর মুখ ক্যানসারের পরীক্ষা কার্যক্রম অনুষ্ঠিত 

খাগড়াছড়ির মাটিরাঙায় অসহায় নিম্মবিত্ত মানুষের দোরগোড়ায় চিকিৎসা সেবা পৌঁছে দি...

ভালুকায় দেশীয় মাছ রক্ষায় বিশেষ অভিযান: বিপুল পরিমাণ কারেন্ট জাল জব্দ ও ধ্বংস

ময়মনসিংহের ভালুকা উপজেলার রাজৈ ইউনিয়নে দেশীয় প্রজাতির মাছ রক্ষায় পরিচালিত...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা