সংগৃহীত ছবি
জাতীয়

অজ্ঞান পার্টির খপ্পরে উপসচিব

নিজস্ব প্রতিবেদক: অজ্ঞান পার্টির খপ্পরে পড়ে হাসপাতালে ভর্তি মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয়ের উপসচিব দিলীপ কুমার দেবনাথ। চট্টগ্রাম-ঢাকায় ফেরার পথে হামজা এক্সপ্রেস পরিবহনে তার সাথে এ ঘটনা ঘটে।

সোমবার (৩০ ডিসেম্বর) ভোরে তাকে অচেতন অবস্থায় তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে জরুরি বিভাগে নিয়ে আসা হয়।

আরও পড়ুন: বিশ্বে বায়ুদূষণে ৩য় স্থানে ঢাকা

তেজগাঁও থানা উপ-পরিদর্শক এসআই মধু বলেন, আমরা জানতে পারি হামজার এক্সপ্রেস পরিবহনে (ঢাকা মেট্রো- ব ১৪-০২৫৬) করে চট্টগ্রাম-ঢাকার উদ্দেশ্যে রওনা করেন মহিলা ও নারী বিষয়ক মন্ত্রণালয়ের উপসচিব দিলীপ কুমার দেবনাথ। এ সময় তার যাত্রাবাড়ী নামার কথা ছিলো। তবে যাত্রাবাড়ীতে না নেমে সায়দাবাদ বাস টার্মিনালে
চলে আসেন। এ সময় বাসের সুপারভাইজার পারভেজ তাকে অনেক ডাকাডাকি করলে তিনি অচেতন অবস্থায় পড়ে থাকেন। এরপর বাসের সুপারভাইজার আমাদের খবর দিলে আমরা তাকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে জরুরি বিভাগে নিয়ে আসি।

তিনি আরও জানান, আমরা প্রাথমিকভাবে ধারণা করছি, সম্ভবত অজ্ঞান পার্টির খপ্পরে পড়েছেন তিনি। এই ঘটনায় তার কাছ থেকে কোন কিছু খোয়া গেছে কিনা সেই বিষয়টি এখনও জানা যায়নি। বর্তমানে তিনি ঢাকা মেডিকেলের ৬০১ নম্বর ওয়ার্ডে আছেন।

সান নিউজ/এমএইচ

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

১৯২৭ -২০২৭: গৌরীপুর পৌরসভা

ব্রিটিশ আমলে ১৯২৭ সালের পহেলা জানুয়ারি প্রতিষ্ঠিত ময...

মুন্সীগঞ্জ সদরে ৫০০ ইয়াবাসহ মাদক কারবারি গ্রেপ্তার

মুন্সীগঞ্জে মাদকের বিরুদ্ধে চলমান অভিযানের অংশ হিসেবে ৫০০ পিস ইয়াবাসহ মো. দেল...

মশক নিয়ন্ত্রণের জন্য আসছে ‘১০০-তে ১০০’ কর্মসূচি

আগামীকাল থেকে মশক নিয়ন্ত্রণ কার্যক্রম জোরদার করতে ‘১০০-তে ১০০’ কর...

মাটিরাঙায় বিনামূল্যে স্তন ও জরায়ুর মুখ ক্যানসারের পরীক্ষা কার্যক্রম অনুষ্ঠিত 

খাগড়াছড়ির মাটিরাঙায় অসহায় নিম্মবিত্ত মানুষের দোরগোড়ায় চিকিৎসা সেবা পৌঁছে দি...

ভালুকায় দেশীয় মাছ রক্ষায় বিশেষ অভিযান: বিপুল পরিমাণ কারেন্ট জাল জব্দ ও ধ্বংস

ময়মনসিংহের ভালুকা উপজেলার রাজৈ ইউনিয়নে দেশীয় প্রজাতির মাছ রক্ষায় পরিচালিত...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা